ঢাকা মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬

সংসদ নির্বাচন: শেরপুর-১ আসনে বিএনপি প্রার্থী প্রিয়াঙ্কার পরাজয়ের নেপথ্যে


দেবাশীষ সাহা রায়, শেরপুর photo দেবাশীষ সাহা রায়, শেরপুর
প্রকাশিত: ১৪-২-২০২৬ দুপুর ১:৫৮

সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর-১ (সদর) আসনে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মোঃ রাশেদুল ইসলাম। ভোটের হিসাবে অনেক পিছিয়ে থাকলেও নিকটতম হয়েছেন বিএনপির ধানের শীষ প্রতীকের আলোচিত প্রার্থী ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা।
রাশেদুল ইসলাম দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ১ লাখ ২৭ হাজার ৮১১ ভোট। আর ধানের শীষ প্রতীকের প্রিয়াঙ্কা পেয়েছেন ৭৮ হাজার ৩৪২ ভোট। অন্যদিকে বিএনপির 'বিদ্রোহী' স্বতন্ত্র প্রার্থী শফিকুল ইসলাম মাসুদ পেয়েছেন ৬২ হাজার ৪১৫ ভোট। ধানের শীষ প্রতীকের এবং বিএনপির 'বিদ্রোহী' স্বতন্ত্র প্রার্থীর প্রাপ্ত ভোটের সংখ্যা ১ লাখ ৪০ হাজার ৭৫৭। যা দাঁড়িপাল্লা প্রতীকের চেয়ে অনেক বেশী। নির্বাচনে বিএনপির 'বিদ্রোহী' প্রার্থী না থাকলে ধানের শীষ প্রতীকের প্রার্থীর বিজয়ী হওয়ার সম্ভাবনা ছিল অনেক বেশি।
বিএনপির 'বিদ্রোহী' প্রার্থী শফিকুল ইসলাম মাসুদ সদ্য বিলুপ্ত জেলা বিএনপির আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক এবং ইতিপূর্বে ছাত্রদল ও যুবদলের সভাপতি ছিলেন। নির্বাচনের আগে তিনি দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করেছেন। যার ফলে তাঁকে দল থেকে বহিষ্কার করা হয়। তখন থেকেই দলের একটি মহল এবং সাধারণ মানুষের মধ্যে নানা প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছিল যে, শেষ পর্যন্ত 'বিদ্রোহী' স্বতন্ত্র প্রার্থী মাসুদ নির্বাচনের মাঠে থাকলে ধানের শীষের প্রার্থী হয়তো জামায়াতের প্রার্থীর কাছে পরাজিত হবেন। নির্বাচন শেষে সেই আশঙ্কাই সত্য হলো। ৪১ বছর পর শেরপুরে ধানের শীষ প্রতীকের প্রার্থীর বিজয়ের উজ্জ্বল সম্ভাবনা থাকলেও দলীয় গ্রুপিংয়ের কারণে এবং একাধিক প্রার্থী থাকার কারণে শেরপুর সদর আসনটি এবারও হাতছাড়া হয়ে গেল বলে বিএনপি দলীয় একাধিক নেতা জানান।
কারণ এ নির্বাচনে জেলা বিএনপির প্রায় অর্ধেক নেতাকর্মী 'বিদ্রোহী' প্রার্থী মাসুদের পক্ষে কাজ করেছেন। এ কারণে কেন্দ্রীয় বিএনপি থেকে অনেক নেতা বিভিন্ন সময়ে বহিষ্কৃত হয়েছেন। তারপরেও বিএনপির এ দুই প্রার্থীকে বা বিদ্রোহী প্রার্থীকে ম্যানেজ করা সম্ভব হয়নি বলে দলের একাধিক নেতা জানিয়েছেন।
অপরদিকে শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থীর মৃত্যুর কারণে ওই আসনের নির্বাচন বাতিল করেন নির্বাচন কমিশন। এরপর শেরপুর-৩ আসনের জামায়াতে ইসলামীর নেতাকরমীরা ঐক্যবদ্ধ হয়ে শেরপুর-১ আসনে জামায়াতের প্রার্থী রাশেদুল ইসলামের পক্ষে নির্বাচনী প্রচারণার কাজ করেন। ফলে রাশেদুল ইসলামের বিজয়ের পথ সুগম হয়। আর বিএনপি প্রার্থী প্রিয়াঙ্কা ও বিদ্রোহী মাসুদের পরাজয় নিশ্চিত হয়।

এমএসএম / এমএসএম

এসিল্যান্ডের সাথে সাটুরিয়া প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা

হাটহাজারীতে নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জনগন বিএনপির সঙ্গেই আছে : আমানউল্লাহ আমান

সান্তাহারে র‌্যাবের অভিযানে ১শ বোতল ফেয়ারডিলসহ দুই নারী আটক

মধুখালীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

দাগনভূঞায় ভাষা শহীদ সালাম কলেজে বায়োমেট্রিক হাজিরার শুভ উদ্বোধন

শতাব্দী বাঁধন ব্লাড ব্যাংকের উদ্যোগে ২৫০ শিক্ষার্থীর বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়

রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সড়ক দুর্ঘটনায় পুলিশ কনস্টেবল নিহত

মিরসরাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নেত্রকোণার কলমাকান্দায় অনুমোদনহীন ভবন ভাঙার কাজ শুরু

রৌমারীতে বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বাষির্কী পালিত

সিংড়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত