রোজার শুরুতেই রাণীশংকৈলে লেবুর হালি ১২০ টাকা, শসা ১শ'
রোজার শুরুতেই ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্যের দাম বাড়তে শুরু করেছে। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে রাণীশংকৈল পৌর শহরের ৩টি কাঁচা বাজার ঘুরে দেখা গেছে, বেশ কয়েকটি পণ্যের দাম অস্বাভাবিকভাবে বেড়ে গেছে।
শসার দাম কেজিতে ৬০ টাকা থেকে বেড়ে ১০০ টাকা, মরিচ ১৬০ থেকে বেড়ে ২০০ টাকা, রসুন ১৬০ থেকে বেড়ে ২০০ টাকা, মসুর ডাল ১৪০ থেকে ১৬০ টাকা, বেগুন ৫০ থেকে বেড়ে ৭০ টাকা, গাজর ৩০ থেকে ৪০ টাকা, পেঁয়াজ ৫০ থেকে বেড়ে ৬০ টাকা, ছোলা ৮০ থেকে বেড়ে ১০০ টাকায় বিক্রি হচ্ছে। প্রতি হালি লেবু ৩০ টাকা থেকে বেড়ে বিক্রি হচ্ছে ১০০ থেকে ১২০ টাকায়। ৪০০ টাকা কেজি দরের খেজুর ৫০০ থেকে ৫৫০ দরে বিক্রি হচ্ছে।
এদিকে মাংসের দামও বেড়ে গেছে। সোনালি মুরগির কেজি ২৬০ টাকা থেকে বেড়ে ৩২০ টাকা,ব্রয়লার ১৯০ থেকে বেড়ে ২০০ টাকা, গরুর মাংস ৬৫০ টাকা থেকে বেড়ে ৭৫০ এবং খাসির মাংস ৯০০ থেকে বেড়ে ১,০০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। নিত্যপণ্যের দাম বৃদ্ধি নিয়ে ভান্ডারা মহল্লার ক্রেতা বাবুল হোসেন বলেন, রোজা আসতে না আসতেই গতকাল (বুধবার) থেকে নিত্যপণ্যের দাম অতিরিক্ত বেড়ে গেছে। এতে আমরা নিম্ন আয়ের মানুষরা বড় ভোগান্তির মধ্যে পড়েছি।
এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) মজিবুর রহমান সকালের সময় সংবাদদাতাকে বলেন, এরমধ্যে বাজারে দ্রব্যমূল্য বৃদ্ধির কিছু অভিযোগ পাওয়া গেছে। আমরা গতকাল থেকেই বাজার মনিটরিংয়ে নেমেছি। আজও (বৃহস্পতিবার) মনিটরিং করা হবে। অবস্থার প্রেক্ষিতে ব্যবস্থা নেয়া হবে।
Aminur / Aminur
নদীয়া সীমান্তে ২২ কোটি টাকার স্বর্ণের বিস্কুটসহ দর্শনার যুবক বিএসএফের হাতে আটক
মা ও শিশুর স্বাস্থ্যসেবায় পানছড়িতে সেনাবাহিনীর বিশেষ প্রশিক্ষণ
ধামইরহাটে ইসলামী ছাত্রশিবির কর্তৃক কৃতি শিক্ষার্থীদের এপ্লাস সংবর্ধনা প্রদান
বাগেরহাটে চাঞ্চল্যকর নারীসহ ৩ জন হত্যাকান্ডের মুল আসামী গ্রেফতার, রহস্য উৎঘাটন
কমলগঞ্জে অটোরিকশা থেকে চাঁদা আদায় নিয়ে হামলার অভিযোগ
টাঙ্গাইলে পরিবেশ দূষণ প্রতিরোধে ইটভাটা মালিকদের সাথে পরিবেশ অধিদপ্তরের মতবিনিময়
মিরসরাইয়ে গনমাধ্যমকর্মীর উপর হামলার প্রতিবাদে প্রতিবাদ ও মানবন্ধন
ফুলছড়ির চরাঞ্চলে কৃষকদের ভোগান্তি, বাড়তি সার মজুদের অভিযোগ
দ্বিপাক্ষিক বৈঠকে হিলিতে ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার
সবুজ বিলাইছড়ি গড়ার প্রত্যয়ে উপজেলা প্রশাসনের বৃক্ষরোপণ কর্মসূচি
কুড়িগ্রামে সার না পেয়ে কৃষকদের ক্ষোভ, ডিলারের গোডাউনে ভাঙচুর
অবৈধভাবে বিপুল পরিমাণ সার মজুত: শ্রীপুরে বাড়ি ও দোকানে অভিযান চালিয়ে ৩২৮ বস্তা সার উদ্ধার