ঢাকা শুক্রবার, ৬ মার্চ, ২০২৬

অসহায় শিক্ষার্থীর পাশে দাড়ালেন পুঠিয়ার এসিল্যান্ড শিবু দাশ


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬-২-২০২৬ দুপুর ২:৩১

ডিগ্রি প্রথম বর্ষের বই কেনার সামর্থ্য না থাকায় পড়াশোনা বন্ধ হয়ে যাওয়ার শঙ্কায় পড়েছিল এক শিক্ষার্থীর জীবন। ঠিক সেই সময় মানবিক সহায়তার হাত বাড়িয়ে দিয়ে তার স্বপ্ন পূরণের সারথি হলেন পুঠিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) শিবু দাশ।

রোববার (১৫ ফেব্রুয়ারি) পুঠিয়া উপজেলার কৃষ্ণপুর এলাকায় অসহায় শিক্ষার্থী আবু বক্কর সিদ্দিকের হাতে ডিগ্রি প্রথম বর্ষের বই কেনার জন্য প্রয়োজনীয় অর্থ তুলে দেন এসিল্যান্ড শিবু দাশ। এর আগে পিছিয়ে পড়া একাধিক নারী শিক্ষার্থীদের আর্থিক সাহায্য দেন তিনি৷ 

জানা গেছে, আবু বক্কর সিদ্দিক পুঠিয়া উপজেলার কৃষ্ণপুর গ্রামের দুদুর মোড় এলাকার বাসিন্দা। তিনি ডিগ্রি প্রথম বর্ষের শিক্ষার্থী।

এ সময় এসি (ল্যান্ড) শিবু দাশ বলেন, “শিক্ষা কোনো বিলাসিতা নয়, এটি একটি মৌলিক অধিকার। শুধুমাত্র অর্থের অভাবে যেন কোনো মেধাবী শিক্ষার্থীর শিক্ষাজীবন থেমে না যায়—এটাই আমার বিশ্বাস। আবু বক্কর সিদ্দিকের মতো অনেক শিক্ষার্থী রয়েছে, যারা চরম কষ্টের মধ্যেও পড়াশোনা চালিয়ে যেতে চায়। রাষ্ট্রের প্রতিনিধি হিসেবে তাদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক ও সামাজিক দায়িত্ব। সমাজের প্রতিটি আব্জ বক্করের শিক্ষা নিশ্চিত করা আমাদের সকলের দায়িত্ব৷ উপজেলা প্রশাসনের পাশাপাশি আমাদের সকলের এমন উদ্যােগের পাশে দাড়ানো উচিত৷ ”

তিনি আরও বলেন,“একজন শিক্ষার্থী বই কিনতে না পারার কারণে যদি হতাশ হয়ে পড়ে, তাহলে সেটি শুধু তার ব্যক্তিগত ক্ষতি নয়—সমাজ ও দেশেরও ক্ষতি। আজ হয়তো সামান্য একটি সহযোগিতা, কিন্তু এর মাধ্যমেই একটি ভবিষ্যৎ গড়ে ওঠার সম্ভাবনা তৈরি হয়। আমি মনে করি, প্রশাসনের প্রতিটি কর্মকর্তারই উচিত সুযোগের মধ্যে থেকে মানবিক কাজগুলো এগিয়ে নেওয়া।”

সহযোগিতা পেয়ে আবেগাপ্লুত আবু বক্কর সিদ্দিক বলেন, “বই কেনার টাকা না থাকায় পড়াশোনা বন্ধ হয়ে যাবে—এই ভয়টা আমাকে প্রতিদিন তাড়া করছিল। পরিবার থেকেও তেমন সহযোগিতা পাওয়ার উপায় ছিল না। ঠিক তখন স্যার পাশে দাঁড়িয়েছেন, এটা আমার জন্য কল্পনার বাইরে ছিল।”

তিনি আরও বলেন, “এই সহায়তা শুধু বই কেনার টাকা নয়, এটা আমাকে নতুন করে স্বপ্ন দেখার শক্তি দিয়েছে। আমি এখন মনোযোগ দিয়ে পড়াশোনা করে একজন ভালো মানুষ ও প্রতিষ্ঠিত নাগরিক হতে চাই, যেন ভবিষ্যতে আমিও অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারি।”

এলাকাবাসী ও কলেজের শিক্ষার্থীরা বলেন, প্রশাসনের একজন কর্মকর্তার এমন মানবিক উদ্যোগ সমাজে ইতিবাচক বার্তা দিচ্ছে। তারা আশা প্রকাশ করেন, এ ধরনের সহযোগিতা আরও শিক্ষার্থীর জীবনে আলোর পথ দেখাবে।

এমএসএম / এমএসএম

মাগুরায় আওয়ামী লীগের দলীয় পতাকা উত্তোলন করে অফিস উদ্বোধন, আটক ৩

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী নিয়োগ নিয়ে অপপ্রচারের নিন্দা কান্ডারীর

ঠাকুরগাঁওয়ে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই যুবক গ্রেপ্তার

৩টি খাল খনন উদ্বোধন ও বিজিএফ’র চাল বিরতণ করলেন এমপি মালিক

বিনা প্রতিদ্বন্দ্বিতায় চাঁদপুর জেলা আইনজীবী সমিতির বিএনপি প্যানেল বিজয়ী

রমজান উপলক্ষে ইয়ারা গ্রুপের উদ্যোগে ৩ শতাধিক পরিবারের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ

শ্যামনগরে অবৈধ ভাবে বালু উত্তোলন, এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা জরিমানা

টাঙ্গাইল জেলায় কৃষিতে নতুন সম্ভাবনা : ভোরের আলো ফুটতেই হাসছে সূর্যমুখী ফুল

বরগুনায় বিশেষ অভিযানে ইয়াবাসহ যুবক আটক

ভোক্তা অধিকার আইন লঙ্ঘন করায় চাঁদপুরে ৫ প্রতিষ্ঠানের জরিমানা

নোয়াখালীতে আব্দুল হালিম মানিক ট্রাস্ট্রের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ

রায়পুরে অটোরিকশা চালকের ঘুষিতে যুবদল নেতার মৃত্যু

রাণীশংকৈলে কৃষি প্রযুক্তি মেলার সমাপনী ও পুরস্কার বিতরণ