মাগুরায় শহীদ মিনারে এলজিইডি’র পুষ্পস্তবক অর্পণ
২১ ফেব্রুয়ারি ২০২৬ইং মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস -২০২৬ইং উপলক্ষে শনিবার দিবাগত রাতের প্রথম প্রহরে মাগুরা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি), মাগুরা।
একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের স্মরণে নীরবতা ও গভীর শ্রদ্ধার মধ্য দিয়ে দিবসের সূচনা হয়। এ সময় এলজিইডি, মাগুরা কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন এবং ১৯৫২ সালের ভাষা আন্দোলনে আত্মদানকারী বীর শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন।
পুষ্পস্তবক অর্পণ করেন এলজিইডি, মাগুরার নির্বাহী প্রকৌশলী জনাব আ ন ম ওয়াহিদুজ্জামান, উপজেলা প্রকৌশলী মোঃ আবদুল্লাহ আল কবির (মাগুরা সদর) এবং উপসহকারী প্রকৌশলী আতিকুর রহমানসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। উপস্থিত বক্তারা বলেন, ভাষা আন্দোলনের চেতনা ধারণ করে দেশপ্রেম ও দায়িত্ববোধ নিয়ে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালন করতে হবে। ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি মাতৃভাষা বাংলার মর্যাদা প্রতিষ্ঠার দাবিতে আত্মদানকারী শহীদদের অবদান জাতি চিরদিন শ্রদ্ধাভরে স্মরণ করবে।উল্লেখ্য, UNESCO ১৯৯৯ সালে ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি প্রদান করে। শেষে ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ গান পরিবেশনের মধ্য দিয়ে কর্মসূচির সমাপ্তি হয়।
এমএসএম / এমএসএম
বাউফলে বিয়ের দুই মাসেই নববধূর ঝুলন্ত লাশ উদ্ধার
সোহেল মঞ্জুরের উদ্যোগে সন্ধ্যা নদীতে সেতু নির্মাণে অগ্রগতি, সম্ভাব্য স্থান পরিদর্শনে সেতু সচিব
নিষিদ্ধ কারেন্ট জাল দিয়ে মাছ ধরায় খালিয়াজুরীতে একজনের কারাদণ্ড, অপরজনকে জরিমানা
বাঁশখালীতে বন্যার্তদের মাঝে হাদীর পাড়া স্বেচ্ছাসেবী সংগঠনের ত্রাণ বিতরণ
সিংড়ায় খাতুন জান্নাত মহিলা মাদ্রাসার সূধি সমাবেশ অনুষ্ঠিত
আদমদীঘি গৃহশ্রমিক ইউনিয়নের তরুনদের মাঝে ফুটবল বিতরণ
প্রতিবন্ধী বিদ্যালয় ফের চালু, স্থগিত চেয়ে আবেদন
বাঙ্গালহালিয়াতে টানা বৃষ্টিতে প্লাবিত পোল্ট্রি ফার্মের ৫ লক্ষ টাকার মুরগী ক্ষয় ক্ষতি হলেন সাদেক র্ফাম
কুড়িগ্রামে জৈব সারের ব্যবহারে লাভবান হচ্ছে কৃষক
ত্রিশাল বাসস্ট্যান্ডে যানজট নিরসনে রাস্তার উপর কাঁচাবাজার উচ্ছেদ : সাধারণ মানুষের প্রশংসা
বাঘার চকরাজাপুরে পুলিশ ফাঁড়ির উদ্বোধন: অপরাধীদের কোনো ছাড় নেই
কারিগরি শিক্ষা গ্রহণ করে এগিয়ে নিতে হবে: পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ