এনডাব্লিইউতে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬ পালন
খুলনার নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটিতে যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হলো শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬। শনিবার (২১ ফেব্রুয়ারি) সকাল ১০ টায় মহানগরীর শহিদ হাদিস পার্কের শহিদ মিনার বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত ভাইস-চ্যান্সেলর প্রফেসর কানাই লাল সরকার। শহিদ মিনার বেদিতে শ্রদ্ধা নিবেদনের সময় তাঁর সাথে উপস্থিত ছিলেন নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির ফ্যাকাল্টি অব লিবারেল আর্টস এন্ড হিউম্যান সায়েন্স অনুষদের ডীন ও শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস -২০২৬ উদযাপন কমিটির আহবায়ক শেখ মাহরুফুর রহমান, বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডীন ড. মো: ইমজামাম-উল-হোসেন, প্রক্টর শাকীল আহমদ, ইইই বিভাগের বিভাগীয় প্রধান ও শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬ উদযাপন কমিটির সদস্য সচিব আশরাফ হোসেন সানভি, আইকিউএসি'র পরিচালক,মো: আনিসুর রহমান, বিভাগীয় প্রধানগণ, সহকারী প্রক্টরবৃন্দ, দপ্তর প্রধানগণ, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। এর আগে নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির সোনাডাঙ্গা মোড়স্থ প্রশাসনিক ভবনে সূর্য উদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন (অর্ধনমিত),কালো পতাকা উত্তোলন ও কালো ব্যাজ ধারণ করে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬ কে যথাযথ সম্মান জানানো হয় ইউনিভার্সিটির পক্ষ থেকে।
এমএসএম / এমএসএম
ময়মনসিংহে সিএনজিকে বাসের ধাক্কা, নিহত ৭
বাগেরহাটের ফকিরহাটে ঘরের ভেতর থেকে সাবেক ইউপি সদস্যের মৃতদেহ উদ্ধার
ঘিওরে শারদীয় দুর্গোৎসবে প্রতিমার রুপ ও সৌন্দর্য্য ফুঁটিয়ে তুলতে মহাব্যস্ত শিল্পীরা
শার্শা সীমান্তে আখের বাম্পার ফলন
ভূরুঙ্গামারীতে তরুণীকে আটকে রেখে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১
লেখালিখি হোক সমাজ সংস্কারের হাতিয়ার: লেখক এস এম মাসুদ রানা
বিলাইছড়িতে জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে আলোচনা সভা
জলবায়ু পরিবর্তন ও বাস্তুচ্যুতি সংক্রান্ত সংসদীয় ককাসের সদস্য হলেন আবুল হোসেন খান
রায়গঞ্জে র্যালি-আলোচনায় জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত
আত্রাইয়ে জাতীয় উৎপাদনশীলতা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
তারুণ্যের উন্নয়নে নিবেদিত প্রাণ অধ্যক্ষ আব্দুর রহমান রিজভী
বড়লেখায় দৈনিক "মৌলভীবাজার প্রতিদিন" প্রত্রিকার আনুষ্ঠানিক শুভযাত্রা