লুৎফুজ্জামান বাবরকে স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দেখতে চান নেত্রকোনাবাসী
নেত্রকোণা -৪ (মদন-মোহনগঞ্জ-খালিয়াজুরী) আসনে ধানের শীষ প্রতীকে লক্ষাধিক ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। এই আসন থেকে এর আগেও একাধিকবার তিনি সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।
২০০১ সালে সংসদ সদস্য নির্বাচনের পর বিএনপি সরকারের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন।
নিজের আসনের লোকজন সহ জেলার মানুষের দাবী - বিগত সময়ে সফলভাবে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন লুৎফুজ্জামান বাবর। তাই এবার স্বরাষ্ট্র মন্ত্রীর দায়িত্বে তাঁকে দেখতে চান। দলটির প্রতি এমন দাবী জানিয়েছেন দলের নেতাকর্মীসহ নেত্রকোণার মানুষ।
এ বিষয়ে খালিয়াজুরীর উপজেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ নাজমুল হক তালুকদার ( আরিফ) বলেন, লুৎফুজ্জামান বাবর একজন ন্যায়পরায়ন মানুষ। বিগত সময়ে তিনি সফলভাবে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখাসহ দেশের কল্যাণের জন্য তাঁকে (বাবর) স্বরাষ্ট্র মন্ত্রীর দায়িত্ব দেওয়া হোক। আমরা নেত্রকোণাবাসী এই দাবি জানাই। এতে দেশের মানুষ নিরাপদে থাকবে।
জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল ঘোষণায় জানা গেছে, নেত্রকোণা -৪ আসনে মোট ভোটার সংখ্যা হল ৩ লাখ ৭৫ হাজার ৩১২ জন। বৈধ ভোট পড়েছে ২ লাখ ৬ হাজার ৩০৭ জন। বাতিলকৃত ভোট ৬১০৬টি।
এতে ধানের শীষ প্রতীকে লুৎফুজ্জামান বাবর পেয়েছেন ১ লাখ ৬০ হাজার ৩৫১ ভোট। অপরদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী আল হেলাল তালুকদার পেয়েছেন ৩৯ হাজার ৩০৯ ভোট। অথাৎ ১ লাখ ২১ হাজার ৪২ ভোটে ব্যবধানে বিজয়ী হয়েছেন বাবর।
এমএসএম / এমএসএম
বেনাপোলে মিথ্যা ঘোষণায় সাড়ে তিন টন সিলডেনাফিল সাইট্রেট (ভায়াগ্রা)-র চালান জব্দ
আত্রাই-রানীনগরে অতিবর্ষণে ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস দিলেন: এমপি রেজাউল ইসলাম
নড়াইলে বাস-মিনিবাস পরিবহণ মালিক সমিতির নবগঠিত কমিটির অভিষেক
বাউফলে বিয়ের দুই মাসেই নববধূর ঝুলন্ত লাশ উদ্ধার
সোহেল মঞ্জুরের উদ্যোগে সন্ধ্যা নদীতে সেতু নির্মাণে অগ্রগতি, সম্ভাব্য স্থান পরিদর্শনে সেতু সচিব
নিষিদ্ধ কারেন্ট জাল দিয়ে মাছ ধরায় খালিয়াজুরীতে একজনের কারাদণ্ড, অপরজনকে জরিমানা
বাঁশখালীতে বন্যার্তদের মাঝে হাদীর পাড়া স্বেচ্ছাসেবী সংগঠনের ত্রাণ বিতরণ
সিংড়ায় খাতুন জান্নাত মহিলা মাদ্রাসার সূধি সমাবেশ অনুষ্ঠিত
আদমদীঘি গৃহশ্রমিক ইউনিয়নের তরুনদের মাঝে ফুটবল বিতরণ
প্রতিবন্ধী বিদ্যালয় ফের চালু, স্থগিত চেয়ে আবেদন
বাঙ্গালহালিয়াতে টানা বৃষ্টিতে প্লাবিত পোল্ট্রি ফার্মের ৫ লক্ষ টাকার মুরগী ক্ষয় ক্ষতি হলেন সাদেক র্ফাম
কুড়িগ্রামে জৈব সারের ব্যবহারে লাভবান হচ্ছে কৃষক