শেরপুরে আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে চেম্বার অব কমার্সের সাথে পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত
শেরপুরে আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে জেলা পুলিশের উদ্যােগে সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও শান্তিপূর্ণ রাখতে বিভিন্ন ব্যবসায়ী সমিতি ও আর্থিক প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেলে শেরপুর পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে পুলিশ সুপার মোঃ কামরুল ইসলামের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়।
সভার শুরুতে বিভিন্ন ব্যবসায়ী সমিতির প্রতিনিধিগণের সাথে সংক্ষিপ্ত পরিচিতি পর্ব হয়। পরে ঈদকে সামনে রেখে বাজার ও শপিংমলসমূহে নিরাপত্তা জোরদার, যানজট নিরসন, চুরি-ছিনতাই প্রতিরোধ, নকল ও ভেজাল পণ্য প্রতিরোধ, সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিভিন্ন বিষয়ে উন্মুক্ত আলোচনা করা হয়।
পুলিশ সুপার তাঁর বক্তব্যে পবিত্র ঈদুল ফিতরের আনন্দ নিরাপদ ও নির্বিঘ্ন করতে জেলা পুলিশের পক্ষ থেকে সর্বোচ্চ প্রস্তুতির কথা জানান। ঈদে ক্রেতা, বিক্রেতাদের নিরাপদ এবং স্বস্তিদায়ক পরিবেশ নিশ্চিত করতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান। যেকোনো ধরনের অপরাধ বা সন্দেহজনক কার্যকলাপ সম্পর্কে দ্রুত পুলিশকে অবহিত করার আহ্বান জানান।
সভায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ মিজানুর রহমান ভূঁঞা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন আক্তার, শেরপুর সদর থানার অফিসার ইনচার্জ মোঃ সোহেল রানাসহ বিভিন্ন ব্যবসায়ী সমিতি, জুয়েলারি মালিক সমিতি এবং বাস-ট্রাক মালিক সমিতির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
এসিল্যান্ডের সাথে সাটুরিয়া প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা
হাটহাজারীতে নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
জনগন বিএনপির সঙ্গেই আছে : আমানউল্লাহ আমান
সান্তাহারে র্যাবের অভিযানে ১শ বোতল ফেয়ারডিলসহ দুই নারী আটক
মধুখালীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
দাগনভূঞায় ভাষা শহীদ সালাম কলেজে বায়োমেট্রিক হাজিরার শুভ উদ্বোধন
শতাব্দী বাঁধন ব্লাড ব্যাংকের উদ্যোগে ২৫০ শিক্ষার্থীর বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়
রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সড়ক দুর্ঘটনায় পুলিশ কনস্টেবল নিহত
মিরসরাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
নেত্রকোণার কলমাকান্দায় অনুমোদনহীন ভবন ভাঙার কাজ শুরু
রৌমারীতে বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বাষির্কী পালিত