ঢাকা রবিবার, ১২ জুলাই, ২০২৬

শ্যামনগরে প্রস্তাবিত সুন্দরবন দিবস পালিত


শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি photo শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি
প্রকাশিত: ১৪-২-২০২৬ রাত ৮:৩৫

শ্যামনগর উপজেলায় শনিবার (১৪ ফেব্রুয়ারী) সকালে সিডিও ইয়ুথ টিম ও বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) আয়োজনে প্রস্তাবিত সুন্দরবন দিবসকে রাষ্ট্রীয় স্বীকৃতির দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়। র‌্যালী শেষে শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সামনে শিক্ষক রনজিৎ বর্মনের সভাপতিত্বে ও সিডিও ইয়ুথ টিমের ভলেন্টিয়ার হাফিজুর রহমানের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন সিডিওর নির্বাহী পরিচালক গাজী আল ইমরান, স্বেচ্ছাসেবক আনিসুর রহমান, প্রেসক্লাব সদস্য মেহেদী হাসান মারুফ, স্বেচ্ছাসেবক রিয়াজ হোসেন, সাদিয়া পারভীন, রুবিনা পারভীন, প্রনব বিশ্বাস,ফারজানা আক্তার,নুরনাহার, সাদিয়া সুলতানা প্রমুখ। বক্তারা বলেন সুন্দরবন শুধু প্রাকৃতিক বন নয়। এটি উপকূলীয় জনপদের সুরক্ষার ঢাল এবং অসংখ্যা প্রাণি ও উদ্ভিদের আবাসস্থল। বক্তারা বলেন স্থানীয় জনসাধারণ, বনবিভাগ, উপজেলা প্রশাসনের সম্বন্বিত উদ্যোগে সুন্দরবনকে রক্ষা করা সম্ভব। এ জন্য জনসচেতনতাবৃদ্ধি ও প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ সহ সুন্দরবন সুরক্ষায় যুব সমাজকে সম্পৃক্ত করার দাবী জানান। একই সাথে সুন্দরবনের তাৎপর্য তুলে ধরে ১৪ ফেব্রুয়ারী ভালবাসা দিবসে  সুন্দরবনকে ভালবাসুন এ স্লোগানকে সামনে রেখে এদিনকে সুন্দরবন দিবস হিসাবে ঘোষণার জন্য রাস্ট্রীয় স্বীকৃতির দাবী জানান।
মানববন্ধন শেষে সিডিও ইয়ুথ টিমের সদস্যরা পশ্চিম সুন্দরবন সাতক্ষীরারেঞ্জের সহকারী বনসংরক্ষকের মাধ্যমে বিভাগীয় বনসংরক্ষকের নিকট স্বারকলিপি প্রদান করেন। 

এমএসএম / এমএসএম

বাউফলে বিয়ের দুই মাসেই নববধূর ঝুলন্ত লাশ উদ্ধার

সোহেল মঞ্জুরের উদ্যোগে সন্ধ্যা নদীতে সেতু নির্মাণে অগ্রগতি, সম্ভাব্য স্থান পরিদর্শনে সেতু সচিব

নিষিদ্ধ কারেন্ট জাল দিয়ে মাছ ধরায় খালিয়াজুরীতে একজনের কারাদণ্ড, অপরজনকে জরিমানা

বাঁশখালীতে বন্যার্তদের মাঝে হাদীর পাড়া স্বেচ্ছাসেবী সংগঠনের ত্রাণ বিতরণ

সিংড়ায় খাতুন জান্নাত মহিলা মাদ্রাসার সূধি সমাবেশ অনুষ্ঠিত

আদমদীঘি গৃহশ্রমিক ইউনিয়নের তরুনদের মাঝে ফুটবল বিতরণ

প্রতিবন্ধী বিদ্যালয় ফের চালু, স্থগিত চেয়ে আবেদন

বাঙ্গালহালিয়াতে টানা বৃষ্টিতে প্লাবিত পোল্ট্রি ফার্মের ৫ লক্ষ টাকার মুরগী ক্ষয় ক্ষতি হলেন সাদেক র্ফাম

কুড়িগ্রামে জৈব সারের ব্যবহারে লাভবান হচ্ছে কৃষক

‎ত্রিশাল বাসস্ট্যান্ডে যানজট নিরসনে রাস্তার উপর কাঁচাবাজার উচ্ছেদ : সাধারণ মানুষের প্রশংসা

বাঘার চকরাজাপুরে পুলিশ ফাঁড়ির উদ্বোধন: অপরাধীদের কোনো ছাড় নেই

কারিগরি শিক্ষা গ্রহণ করে এগিয়ে নিতে হবে: পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

সন্দ্বীপে তালিকাভুক্ত সন্ত্রাসী যমুনা কবির গ্রেফতার