ঢাকা মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬

তারাগঞ্জে জেলা প্রশাসকের দপ্তর পরিদর্শন ও অসহায়দের মাঝে বিভিন্ন উপকরণ বিতরণ


তাপস কুমার রায়, তারাগঞ্জ photo তাপস কুমার রায়, তারাগঞ্জ
প্রকাশিত: ২৫-২-২০২৬ দুপুর ১১:২৪

রংপুরের তারাগঞ্জে মঙ্গলবার ২৪ফেব্রুয়ারি বিকেলে তারাগঞ্জ উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কার্যক্রম পরিদর্শন করেন রংপুর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এনামুল আহসান। পরিদর্শন শেষে তিনি উপজেলা পরিষদ মিলনায়তনে সকল দপ্তরের প্রধানদের নিয়ে মতবিনিময় সভায় অংশ নেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও)মোনাববর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
সভা শেষে প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি)-এর আওতায় ডেইরি প্রডিউসার গ্রুপের খামারিদের মাঝে বিনামূল্যে দুটি মিল্কিং মেশিন বিতরণ করেন।সয়ার ইউনিয়নের ফরিদাবাদ ডেইরি পিজির ৪০ জন খামারির প্রতিনিধি হিসেবে লাবনী আক্তার এবং আলমপুর ইউনিয়নের মধুরামপুর ডেইরি পিজির ৪০ জন খামারির প্রতিনিধি হিসেবে মাসুদ রানা মিল্কিং মেশিন দুটি গ্রহণ করেন।
এছাড়া উপজেলা সমাজসেবা কার্যালয়ের মাধ্যমে পরিচালিত পল্লী সমাজসেবা কার্যক্রম, পল্লী মাতৃকেন্দ্র এবং এসিডদগ্ধ ও প্রতিবন্ধী ব্যক্তিদের পুনর্বাসন কার্যক্রমের আওতায় ৪০ জন উপকারভোগীর মাঝে ২১ লক্ষ টাকা বিনিয়োগ সহায়তা প্রদান করা হয় এবং ৩ জন প্রতিবন্ধী ব্যক্তির মাঝে হুইলচেয়ার বিতরণ করা হয়। অপরদিকে,অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৬টি পরিবার এবং হতদরিদ্র ৪টি পরিবারসহ মোট ১০টি পরিবারের মাঝে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সহায়তা বিতরণ করা হয়। প্রতিটি পরিবারকে দুই বান্ডিল টিন, ৬ হাজার টাকার চেক এবং ১০ প্যাকেট শুকনা খাবার প্রদান করা হয়।পরিশেষে জেলা প্রশাসক সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। 

এমএসএম / এমএসএম

কুড়িগ্রামে সারের কৃত্রিম সংকট নিয়ে বিক্ষুব্ধ কৃষকঃ প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক

সখিপুরে বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ)-র ৩১ সদস্যবিশিষ্ট অ্যাডহক কমিটি গঠিত

মনপুরায় মেঘনায় ডাকাতির সময় দেশীয় অস্ত্রসহ ৬ জলদস্যু আটক, থানায় মামলা

ভাঙনের মুখে কলাতলী, আতঙ্কে মানুষ ৩৫০ জিও ব্যাগ নিয়ে পাশে রাজিব চৌধুরী

দুর্গাপুরে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে ৫৩তম গ্রীষ্মকালীন  ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

ঘোড়াঘাটে ৫৩ পরিবারের জন্য বরাদ্দকৃত বিল শর্ত ভেঙে তৃতীয় পক্ষকে ইজারা

খুলনা সিটি কর্পোরেশনের ৬০১ কোটি টাকার বাজেট ঘোষনা

​জামাত-বিএনপি দুই ভাইয়ের ক্ষমতার দাপটে সিআরবিসিতে বৃদ্ধের দোকান ভাঙচুর

নড়াইলে সর্বজনীন পেনশন মেলা অনুষ্ঠিত

কুড়িগ্রামে গোডাউন ভেঙে শতাধিক বস্তা সার লুট হওয়ার অভিযোগ

ধর্ষণ চেষ্টা মামলার আসামী জামিনে বেড়িয়ে এসে বাদীকে হত্যা চেষ্টা

কুড়িগ্রামে পুকুরে ডুবে খালাতো ভাইবোনের মৃত্যু