ঢাকা মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬

শেরপুরের ঝিনাইগাতীতে সম্প্রীতি ও সমাজকল্যাণে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত


দেবাশীষ সাহা রায়, শেরপুর photo দেবাশীষ সাহা রায়, শেরপুর
প্রকাশিত: ৭-৩-২০২৬ দুপুর ৪:৩৩

পারস্পরিক সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ আরও সুদৃঢ় করা এবং সমাজকল্যাণমূলক কার্যক্রমকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে শেরপুরের ঝিনাইগাতীতে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
পবিত্র মাহে রমজান উপলক্ষে শুক্রবার (৬ মার্চ ২০২৬) বিকেলে বাদ আসর উত্তরণ পাবলিক স্কুল প্রাঙ্গণে এ ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক, ব্যবসায়ী, তরুণ সমাজসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
দোয়া মাহফিল ও ইফতারের আগে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইফতার বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মো. আব্দুস সামাদ। বক্তব্য দেন উপজেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক মো. আব্দুল মান্নান, কাংশা ইউপি চেয়ারম্যান মো. আতাউর রহমান, সদর ইউপি সদস্য মো. জাহিদুল হক মনির, শিক্ষক সোহেল রানা প্রমুখ। অনুষ্ঠানে বক্তারা বলেন, পবিত্র রমজান আত্মশুদ্ধি, সহমর্মিতা ও মানবিকতার শিক্ষা দেয়। সমাজে ভ্রাতৃত্ববোধ, পারস্পরিক সহযোগিতা এবং সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। 
তারা আরও বলেন, সামাজিক বন্ধন দৃঢ় করতে এবং সমাজকল্যাণমূলক কার্যক্রমকে এগিয়ে নিতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এছাড়া এলাকার সার্বিক উন্নয়ন, শান্তি ও সৌহার্দ্য বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন এবং ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনার প্রত্যাশা ব্যক্ত করেন।
আয়োজক ঝিনাইগাতী থানা রোড এলাকাবাসী জানান, এলাকার মানুষের মধ্যে সৌহার্দ্য, ভালোবাসা ও পারস্পরিক সহযোগিতার সম্পর্ক আরও দৃঢ় করতে এ আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও সমাজকল্যাণমূলক বিভিন্ন কার্যক্রম, মানবিক উদ্যোগ ও সামাজিক সম্প্রীতি বজায় রাখতে এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
ইফতারের পূর্বে দেশ ও জাতির কল্যাণ, এলাকার শান্তি-শৃঙ্খলা এবং মুসলিম উম্মাহর মঙ্গল কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এ সময় উপস্থিত মুসল্লিরা মহান আল্লাহর কাছে নিজেদের গুনাহ মাফ এবং সকলের সুখ-সমৃদ্ধি কামনা করেন। অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় এলাকাবাসীর তরুণরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। পুরো আয়োজনজুড়ে ছিল সৌহার্দ্যপূর্ণ পরিবেশ, আন্তরিকতা এবং একে অপরের প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশ। ইফতার মাহফিল শেষে উপস্থিত সকলের মাঝে সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

Aminur / Aminur

এসিল্যান্ডের সাথে সাটুরিয়া প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা

হাটহাজারীতে নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জনগন বিএনপির সঙ্গেই আছে : আমানউল্লাহ আমান

সান্তাহারে র‌্যাবের অভিযানে ১শ বোতল ফেয়ারডিলসহ দুই নারী আটক

মধুখালীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

দাগনভূঞায় ভাষা শহীদ সালাম কলেজে বায়োমেট্রিক হাজিরার শুভ উদ্বোধন

শতাব্দী বাঁধন ব্লাড ব্যাংকের উদ্যোগে ২৫০ শিক্ষার্থীর বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়

রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সড়ক দুর্ঘটনায় পুলিশ কনস্টেবল নিহত

মিরসরাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নেত্রকোণার কলমাকান্দায় অনুমোদনহীন ভবন ভাঙার কাজ শুরু

রৌমারীতে বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বাষির্কী পালিত

সিংড়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত