শেরপুরের ঝিনাইগাতীতে দুই শতাধিক পরিবারের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ
পবিত্র রমজান উপলক্ষে শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় দুই শতাধিক অস্বচ্ছল পরিবারের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার উপজেলা সদরের উত্তরণ পাবলিক স্কুল মাঠে স্বেচ্ছাসেবী সংগঠন ‘ভয়েস অব ঝিনাইগাতীর' ব্যবস্থাপনায় এই ইফতার সামগ্রী বিতরণ করা হয়। সংগঠন সূত্রে জানা যায়, আমেরিকার নিউজার্সিতে অবস্থিত একটি ওষুধ প্রস্তুতকারক কোম্পানির প্রধান গবেষক ড. জাফর ইকবালের আর্থিক সহায়তায় উপজেলার দুই শতাধিক পরিবারের মধ্যে এসব ইফতার সামগ্রী বিতরণ করা হয়। এসবের মধ্যে ছিল ছোলা বুট, ডাল, তেল, আলু, পেঁয়াজ, লবণ, মুড়ি ও চিনি।
ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে সংগঠনের প্রতিষ্ঠাতা ও সদর ইউপি সদস্য মো. জাহিদুল হক মনিরের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আমিরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন ঝিনাইগাতী ক্ষুদ্র বণিক সমবায় সমিতির সভাপতি আলহাজ্ব মোখলেছুর রহমান খান। এছাড়া আয়োজক সংগঠনের সদস্য, সুধীজন ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। ভয়েস অব ঝিনাইগাতীর প্রতিষ্ঠাতা ও সদর ইউপি সদস্য মো. জাহিদুল হক মনির বলেন, ‘রমজান সহমর্মিতা ও ত্যাগের মাস। সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। পবিত্র মাহে রমজানে ছিন্নমূল, অসহায় ও নিম্ন আয়ের মানুষদের অধিকাংশই ইফতার সামগ্রী ক্রয় করার সামর্থ্য হয় না। তাই কিছু সংখ্যক মানুষের মাঝে ড. জাফর ইকবালের আর্থিক সহায়তায় আমাদের সংগঠনের ব্যবস্থাপনায় শুক্রবার ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। ভবিষ্যতেও সংগঠনের পক্ষ থেকে এ ধরনের সামাজিক কার্যক্রম অব্যাহত থাকবে।’
এমএসএম / এমএসএম
এসিল্যান্ডের সাথে সাটুরিয়া প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা
হাটহাজারীতে নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
জনগন বিএনপির সঙ্গেই আছে : আমানউল্লাহ আমান
সান্তাহারে র্যাবের অভিযানে ১শ বোতল ফেয়ারডিলসহ দুই নারী আটক
মধুখালীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
দাগনভূঞায় ভাষা শহীদ সালাম কলেজে বায়োমেট্রিক হাজিরার শুভ উদ্বোধন
শতাব্দী বাঁধন ব্লাড ব্যাংকের উদ্যোগে ২৫০ শিক্ষার্থীর বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়
রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সড়ক দুর্ঘটনায় পুলিশ কনস্টেবল নিহত
মিরসরাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
নেত্রকোণার কলমাকান্দায় অনুমোদনহীন ভবন ভাঙার কাজ শুরু
রৌমারীতে বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বাষির্কী পালিত