ঝিনাইদহে ৪টি সংসদীয় আসনের ৩টি তে জামায়াত, ১টি তে বিএনপির জয়
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহে ৪টি সংসদীয় আসনের ৩টি তে বাংলাদেশ জামায়াত ইসলামী মনোনীত প্রার্থী এবং ১টি আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী বিজয়ী হয়েছেন। কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই উৎসবমুখর পরিবেশে বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত চলে ভোটগ্রহণ। এদিন রাতেই আসন ৪টি'র বেসরকারি ফলাফল ঘোষণা করেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মো. আব্দুল্লাহ আল মাসউদ।
বিজয়ীরা হলেন, ঝিনাইদহ-১ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী সাবেক এ্যাটর্নি জেনারেল ও সুপ্রিম কোর্টের আপিল বিভাগের জ্যেষ্ঠ আইনজীবী মো. আসাদুজ্জামান, ঝিনাইদহ-২ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী আলী আজম মো. আবু বকর, ঝিনাইদহ-৩ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মো. মতিয়ার রহমান, ঝিনাইদহ-৪ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মো. আবু তালিব।
আসন ৪টি তে পোস্টাল ব্যালট সহ মোট ভোটার সংখ্যা ১৫লাখ ৯৬হাজার ৩৯৩জন, ভোটকেন্দ্র ৫৯২টি। ভোটাধিকার প্রয়োগ করেছেন ১২লাখ ৬হাজার ১২৭জন। এর মধ্যে বাতিল হয়েছে ২১হাজার ৩টি ভোট, বৈধ ভোটের সংখ্যা ১১লাখ ৮৯হাজার ৬২৪টি। ৭৫.৫২ শতাংশ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।
সংসদীয় আসন-৮১ (ঝিনাইদহ-১ শৈলকুপা) আসনে পোস্টাল ব্যালট সহ মোট ভোটার সংখ্যা ৩লাখ ২৫হাজার ২৭৮জন, ভোটকেন্দ্র ১১৮টি। ভোটাধিকার প্রয়োগ করেছেন ২লাখ ৩৭হাজার ২১২জন। এর মধ্যে বাতিল হয়েছে ৪হাজার ৮৮৮টি ভোট, বৈধ ভোটের সংখ্যা ২লাখ ৩২হাজার ৩২৪টি। প্রদত্ত ভোটের শতকরা হার ৭২.৯৩ শতাংশ। আসনটিতে ধানের শীষ প্রতীকে ১লাখ ৭৩হাজার ৩৮১টি ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী ও সাবেক এ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী আবু ছালেহ মো. মতিউর রহমান দাড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৫৭হাজার ৫৫টি ভোট।
সংসদীয় আসন-৮২ (ঝিনাইদহ-২ সদর ও হরিনাকুন্ডু) আসনে পোস্টাল ব্যালট সহ মোট ভোটার সংখ্যা ৫লাখ ৬হাজার ৬৩৮জন, ভোটকেন্দ্র ১৮৬টি। ভোটাধিকার প্রয়োগ করেছেন ৩লাখ ৮৯হাজার ৯৮৩জন। এর মধ্যে বাতিল হয়েছে ৬হাজার ৬৮৩টি ভোট, বৈধ ভোটের সংখ্যা ৩লাখ ৮৩হাজার ৩০০টি। প্রদত্ত ভোটের শতকরা হার ৭৬.৯৭ শতাংশ। আসনটিতে দাড়িপাল্লা প্রতীকে ১লাখ ৯৯হাজার ৫২টি ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী আলী আজম মো. আবু বকর। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী মো. আব্দুল মজিদ ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১লাখ ৭৭হাজার ৬৭২টি ভোট।
সংসদীয় আসন-৮৩ (ঝিনাইদহ-৩ কোটচাঁদপুর ও মহেশপুর) আসনে পোস্টাল ব্যালট সহ মোট ভোটার সংখ্যা ৪লাখ ৩১হাজার ১৫জন, ভোটকেন্দ্র ১৬৭টি। ভোটাধিকার প্রয়োগ করেছেন ৩লাখ ৩৫হাজার ৫০০জন। এর মধ্যে বাতিল হয়েছে ৫হাজার ৬১৪টি ভোট, বৈধ ভোটের সংখ্যা ৩লাখ ২৯হাজার ৮৮৬টি। প্রদত্ত ভোটের শতকরা হার ৭৭.৮৪ শতাংশ। আসনটিতে দাড়িপাল্লা প্রতীকে ১লাখ ৭৫হাজার ৮৫৭টি ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মো. মতিয়ার রহমান । তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী মোহাম্মদ মেহেদী হাসান ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১লাখ ৪৯হাজার ৮২১টি ভোট।
সংসদীয় আসন-৮৪ (ঝিনাইদহ-৪ কালিগঞ্জ ও আংশিক সদর) আসনে পোস্টাল ব্যালট সহ মোট ভোটার সংখ্যা ৩লাখ ৩৩হাজার ৪৬২জন, ভোটকেন্দ্র ১২১টি। ভোটাধিকার প্রয়োগ করেছেন ২লাখ ৪৭হাজার ৯৩২জন। এর মধ্যে বাতিল হয়েছে ৩হাজার ৮১৮টি ভোট, বৈধ ভোটের সংখ্যা ২লাখ ৪৪হাজার ১১৪টি। প্রদত্ত ভোটের শতকরা হার ৭৪.৩৫ শতাংশ। আসনটিতে দাড়িপাল্লা প্রতীকে ১লাখ ৫হাজার ৯৯৯টি ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মো. আবু তালিব। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মো. সাইফুল ইসলাম ফিরোজ কাপ পিরিচ প্রতীকে পেয়েছেন ৭৭হাজার ১০৪টি ভোট। অপর প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী ও গণ অধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক মো. রাশেদ খাঁন ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৫৬হাজার ২২৪টি ভোট।
এমএসএম / এমএসএম
শ্যামনগরে প্রস্তাবিত সুন্দরবন দিবস পালিত
বিএনপি আমাকে গ্রহণ না করা পর্যন্ত শপথ নেব না: নবনির্বাচিত এমপি এমএ হান্নান
সুন্দরবন শেলারচরে বনরক্ষী ফাঁড়ির পাশ থেকেই ৬ জেলেকে তুলে নিল দস্যুরা
বঞ্চনা দূর করতে শ্রম মন্ত্রণালয়ে নিজেদের এমপি চান চা-শ্রমিকরা
ঝিনাইদহে ৪টি সংসদীয় আসনের ৩টি তে জামায়াত, ১টি তে বিএনপির জয়
গলাচিপায় বিএনপি অফিসে জরুরি সংবাদ সম্মেলন
ইসলামী মূল্যবোধের বিশ্বাস নিয়েই এলাকার উন্নয়নে কাজ করতে চাই: এমপি রেজু শেখ
বগুড়ায় ২ দিনে ছুরিকাঘাতে ২ যুবক খুন
রংপুর-৪ আসনে ভোট কারচুপির অভিযোগে কাউনিয়া বাসস্ট্যান্ড মোড়ে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ
ভোলার ৪টি আসনে চরমোনাই পীরের দল সহ জামানত হারাচ্ছেন ২১ প্রার্থী
যশোর ৬ কেশবপুর আসন জামায়াতের ২৯ বছর পর পুনরুদ্ধার
রাজশাহী-১ গোদাগাড়ী-তানোর আসনে জামানত হারালেন ৩ প্রার্থী