ঢাকা রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬

মৌলভীবাজার-৪ আসনে তিন প্রার্থীর জামানত বাজেয়াপ্ত


রাজেশ ভৌমিক (শ্রীমঙ্গল) photo রাজেশ ভৌমিক (শ্রীমঙ্গল)
প্রকাশিত: ১৩-২-২০২৬ রাত ৮:১
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-৪ (কমলগঞ্জ–শ্রীমঙ্গল) আসনে প্রয়োজনীয় সংখ্যক ভোট না পাওয়ায় তিন প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে। সহকারী রিটার্নিং কর্মকর্তা ইসলাম উদ্দিন ঘোষিত চূড়ান্ত ফলাফল থেকে এ তথ্য জানা গেছে।
ঘোষিত ফলাফলে দেখা যায়, জামানত হারানো প্রার্থীরা হলেন- জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনীত প্রীতম দাশ, যিনি পেয়েছেন ৪ হাজার ৮৭৫ ভোট; বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) মনোনীত আবুল হাসান, যিনি পেয়েছেন ৯৬৯ ভোট; এবং জাতীয় পার্টি মনোনীত জরিপ হোসেন, যিনি পেয়েছেন ৯১০ ভোট।
নির্বাচন কমিশনের পরিপত্র অনুযায়ী, কোনো প্রার্থী সংশ্লিষ্ট আসনে মোট প্রদত্ত ভোটের আট ভাগের এক ভাগের কম ভোট পেলে তার জামানত বাজেয়াপ্ত হয়।
চূড়ান্ত ফলাফলে দেখা যায়, এ আসনে মোট ভোট পড়েছে ২ লাখ ৫৮ হাজার ৮৭২টি। এর মধ্যে ১ লাখ ৬৯ হাজার ৬৭৪ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী মুজিবুর রহমান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত শেখ নূরে আলম হামিদী পেয়েছেন ৪৯ হাজার ১৮৯ ভোট।
নির্বাচন অফিস সূত্রে জানানো হয়েছে, নির্ধারিত ভোটের সীমা পূরণে ব্যর্থ হওয়ায় সংশ্লিষ্ট তিন প্রার্থীর জামানত নির্বাচনী আইন অনুযায়ী বাজেয়াপ্ত করা হয়েছে।

আরমান / আরমান

আদমদীঘিতে বিবাদমান জমিতে আদালতের বিজ্ঞপ্তি টাঙ্গানো নিয়ে মারধরে আহত-৫

আ.লীগ নেতার বাড়িতে ভূরিভোজ, সেনবাগের ওসি প্রত্যাহার

ধামরাইয়ে বিএনপি'র নেতার বিরোদ্ধে আদালতে চাঁদা দাবির মামলা

বাঁশের লাঠি দিয়ে মাথায় আঘাত, আইফোনের জন্য অপ্রিতমকে হত্যা - পুলিশ সুপার

নেত্রকোণায় ধারের টাকা ফেরত চাওয়ায় নারীকে হত্যার হুমকি প্রধান শিক্ষকের-থানায় অভিযোগ

রাণীনগরে কলেজের বরখাস্তকৃত অধ্যক্ষের ওপর হামলা,মোটরসাইকেলে অগ্নিসংযোগ

‘মব’ সৃষ্টি করে কেশবপুর প্রেসক্লাব দখল ও সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ

কাপ্তাইয়ের কর্ণফুলী নদীতে নেমে পর্যটক নিখোঁজ

বাউফলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো বাউফল উপজেলা ছাত্রদল

সাটুরিয়ায় আওয়ামীলীগ, যুবলীগ ও সেচ্ছাসেবক লীগের ৫ নেতাকর্মী গ্রেফতার

শান্তিগঞ্জেে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

আত্রাইয়ে যুবদলের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান

লোহাগড়ায় মাদক সেবনের সরঞ্জামসহ তিন যুবক আটক