বাঘায় আবারো ২টি পালসারসহ হ্যাকার আটক
রাজশাহীর বাঘায় আবারো দুটি কালো রংয়ের পালসার মোটরসাইকেলসহ হ্যাকার সবুজ ওরফে শিপনকে (২২) আটক করেছে থানা পুলিশ। শনিবার (২ অক্টোম্বর) রাতে বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাজ্জাদ হোসেনের দিকনির্দেশনায় এসআই এম স্বপন হোসেনের নেতৃত্বে এএসআই আবু বক্কর সিদ্দিক ও সঙ্গীয় ফোর্স উপজেলার মনিগ্রাম ইউনিয়নের হরিরামপুর এলাকা থেকে সবুজ ওরফে শিপনকে হাতেনাতে ধরে থানায় নিয়ে আসে। সবুজ ওরফে শিপন পার্শ্ববর্তী চারঘাট উপজেলার মনহরপুর গ্রামের মো. সিরাজুল ইসলামের ছেলে বলে জানা গেছে।
এসআই এম স্বপন হোসেন জানান, হরিরামপুর স্কুলের পেছনে একটি আমবাগানে হ্যাকিংয়ের কাজ করা অবস্থায় অভিযান পরিচালনা করে মো. সবুজ ওরফে শিপনকে আটক করে থানায় নিয়ে আসেন। তার সাথে আরো কয়েকজন ছিল। তারা দৌড়ে পালিয়ে গেলে ঘটনাস্থল থেকে কালো রংয়ের দুটি পারলসার মোটরসাইকেল, ৪টি মোবাইল ফোনসেট এবং ১০টি বিভিন্ন কোম্পামির সিম উদ্ধার করে থানায় নিয়ে আসি।
এ বিষয়ে বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাজ্জাদ হোসেন জানান, দুটি মোটরসাইকেল, চারটি মোবাইল ও ১০টি সিমকার্ডসহ টাকা ডাকাতির (হ্যাকার) শিপনকে আটক করা হয়। রোববার (৩ অক্টোম্বর) দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে। বাঘা থানায় যতদিন আছি ততদিন মাদক কারবারি ও টাকা ডাকাতদের (হ্যাকার) কোনো ছাড় দেয়া হবে না।
এমএসএম / জামান
এমপি আলমগীর ফরিদের প্রচেষ্টায় মহেশখালীর বৃহৎ ৫টি ইউনিয়ন ভেঙ্গে নতুন ৫ ইউনিয়ন গঠনের প্রক্রিয়া শুরু
চাঁদপুরে খাবার তৈরি কারখানা সহ দুই প্রতিষ্ঠানের জরিমানা
চৌগাছার সফল লিচু চাষি আশাদুল ৬বিঘা জমির ৭৫টি গাছ হতে এ বছর ১৫ লাখ টাকার লিচু বিক্রির আশা
আইফোন ১৬ প্রো ম্যাক্সসহ আরও এক অনলাইন জুয়াড়ি গ্রেফতার
ঝিনাইদহ জেলা বিএনপি'র সভাপতিকে ফুলেল শুভেচ্ছা জানালেন ছাত্রদলের নবগঠিত কমিটি'র নেতৃবৃন্দ
আত্রাইয়ে আঞ্চলিক মহাসড়কে যানবাহন আটকিয়ে গণডাকাতি
ঝিনাইদহে বিদ্যুৎ স্পৃষ্ট স্বামীকে বাঁচাতে গিয়ে ঘটনাস্থলে স্বামী-স্ত্রী উভয়েই নিহত
ঈদুল আজহা উপলক্ষে ১২ দিনের ছুটিতে যাচ্ছে ডিআইইউ
নওগাঁ বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য মনোনীত হলেন এমপি রেজাউল ইসলাম রেজু
নেত্রকোণার কেন্দুয়ায় নারীকে ধর্ষণের চেষ্টার ঘটনায় অভিযুক্তকারি গ্রেপ্তার
পশ্চিমবঙ্গে উগ্র হিন্দুত্ববাদী কর্তৃক মুসলিমর উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল
অটোরিকশার ধাক্কায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু , চালক গ্রেপ্তার