ঢাকা রবিবার, ১২ জুলাই, ২০২৬

নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি রাখলেন পটিয়ার এমপি এনাম


পটিয়া, চট্টগ্রাম photo পটিয়া, চট্টগ্রাম
প্রকাশিত: ২০-২-২০২৬ দুপুর ৪:৩

চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনে এনামুল হক এনাম নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছেন। সম্প্রতি তিনি উপজেলার চট্টগ্রাম-কক্সবাজার  মহসড়কের পাশে নাইখাইন গ্রামে অবস্থিত ফুলকলি ফ্যাক্টরির দূষণ পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করেন।
দীর্ঘদিন ধরে ফুলকলি ফ্যাক্টরির দূষিত বর্জ্যের কারণে  আশপাশের কয়েকটি গ্রামে পরিবেশ দূষণ ছড়িয়ে পড়ছে বলে অভিযোগ রয়েছে। কারখানার পাশে স্কুল ও কলেজ থাকায় শিক্ষার্থীদের নিয়মিত পাঠদান ব্যাহত হচ্ছে। এ নিয়ে স্থানীয় বাসিন্দারা ধারাবাহিকভাবে একাধিকবার আন্দোলন চালিয়ে এলেও কার্যকর সমাধান মেলেনি। পরিবেশ অধিদপ্তরে একাধিকবার অভিযোগ দেওয়া হলেও দৃশ্যমান কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলে জানান তারা।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণাকালে  নাইখাইন গ্রামে গেলে স্থানীয়রা ফুলকলির দূষণ সমস্যা তুলে ধরেন। সে সময় এনামুল হক দূষণ বন্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। নির্বাচিত হওয়ার পর তিনি এলাকাটি পরিদর্শন করে দ্রুততম সময়ের মধ্যে সমস্যার সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে বলে আশ্বাস দেন তিনি।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন পটিয়া উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব খোরশেদুল আলম, বিএনপি নেতা মঈনুল আলম ছোটন, শফিক চেয়ারম্যান এবং দক্ষিণ জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এস এম নয়নসহ স্থানীয় নেতাকর্মীরা।

এমএসএম / এমএসএম

বাউফলে বিয়ের দুই মাসেই নববধূর ঝুলন্ত লাশ উদ্ধার

সোহেল মঞ্জুরের উদ্যোগে সন্ধ্যা নদীতে সেতু নির্মাণে অগ্রগতি, সম্ভাব্য স্থান পরিদর্শনে সেতু সচিব

নিষিদ্ধ কারেন্ট জাল দিয়ে মাছ ধরায় খালিয়াজুরীতে একজনের কারাদণ্ড, অপরজনকে জরিমানা

বাঁশখালীতে বন্যার্তদের মাঝে হাদীর পাড়া স্বেচ্ছাসেবী সংগঠনের ত্রাণ বিতরণ

সিংড়ায় খাতুন জান্নাত মহিলা মাদ্রাসার সূধি সমাবেশ অনুষ্ঠিত

আদমদীঘি গৃহশ্রমিক ইউনিয়নের তরুনদের মাঝে ফুটবল বিতরণ

প্রতিবন্ধী বিদ্যালয় ফের চালু, স্থগিত চেয়ে আবেদন

বাঙ্গালহালিয়াতে টানা বৃষ্টিতে প্লাবিত পোল্ট্রি ফার্মের ৫ লক্ষ টাকার মুরগী ক্ষয় ক্ষতি হলেন সাদেক র্ফাম

কুড়িগ্রামে জৈব সারের ব্যবহারে লাভবান হচ্ছে কৃষক

‎ত্রিশাল বাসস্ট্যান্ডে যানজট নিরসনে রাস্তার উপর কাঁচাবাজার উচ্ছেদ : সাধারণ মানুষের প্রশংসা

বাঘার চকরাজাপুরে পুলিশ ফাঁড়ির উদ্বোধন: অপরাধীদের কোনো ছাড় নেই

কারিগরি শিক্ষা গ্রহণ করে এগিয়ে নিতে হবে: পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

সন্দ্বীপে তালিকাভুক্ত সন্ত্রাসী যমুনা কবির গ্রেফতার