শহীদ মিনারে অব্যবস্থাপনার অভিযোগ তুললেন বিএনপির নেতারা
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনে অব্যবস্থাপনার অভিযোগ তুললেন বিএনপির নেতারা। ২১ ফেব্রুয়ারি রাত ১২-০১ মিনিটে এ ডিগ্রি কলেজ মাঠে কেন্দ্রিয় শহীদ মিনারে প্রশাসনের গাড়ির হেডলাইট জ্বালিয়ে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ সময় উপজেলা নির্বাহী অফিসার খাদিজা বেগম, সহকারী কমিশনার (ভূমি) মজিবুর রহমান, থানার ওসি আমানুল্লাহ আল বারী ও অন্য কর্মকর্তা, বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক নেতাকর্মী ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
এসময় শহীদ মিনারে আলোর ব্যবস্থা না থাকা, শহীদ মিনার যথেষ্ট পরিষ্কার না থাকা ও রং সজ্জা না করা নিয়ে বিএনপি নেতারা ক্ষোভ প্রকাশ করেন। বিএনপি নেতা মহসিন আলী ও যুবদল নেতা আকতারুল ইসলাম বলেন, এ শহীদ মিনারে আমরা প্রতিবছর ফুল দিতে আসি, প্রতিবারই এ শহীদ মিনার রং করা হয়,আলপনা আঁকা হয় এবং আলোকসজ্জা করা হয়। কিন্তু এবার এসে দেখি, এখানে বিদ্যুতের আলো নেই, শহীদ মিনার রং করা হয়নি, আলপনাও আঁকা হয়নি। এটিকে আমরা প্রশাসনের গাফিলতি ও অব্যবস্থাপনা মনে করি, এটা খুবই দুঃখজনক।
এ বিষয়ে ইউএনও খাদিজা বেগম বলেন, শহীদ মিনার পরিষ্কার করে রং করা হয়েছে তবে এবার আলপনার কাজ করা হয়নি। আর এবার বিদ্যুৎ বিভ্রাটের কারণে শহীদ মিনারে সেভাবে আলোর ব্যবস্থা করা যায়নি।
এমএসএম / এমএসএম
নদীয়া সীমান্তে ২২ কোটি টাকার স্বর্ণের বিস্কুটসহ দর্শনার যুবক বিএসএফের হাতে আটক
মা ও শিশুর স্বাস্থ্যসেবায় পানছড়িতে সেনাবাহিনীর বিশেষ প্রশিক্ষণ
ধামইরহাটে ইসলামী ছাত্রশিবির কর্তৃক কৃতি শিক্ষার্থীদের এপ্লাস সংবর্ধনা প্রদান
বাগেরহাটে চাঞ্চল্যকর নারীসহ ৩ জন হত্যাকান্ডের মুল আসামী গ্রেফতার, রহস্য উৎঘাটন
কমলগঞ্জে অটোরিকশা থেকে চাঁদা আদায় নিয়ে হামলার অভিযোগ
টাঙ্গাইলে পরিবেশ দূষণ প্রতিরোধে ইটভাটা মালিকদের সাথে পরিবেশ অধিদপ্তরের মতবিনিময়
মিরসরাইয়ে গনমাধ্যমকর্মীর উপর হামলার প্রতিবাদে প্রতিবাদ ও মানবন্ধন
ফুলছড়ির চরাঞ্চলে কৃষকদের ভোগান্তি, বাড়তি সার মজুদের অভিযোগ
দ্বিপাক্ষিক বৈঠকে হিলিতে ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার
সবুজ বিলাইছড়ি গড়ার প্রত্যয়ে উপজেলা প্রশাসনের বৃক্ষরোপণ কর্মসূচি
কুড়িগ্রামে সার না পেয়ে কৃষকদের ক্ষোভ, ডিলারের গোডাউনে ভাঙচুর
অবৈধভাবে বিপুল পরিমাণ সার মজুত: শ্রীপুরে বাড়ি ও দোকানে অভিযান চালিয়ে ৩২৮ বস্তা সার উদ্ধার