ঢাকা মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬

তারাগঞ্জে ট্রলির ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত


তাপস কুমার রায়, তারাগঞ্জ photo তাপস কুমার রায়, তারাগঞ্জ
প্রকাশিত: ১০-২-২০২৬ রাত ৮:৪৬

রংপুরের তারাগঞ্জ উপজেলার বামনদীঘি বাজার এলাকায় গাছের গোলাই বোঝাই  পাওয়ার টিলারের ট্রলির ধাক্কায় শামীম হোসেন (২৭)নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, রংপুর থেকে তারাগঞ্জের দিকে আসছিল গাছ বোঝাই একটি পাওয়ার টিলার। এ সময় একই দিক থেকে ডাঙ্গিরহাটগামী একটি মোটরসাইকেলকে পেছন থেকে ধাক্কা দেয় ট্রলারটি। এতে মোটরসাইকেল চালক শামীম হোসেন ট্রলির ইঞ্জিনের সঙ্গে আটকে গিয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নিহত শামীম হোসেন উপজেলার সয়ার ইউনিয়নের মামুনপাড়া গ্রামের নজরুল ইসলামের ছেলে। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন তাকে উদ্ধার করার চেষ্টা করলেও ততক্ষণে তিনি প্রাণ হারান। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।
এ বিষয়ে তারাগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজুর রহমানের সঙ্গে মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

এমএসএম / এমএসএম

কুড়িগ্রামে সারের কৃত্রিম সংকট নিয়ে বিক্ষুব্ধ কৃষকঃ প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক

সখিপুরে বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ)-র ৩১ সদস্যবিশিষ্ট অ্যাডহক কমিটি গঠিত

মনপুরায় মেঘনায় ডাকাতির সময় দেশীয় অস্ত্রসহ ৬ জলদস্যু আটক, থানায় মামলা

ভাঙনের মুখে কলাতলী, আতঙ্কে মানুষ ৩৫০ জিও ব্যাগ নিয়ে পাশে রাজিব চৌধুরী

দুর্গাপুরে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে ৫৩তম গ্রীষ্মকালীন  ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

ঘোড়াঘাটে ৫৩ পরিবারের জন্য বরাদ্দকৃত বিল শর্ত ভেঙে তৃতীয় পক্ষকে ইজারা

খুলনা সিটি কর্পোরেশনের ৬০১ কোটি টাকার বাজেট ঘোষনা

​জামাত-বিএনপি দুই ভাইয়ের ক্ষমতার দাপটে সিআরবিসিতে বৃদ্ধের দোকান ভাঙচুর

নড়াইলে সর্বজনীন পেনশন মেলা অনুষ্ঠিত

কুড়িগ্রামে গোডাউন ভেঙে শতাধিক বস্তা সার লুট হওয়ার অভিযোগ

ধর্ষণ চেষ্টা মামলার আসামী জামিনে বেড়িয়ে এসে বাদীকে হত্যা চেষ্টা

কুড়িগ্রামে পুকুরে ডুবে খালাতো ভাইবোনের মৃত্যু