ঢাকা রবিবার, ১ নভেম্বর, ২০২৬

জয়পুরহাটে নিজ হাতে রাস্তা পরিষ্কার করলেন সংসদ সদস্য ফজলুর রহমান সাইদ


রাকিবুল হাসান রাকিব, জয়পুরহাট photo রাকিবুল হাসান রাকিব, জয়পুরহাট
প্রকাশিত: ২২-২-২০২৬ রাত ১১:৩০
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জয়পুরহাট-১ (সদর–পাঁচবিবি) আসনের মাননীয় সংসদ সদস্য ফজলুর রহমান সাইদ নিজ হাতে রাস্তা পরিষ্কার করে ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন। তাঁর এই উদ্যোগ স্থানীয় জনগণের মাঝে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।
 
রবিবার (২২ ফেব্রুয়ারি) সকাল ৬টা ৩০ মিনিটে জয়পুরহাট শহরের পূর্ব বাজার এলাকায় এ পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করা হয়।
 
এ সময় উপস্থিত ছিলেন জয়পুরহাট জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি হাসিবুল আলম লিটন, শহর জামায়াতের আমীর মাওলানা সাইদুর রহমান, সহকারী সেক্রেটারি ইঞ্জিনিয়ার গোলাম মর্তুজা সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। 
 
সংসদ সদস্য ফজলুর রহমান সাইদ বলেন, পরিচ্ছন্নতা শুধু সরকারের দায়িত্ব নয়, এটি সবার সম্মিলিত দায়িত্ব। নিজের এলাকা পরিষ্কার রাখা আমাদের নাগরিক কর্তব্য। জনগণের সেবক হিসেবে মানুষের পাশে থেকে কাজ করাই আমার মূল লক্ষ্য। তিনি আরও বলেন, আমরা শুধু রাস্তার পরিচ্ছন্নতা নয়, দেশ থেকে সব ধরনের আবর্জনা ও অনিয়ম দূর করতে চাই।
 
জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি হাসিবুল আলম লিটন বলেন, আমরা এই জেলার সকল সেক্টর থেকে দুর্নীতি, চাঁদাবাজি ও সন্ত্রাস দূর করতে চাই। আমরা জয়পুরহাটে এমন একজন প্রতিনিধি নির্বাচিত করেছি যার মাধ্যমে এসব সমস্যা সমাধান করা সম্ভব হবে।
 
শহর শাখার জামায়াতের আমীর মাওলানা সাইদুর রহমান বলেন, সড়কে জমে থাকা ময়লা–আবর্জনা ও নোংরা পরিবেশ দেখে সংসদ সদস্য নিজেই ঝাড়ু হাতে নেন এবং রাস্তা পরিষ্কার কাজে অংশগ্রহণ করেন। এ সময় তাঁর সঙ্গে স্থানীয় নেতা–কর্মী ও সাধারণ মানুষও স্বতঃস্ফূর্তভাবে যুক্ত হন।
 
স্থানীয় বাসিন্দা আজিজুল ইসলাম বলেন, একজন সংসদ সদস্যের এমন উদ্যোগ সত্যিই বিরল। এতে সাধারণ মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধি পাবে এবং সবাই নিজ নিজ অবস্থান থেকে পরিচ্ছন্নতা রক্ষায় এগিয়ে আসবে।
 
এ সময় পথচারী আরিফুল ইসলাম বলেন, মাননীয় এমপির এই উদ্যোগ সমাজে ইতিবাচক বার্তা পৌঁছে দিয়েছে এবং তরুণ প্রজন্মকে অনুপ্রাণিত করবে। ভবিষ্যতেও তিনি এভাবেই জনকল্যাণমূলক কাজে সক্রিয় ভূমিকা রাখবেন বলে প্রত্যাশা করেন।

এমএসএম / এমএসএম

আদমদীঘিতে জাতীয় যুব দিবস পালিত

মোরেলগঞ্জের বহরবুনিয়ায় জমে উঠেছে ইউপি নির্বাচনের আগাম প্রচার: দলীয় সমর্থনে মাঠে একাধিক প্রার্থী

যুব দিবসে উৎসবমুখর আয়োজন, ৩১ উদ্যোক্তার হাতে ১৫ লাখ টাকার ঋণ

তেঁতুলিয়ায় নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস উদযাপন

শরণখোলায় জাতীয় যুব দিবস পালিত: র‍্যালি, আলোচনা সভা ও ঋণের চেক বিতরণ

পটিয়ায় ছয় সাংবাদিকের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার করলেন বাদী

হরিণাকুণ্ডুতে সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা মসিউর রহমানের ৪র্থ মৃত্যুবার্ষিকী পালিত

কবিরহাটে মসজিদের ইমামের বেতন নিয়ে বিরোধে সাংবাদিককে মারধর ও প্রাণনাশের হুমকি

পটুয়াখালীতে বসতভিটা রক্ষায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে কাফনের কাপড় গায়ে অনশনে বীর মুক্তিযোদ্ধা

সুবর্ণচরে এতিম সন্তানসহ অসহায় বিধবা পেলেন নতুন ঘর: পাশে দাঁড়ালেন সমাজসেবক আকবর ডুবাই

নাচোলে জাতীয় যুব দিবস পালিত

পটিয়ায় ছয় সাংবাদিকের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার করলেন বাদী

মিরসরাইয়ে নানা আয়োজনে জাতীয় যুব দিবস উদ্‌যাপন