মাদারীপুরে সড়কের গাইড ওয়ালে ইটের গাঁথুনির নিচে কলাগাছ
মাদারীপুরের শিবচরে সড়কের গাইড ওয়ালে ইটের গাঁথুনির নিচে কলাগাছ দেয়া হয়েছে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, নির্মাণাধীন সড়কের চর কাকইর এলাকার মসজিদের সামনে যে গাইড ওয়াল নির্মাণ কাজ চলছে, সেখানে ইটের গাঁথুনির নিচে বেশ কয়েক স্থানে কলাগাছ দেয়া হয়েছে
মাদারীপুরের শিবচর উপজেলা স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তরের (এলজিইডি) অধীনে নির্মাণাধীন সড়কের গাইড ওয়ালে ইটের গাঁথুনির নিচে দেয়া হয়েছে আস্ত কলাগাছ। বিষয়টি স্থানীয়দের নজরে পড়লে তারা ছবি ও ভিডিও ধারণ করে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেন।
উপজেলার শিরুয়াইল ইউনিয়ন ৭ নং ওয়ার্ড চরকাকইর চৌরাস্তা মোড়ে ঘটেছে এ ঘটনা।
শিবচর উপজেলা এলজিইডি কার্যালয় ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার শিরুয়াইল ইউনিয়নের সাদেকাবাদ হয়ে সিপাইকান্দি থেকে মুন্সীকান্দি গ্রাম পর্যন্ত সড়কের গাইড ওয়াল নির্মাণ কাজ শুরু হয় ৬ মাস আগে। কিন্তু শুরু থেকেই নির্মাণ কাজে ধীরগতি দেখা যাচ্ছে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, নির্মাণাধীন সড়কের চর কাকইর এলাকার মসজিদের সামনে যে গাইড ওয়াল নির্মাণ কাজ চলছে, সেখানে ইটের গাঁথুনির নিচে বেশ কয়েক স্থানে কলাগাছ দেয়া হয়েছে।
স্থানীয় বাসিন্দা হাবিবুর রহমান বলেন, ‘আমাদের এলাকার সড়কটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ সড়ক ব্যবহার করে এলাকার কয়েক হাজার মানুষ উপজেলা সদরসহ সারাদেশে যাতায়াত করেন। গাউড ওয়ালের নিচ কলাগাছ দেয়া ছাড়াও সড়ক নির্মাণে নিম্নমানের মালামাল ব্যবহার করা হয়েছে। এ নির্মাণ কাজের অনিয়মের তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি করছি।’
বিষয়টি নিয়ে ঠিকাদার আলমগীর জমাদ্দার বলেন, ‘আমাকে কেউ কিছু জানায়নি। যে রাজমিস্ত্রি কাজ করে তাকে বলেছি এমন কাজ কেন করা হলো? আমি তাকে এমন কিছু করতে বলিনি।’
কাজের স্থানে যেসব মালামাল ব্যবহার করা হচ্ছে তা গুণগত মানসম্পন্ন দাবি করে ঠিকাদার বলেন, ‘আমি কলাগাছ সরিয়ে ফেলে সঠিক নিয়মে কাজ করে দেব।’
নাম প্রচারে অনিচ্ছুক স্হানীয় একাধীক লোক বলেন এ ঘটনার সাথে উপজেলা ইন্জিনিয়ার ও এসও জড়িত,তদন্ত সাপেক্ষ তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হোক।
এমএসএম / এমএসএম
কালিয়াকৈরে জাতীয় যুব দিবস পালিত
বাকেরগঞ্জে নববধূকে ধর্ষণের অভিযোগ: মামলার ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ২ আসামি কারাগারে
নানা আয়োজনে পানছড়ি ৩ বিজিবির ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
পটুয়াখালীতে জাতীয় যুব দিবস পালিত: ৫ লাখ টাকার যুব ঋণ বিতরণ ও বর্ণাঢ্য র্যালি
তাড়াশে জাতীয় যুব দিবস পালিত
কচাকাটা কলেজে ৪ পদে নিয়োগ বাণিজ্যের অভিযোগ: অধ্যক্ষ ও সভাপতির কুশপুত্তলিকা দাহ, মানববন্ধন
ঠাকুরগাঁওয়ে উদীচীর ৫৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: আলোচনা সভা ও সাংস্কৃতিক পরিবেশনা
সেন্টমার্টিন সংলগ্ন গভীর সমুদ্রে বোটসহ ১০ হাজার কেজি ইউরিয়া সার জব্দ: আটক ৯
শ্যামনগরে 'নক্ষত্রের অভিবাদন': বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা গুণীজনদের সংবর্ধনা প্রদান
ঘিওরে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত: আলোচনা সভা ও হাত ধোয়ার প্রদর্শনী
এইচএসসিতে সিলেট এমসি কলেজ থেকে মেহরাবুলের গোল্ডেন জিপিএ-৫ অর্জন
চাঁদপুরে রডবোঝাই ট্রাকসহ ৩ হাজার ৯২০ পিস ইয়াবা জব্দ: গ্রেপ্তার ২