সিরাজগঞ্জ-৩ আসনে বিএনপির আয়নুল হকের জয়
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ভিপি আয়নুল হক বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।
তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোটের মনোনীত খেলাফত মজলিসের প্রার্থী মুহা. আব্দুর রউফ সরকারের চেয়ে তিনি ৫৭ হাজার ৬৮১ ভোট বেশি পেয়েছেন।
সহকারী রিটার্নিং কর্মকর্তা রায়গঞ্জ ও তাড়াশের দপ্তর সূত্রে জানা গেছে, এ আসনে মোট ভোটার ৪ লাখ ৪১ হাজার ৫৫২ জন। ১৫৮টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এর মধ্যে ৩ লাখ ৭২ হাজার ৫৫৯ জন ভোটার তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন।
ঘোষিত ফলাফল অনুযায়ী, ধানের শীষ প্রতীক নিয়ে ভিপি আয়নুল হক পেয়েছেন ১ লাখ ৭৩ হাজার ৫১৪ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী রিকশা প্রতীকের প্রার্থী মুহা. আব্দুর রউফ সরকার পেয়েছেন ১ লাখ ১৫ হাজার ৮৩৩ ভোট।
এ আসনের অন্য দুই প্রার্থীর মধ্যে স্বতন্ত্র প্রার্থী মো. ইলিয়াস রেজা রবিন (ঘোড়া প্রতীক) পেয়েছেন ৯৮৭ ভোট। জাতীয় পার্টির প্রার্থী মো. ফজলুল হক (লাঙ্গল প্রতীক) পেয়েছেন ১ হাজার ৬২৭ ভোট।
Aminur / Aminur
লক্ষ্মীপুর ২ আসনের সংসদ সদস্য মোঃ আবুল খায়ের ভুইয়ার ৬০ কোটি টাকার সম্মতিপত্রের সন্ধান
কুড়িগ্রামে ইলেকট্রিশিয়ানদের নিয়ে এমইপির মতবিনিময় সভা
মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার- পরিচ্ছন্নতা অভিযান
শেরপুরে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত
রায়গঞ্জে মসজিদ-মন্দির, স্কুল ও কবরস্থানে ৩ শতাধিক গাছের চারা রোপণ
মেঘনায় নৌকা ডুবিতে নিখোঁজের দুই দিন পর ৩ ভাইবোনের মরদেহ উদ্ধার
নালিতাবাড়ী গোপালপুর বিটে বনভূমি দখল, গাছ কাটাসহ নানা অভিযোগ
বোয়ালিয়া মৌজার জমির দলিলে ৯ জাল দাখিলা, রেজিস্ট্রি স্থগিত
কালিয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
রাজারহাটের চর বিদ্যানন্দে জ্বালানি তেলের দামে কৃষকের দুশ্চিন্তা
আত্রাই মহিলা কলেজে নবীনবরণ ও এমপি শেখ রেজাউল ইসলামকে সংবর্ধনা প্রদান
বাকেরগঞ্জে জাহাঙ্গীর হোসেন মোল্লা কলেজে নবীন বরণ