অরিন্দম মুখার্জী বিংকুর নতুন ধারাবাহিক ‘জলতরঙ্গ’র সম্প্রচার শুরু
বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) চট্টগ্রাম কেন্দ্রের নতুন মেগা ধারাবাহিক নাটক ‘জলতরঙ্গ’ এর সম্প্রচার শুক্রবার (১ অক্টোবর) থেকে শুরু হয়েছে। সপ্তাহে চার দিন নাটকটি প্রচার করা হচ্ছে। প্রতি শুক্রবার, শনিবার, রোববার ও সোমবার রাত নয়টায় প্রচার হচ্ছে এটি। পরের দিন সকাল সাড়ে নয়টায় পুনঃপ্রচার করা হয় নাটকটি। রোববার (৩ অক্টোবর) এর তৃতীয় পর্ব প্রচার হয়েছে।
একটি যৌথ পরিবারের সম্পর্কের নানা সমীকরণ ও টানাপড়েন নিয়ে এগিয়ে চলছে এ নাটকের কাহিনী। শ্যামল ভাদুড়ি রচিত নাটকটি প্রয়োজনা করেছেন অরিন্দম মুখার্জী বিংকু। বিশেষ সহযোগিতায় রয়েছেন দেওয়ান বাচ্চু, চিত্রগ্রহণে রায়হান ও আলো প্রক্ষেপণে বশির। অনুষ্ঠান তত্ত্বাবধানে রয়েছেন শাহরিয়ার হাসান ও রোমানা শারমিন। সার্বিক তত্বাবধায়নে বিটিভি চট্টগ্রাম কেন্দ্রের জেনারেল ম্যানেজার নিতাই কুমার ভট্টাচার্য।
নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মুনির হেলাল, সাবিরা সুলতানা বীনা, সাইফুল আলম বাবু, মোহাম্মদ আলী টিটো, নাজমা খাতুন, কঙ্কণ দাশ, বাপ্পি হায়দার, শেখ আনিস মঞ্জুর সেন্টু, ফৌজিয়া নিজাম তামান্না, জিল্লুর রহমান, সুচরিত দাশ খোকন, কুন্তল বড়ুয়া, মাহবুবুল ইসলাম রাজিব, মিখাইল মোহাম্মদ রফিক, মোশারফ ভূঁইয়া পলাশ, রিপন কুমার বড়ুয়া, ঋতুপর্ণা সেনগুপ্ত, পংকজ বৈদ্য সুজন, এমএ রহিম, রুপায়ন বড়ুয়া, ইউনুস রানা, পলি চৌধুরী, প্রান্ত শর্মা, জয়নাল আবেদিন, সালমান চৌধুরী, আশরাফুল করিম সৌরভ, নাছরিন হীরা, শিমলা, ঋষিকা দাশ, আলী প্রমুখ।
এমএসএম / এমএসএম
ঘোড়াশাল-পলাশ ইউরিয়া ফার্টিলাইজার প্রকল্পের রেল লাইন নির্মাণ কাজ বন্ধের পাঁয়তারা
এমপির প্লাবণভুমি উপকেন্দ্র পরিদর্শন ও মতবিনিময়
ধামইরহাটে জমি দখল ও আইনশৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এক যুবক গ্রেফতার
শান্তিগঞ্জে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু
রায়গঞ্জের চান্দাইকোনা বাজারে চাঁদার চাপে মুরগি ব্যবসায়ীরা!
পবিপ্রবির প্রথম গেটের সামনের সড়কের বেহাল দশা, ক্ষুব্ধ শিক্ষার্থী-ব্যবসায়ীরা
বাঘায় ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু
আওয়ামী লীগ-কে ফেরাতে ৯৬'র মতো যুগপৎ আন্দোলনের পরিকল্পনা করছে জামায়াত -রাশেদ খান
সাঁথিয়ায় হত্যা মামলায় ৩ আসামি গ্রেপ্তার
সারাদেশের নেয় শ্যামনগরে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত
দাউদকান্দিতে পৃথক অভিযানে ১৩ জন গ্রেপ্তার
একযুগের বেশি শিল্পকলা একাডেমি বন্ধ, বাদ্যযন্ত্র ও বরাদ্দের টাকার সন্ধান নেই
জুবায়ের জুট মিলের শুভ উদ্বোধন সম্পন্ন: নতুন কর্মসংস্থানের দিগন্ত উন্মোচন
Link Copied