ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

দাউদকান্দিতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার


শরিফুল ইসলাম, দাউদকান্দি photo শরিফুল ইসলাম, দাউদকান্দি
প্রকাশিত: ১৬-২-২০২৬ দুপুর ২:৩৩

কুমিল্লার দাউদকান্দি মডেল থানা পুলিশের অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক পরোয়ানাভুক্ত আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
রোববার (১৫ ফেব্রুয়ারি ২০২৬) গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই (নি:) মো. সুমন সরকার সঙ্গীয় ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করেন। গ্রেপ্তারকৃত আসামি মো. কামাল হোসেন (পিতা-মৃত জয়নাল আবেদীন), সাং-তিনছিটা, থানা-দাউদকান্দি, জেলা-কুমিল্লা।
পুলিশ সূত্রে জানা যায়, তার বিরুদ্ধে জিআর-২৭০/২০০৭, দায়রা মামলা নং-৭৯৯/২০০৯ এবং প্রসেস নং-১৫৫/২০২৬ এর মামলায় আদালত কর্তৃক যাবজ্জীবন সাজার পরোয়ানা জারি ছিল। দীর্ঘদিন পলাতক থাকার পর গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
গ্রেপ্তারকৃত আসামিকে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
এ বিষয়ে দাউদকান্দি মডেল থানা পুলিশ জানায়, পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেপ্তারে তাদের অভিযান অব্যাহত থাকবে। 

এমএসএম / এমএসএম

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার