ঢাকা রবিবার, ১ নভেম্বর, ২০২৬

কাদার ভেতর স্বপ্নের খোঁজ কুচিয়া ধরেই ঘুরছে সংসারের চাকা


এম রাসেল আহমেদ, ক্ষেতলাল photo এম রাসেল আহমেদ, ক্ষেতলাল
প্রকাশিত: ২১-২-২০২৬ দুপুর ২:৫

 ভোরের আলো ফোটার আগেই খাল-বিলের ধারে জড়ো হন তারা। কচুরিপানায় ঢেকে থাকা জলাবদ্ধ জমি, রাস্তার পাশের নিচু জায়গা কিংবা নদী-নালার কাদামাটিই তাদের কর্মক্ষেত্র। হাতে কোদাল। প্রথমে মাটি গর্ত করে খুঁড়ে নেওয়া হয় সম্ভাব্য জায়গা, এরপর কাদার গভীরে হাত ঢুকিয়ে ধরা হয় কুচিয়া। এই কষ্টসাধ্য পরিশ্রমই এখন জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার নওটিকা, নওপাড়া, ভূতপাড়া ও কর্ণপাড়া গ্রামের কয়েকটি পরিবারের প্রধান জীবিকা।
বিশু চন্দ্র বর্মন ও রিপন চন্দ্র বর্মনের নেতৃত্বে কয়েকজনের একটি দল নিয়মিত কুচিয়া ধরেন। প্রতিদিনের সংগ্রহ স্থানীয় আড়তে বিক্রি হয় প্রতি কেজি ৬০০ টাকা দরে। বাজারদর ও পরিমাণের ওপর নির্ভর করে মাসে গড়ে প্রায় ১৫ হাজার টাকা পর্যন্ত আয় হয় তাদের।
নওটিকা গ্রামের বিশু চন্দ্র বর্মন বলেন, “কৃষি আমাদের মুল পেশা হলেও কুচিয়া ধরা এখন আমাদের মূল পেশা। কুচিয়ার আয়ে সংসার মোটামুটি ভালোই চলে।”

রিপন চন্দ্র বর্মন জানান, কাজটি ঝুঁকিপূর্ণও বটে। আগে আমরা নিজেরা খাওয়ার জন্য কুচিয়া ধরতাম  এখন পেশা হিসাবে নিয়েছি। বাজার ভালো থাকায় আমরা এ পেশায় টিকে আছি।”

স্থানীয়ভাবে জানা গেছে, কুচিয়া দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহের পাশাপাশি বিদেশেও রপ্তানি হয়। ফলে এর চাহিদা স্থিতিশীল। আগে যে জলাবদ্ধ জমি অবহেলায় পড়ে থাকত, এখন তা জীবিকার ক্ষেত্র হয়ে উঠেছে।

নওপাড়া, ভূতপাড়া ও কর্ণপাড়া গ্রামের আরও কয়েকজন জানান, কৃষিকাজের পাশাপাশি  কুচিয়াই এখন তাদের আয়ের প্রধান উৎস। এতে গড়ে উঠেছে ছোট পরিসরের একটি বাণিজ্যিক চক্র। সংগ্রহকারী, পাইকার ও পরিবহনকারীদের মাধ্যমে স্থানীয় অর্থনীতিতে এসেছে নতুন গতি।

জানা যায়, বিভিন্ন এনজিও প্রশিক্ষণ দিয়ে বানিজ্যিক ভাবে কুচিয়া সংগ্রহ ও সংরক্ষণ করছেন। এতে আয় বাড়ছে, কমছে ঝুঁকি। 

এমএসএম / এমএসএম

কালিয়াকৈরে  জাতীয় যুব দিবস পালিত 

বাকেরগঞ্জে নববধূকে ধর্ষণের অভিযোগ: মামলার ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ২ আসামি কারাগারে

নানা আয়োজনে পানছড়ি ৩ বিজিবির ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

পটুয়াখালীতে জাতীয় যুব দিবস পালিত: ৫ লাখ টাকার যুব ঋণ বিতরণ ও বর্ণাঢ্য র‍্যালি

তাড়াশে জাতীয় যুব দিবস পালিত

কচাকাটা কলেজে ৪ পদে নিয়োগ বাণিজ্যের অভিযোগ: অধ্যক্ষ ও সভাপতির কুশপুত্তলিকা দাহ, মানববন্ধন

ঠাকুরগাঁওয়ে উদীচীর ৫৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: আলোচনা সভা ও সাংস্কৃতিক পরিবেশনা

সেন্টমার্টিন সংলগ্ন গভীর সমুদ্রে বোটসহ ১০ হাজার কেজি ইউরিয়া সার জব্দ: আটক ৯

শ্যামনগরে 'নক্ষত্রের অভিবাদন': বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা গুণীজনদের সংবর্ধনা প্রদান

ঘিওরে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত: আলোচনা সভা ও হাত ধোয়ার প্রদর্শনী

এইচএসসিতে সিলেট এমসি কলেজ থেকে মেহরাবুলের গোল্ডেন জিপিএ-৫ অর্জন

চাঁদপুরে রডবোঝাই ট্রাকসহ ৩ হাজার ৯২০ পিস ইয়াবা জব্দ: গ্রেপ্তার ২

উল্লাপাড়ার দুই শত বছরের ঐতিহাসিক দুর্গানগর মন্দিরে ৫ বছর ধরে পূজা বন্ধ