ঢাকা সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬

মডেল কালিয়া গড়তে ধানের শীষকে বিজয়ী করুন- পাইলট স্কুল মাঠের জনসভায় বিশ্বাস জাহাঙ্গীর আলম


নড়াইল প্রতিনিধি  photo নড়াইল প্রতিনিধি
প্রকাশিত: ১০-২-২০২৬ দুপুর ২:১

" উন্নয়নের স্বার্থে  ও মডেল কালিয়া গড়তে ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে বিজয়ী করুন। বিএনপি সরকার দ্বাদশ শ্রেণী পর্যন্ত মেয়েদের ফ্রি করে দিয়েছিল। ২০০৬ সালে কৃষকদের ডিজেল ও সারে ভর্তুকি চালু করেছিলেন। কৃষি ও ফ্যামিলি কার্ডের ব্যবস্থাও হবে, বিএনপি জনগণের দল সাধারণ মানুষের দল।  বহু দলীয় গণতন্ত্রের রূপকার ছিলেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান। সামগ্রিক উন্নয়নে আপনারা ধানের শীষে ভোট দিয়ে তারেক রহমানের হাতকে শক্তিশালী করুন। ধর্মের নামে একটি দল বেহেশতের টিকিট বিক্রি করছেন, তাদের বয়কট করুন।
৯ ফেব্রুয়ারি (সোমবার) বিকেলে নড়াইলের কালিয়া উপজেলার পাইলট সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের  মাঠে বিশাল জনসমুদ্রে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন নড়াইল ১ আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী বিশ্বাস জাহাঙ্গীর আলম।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক স. ম. ওহিদুজ্জামানের সঞ্চালনায়  ও পৌর বিএনপির সভাপতি শেখ সেলিম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় আরো বক্তব্য রাখেন জেলা বিএনপির সিঃ সহ সভাপতি জুলফিকার আলী মন্ডল,  উপজেলা বিএনপির  সভাপতি আসজাদুর রহমান মিঠু, আমেরিকার অঙ্গরাজ্য টেক্সাস স্টেট বিএনপি'র সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম জহির, কালিয়া থানা বিএনপি'র সাংগঠনিক সম্পাদক গোলাম রববানী, জেলা ওলামা দলের নেতৃবৃন্দ, নড়াগাতী থানা বিএনপির সভাপতি খান মতিয়ার রহমান,  সাধারণ সম্পাদক ও দি পাটনা একাডেমির সহকারী প্রধান শিক্ষক বুলবুল কবির, ছাত্রদলের সাবেক সদস্য সচিব সরদার তরিকুল ইসলাম, আওয়ামীলীগ থেকে যোগদান কারী নেতা সালামাবাদ ইউপির সাবেক চেয়ারম্যান প্রিন্স ও ইলিয়াসাবাদ ইউনিয়নের চেয়ারম্যান মল্লিক মনিরুল ইসলাম সহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতৃবৃন্দ।

এমএসএম / এমএসএম

সখিপুরে বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ)-র ৩১ সদস্যবিশিষ্ট অ্যাডহক কমিটি গঠিত

মনপুরায় মেঘনায় ডাকাতির সময় দেশীয় অস্ত্রসহ ৬ জলদস্যু আটক, থানায় মামলা

ভাঙনের মুখে কলাতলী, আতঙ্কে মানুষ ৩৫০ জিও ব্যাগ নিয়ে পাশে রাজিব চৌধুরী

দুর্গাপুরে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে ৫৩তম গ্রীষ্মকালীন  ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

ঘোড়াঘাটে ৫৩ পরিবারের জন্য বরাদ্দকৃত বিল শর্ত ভেঙে তৃতীয় পক্ষকে ইজারা

খুলনা সিটি কর্পোরেশনের ৬০১ কোটি টাকার বাজেট ঘোষনা

​জামাত-বিএনপি দুই ভাইয়ের ক্ষমতার দাপটে সিআরবিসিতে বৃদ্ধের দোকান ভাঙচুর

নড়াইলে সর্বজনীন পেনশন মেলা অনুষ্ঠিত

কুড়িগ্রামে গোডাউন ভেঙে শতাধিক বস্তা সার লুট হওয়ার অভিযোগ

ধর্ষণ চেষ্টা মামলার আসামী জামিনে বেড়িয়ে এসে বাদীকে হত্যা চেষ্টা

কুড়িগ্রামে পুকুরে ডুবে খালাতো ভাইবোনের মৃত্যু

পেকুয়ায় দুই দফা হামলার পর বৃদ্ধের মৃত্যু