ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

লোহাগড়ায় চিকেন বার্গারের মাংস শ্বাসনালীতে বেধে শিশুর করুণ মৃত্যু


পিকুল আলম, লোহাগড়া  photo পিকুল আলম, লোহাগড়া
প্রকাশিত: ৩-১০-২০২১ রাত ১১:২৬
লোহাগড়ায় একটি ফাস্ট ফুডের দোকানে মাংসযুক্ত চিকেন বার্গার খেতে গিয়ে তা শ্বাসনালীতে বেধে একজন শিশুর করুণ মৃত্যু হয়েছে। লোহাগড়া থানার অফিসার্স ইনচার্জ (ওসি) শেখ আবু হেনা মিলন বিষয়টি নিশ্চিত করেছেন।
 
জানা গেছে, লোহাগড়া পৌরসভার লক্ষ্মীপাশা এলাকার ব্যবসায়ী রাশেদ খন্দকার জুনায়েতের ছেলে আরএলপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র আব্দুল্লাহ আল মামুন (৯) ও তার সহপাঠী বন্ধু মিলে রোববার বিকেলে থানার সামনে কাজী ফার্মস নামক একটি ফাস্ট ফুডের দোকানে চিকেন বার্গার খেতে যায়। খাওয়ার একপর্যায়ে আব্দুল্লাহ আল-মামুনের গলায় চিকেন বার্গারের মাংস শ্বাসনালীতে বেঁধে অসুস্থ হয়ে পড়ে। স্থানীয়রা দ্রুত তাকে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।
 
এ ব্যাপারে কাজী ফার্মসের মালিক সোহাগ জানান, শিশুটি আমার দোকানে এসে চিকেন বার্গার খেতে বসে। খাওয়ার সময় তার গলায় চিকেন বার্গারের মাংস বেধে যায়। এ সময় স্থানীয়রা ও আমার দোকানের কর্মচারীরা তাকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে শিশুটির মৃত্যু হয়।
 
লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত ডাক্তার বিপাশা মোশারফ জানান, জরুরি বিভাগ আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে। তার গলার শ্বাসনালীতে খাবার বেধে মৃত্যু হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে।

এমএসএম / জামান

দুর্গাপূজা ঘিরে সম্প্রীতির আহ্বান, সাংবাদিকদের সঙ্গে কল্যাণ ফ্রন্টের মতবিনিময়

চাঁদপুরে দুই আড়তদারের জরিমানা, ইলিশ ও নিষিদ্ধ কারেন্টজাল জব্দ

কালকিনিতে ১৫০ পিস ইয়াবাসহ একাধিক মামলার আসামি গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে তীব্র ভাঙন, ফসলী জমি ও বসতবাড়ি রক্ষায় বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন

চন্দনাইশে চুরি-ডাকাতি ও ছিনতাইয়ের দাপট: কিশোর গ্যাংয়ের উৎপাতে চরম নিরাপত্তাহীনতায় বাসিন্দারা

টুঙ্গিপাড়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে ৫২ মাঠকর্মীকে প্রশিক্ষণ

অটোরিকশাচালক সুমনই তাজমিনকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেন

দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা

বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড

টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই

আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি

কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর

ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ