ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

আনোয়ারায় কলেজ ছাত্রের লাশ উদ্ধার,পরিবারের দাবি পরিকল্পিত হত্যা


আনোয়ারা প্রতিনিধি  photo আনোয়ারা প্রতিনিধি
প্রকাশিত: ৩-১০-২০২১ দুপুর ৪:৪৩
চট্টগ্রামের আনোয়ারায় আবদুল্লাহ আল মাসুম (১৮) নামের এক কলেজ ছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ।(৩) অক্টোবর শনিবার দিবাগত রাত পৌনে দুইটার দিকে উপজেলার ইছামতী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মাসুম আনোয়ারা সরকারি কলেজে দ্বাদশ শ্রেণির ছাত্র। নিহতের বাবার নাম মোঃ ইউসুফ। 
 
বিষয়টি নিশ্চিত করছেন আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এসএম দিদারুল ইসলাম সিকদার। মাসুমের বাবা ইউসুফ জানায়, শনিবার রাত পৌণে ১১টার দিকে উপজেলা সদর থেকে মাসুমের বন্ধু দীপ্ত দত্তের সাথে মোটরসাইকেলের পেছনে বসে ইছামতি এলাকার দিকে যান মাসুম। পুলিশ রাত পৌণে ২টায় ইছামতি এলাকায় গিয়ে মাসুমের লাশ উদ্ধার করে। পরে পুলিশ বিষয়টি আমাদের জানায়।আমার ছেলের গলায় এবং কোমরে আঘাতের চিহ্ন রয়েছে।
 
নিহত কলেজ ছাত্র মাসুমের বড় ভাই আবদুল্লাহ আল মামুন বলেন আমার ভাইকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। আমার ভাই ছিল খুব শান্তশিষ্ট আমার ভাইকে কেন তারা হত্যা করল? এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে থানায় মামলা করার প্রস্তুতি নিচ্ছেন বলেন জানান তিনি।
 
সহকারী এসপি আনোয়ারা সার্কেল হুমায়ুন কবির বলেন,আমরা লাশ উদ্ধার করেছি। ময়না তদন্তের পর মৃত্যুর কারণ নিশ্চিত করা যাবে। বিষয়টি গুরুত্বের সাথে দেখছি।

এমএসএম / এমএসএম

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার

দেশীয় প্রজাতির মাছের সংকটে আত্রাইয়ের শুঁটকি পল্লীতে নেই প্রাণচাঞ্চল্যতা

টঙ্গীতে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার, সন্ত্রাসবিরোধী আইনে মামলা