ঢাকা সোমবার, ৯ মার্চ, ২০২৬

রাজনৈতিক ব্যক্তিত্ব ও সাংবাদিকদের নিয়ে শেকৃবি শিবিরের ইফতার,আসেনি ছাত্রদল


ফাহিম, শেকৃবি photo ফাহিম, শেকৃবি
প্রকাশিত: ৯-৩-২০২৬ দুপুর ৩:১

শেকৃবি ছাত্রশিবির কর্তৃক ক্যাম্পাসের সব রাজনৈতিক ছাত্রসংগঠন এবং সাংবাদিক সমিতির সদস্যদের নিয়ে ইফতারের আয়োজন করা হয়েছে। রোববার (৮ মার্চ) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সেমিনার রুমে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শেকৃবি শাখার আহবায়ক আসাদুল্লাহ, মুখ্য সংগঠক আনাস বিন সুলায়মান, সদস্য সচিব আল রাকিব, এনসিপির কেন্দ্রীয় কমিটির সদস্য তৌহিদ আহমেদ আশিক, গণতান্ত্রিক ছাত্রশক্তির কেন্দ্রীয় সদস্য পাভেল,  সাংবাদিক সমিতির সভাপতি কামরুল ইসলাম সজল, সাধারণ সম্পাদক তাসনিম আহমেদ তানিম সহ সদস্যবৃন্দ এবং ইসলামী ছাত্র শিবিরের বর্তমান এবং সাবেক নেতৃবৃন্দ। তবে ছাত্রদলের কোন নেতাকর্মীদের উপস্থিতি লক্ষ্য করা যায়নি। একইসাথে অন্য ইফতার প্রোগ্রামে অংশগ্রহণ করায় আসেনি বলে জানায় একাধিক নেতাকর্মী।

এসময় ইসলামী ছাত্রশিবির শেকৃবি শাখার সভাপতি  মেহেদী হাসান নাঈম বলেন, যদি জুলাই না আসতো, তাহলে হয়তো আজকে আমরা এখানে এভাবে বসে থাকতে পারতাম না, স্বাধীনভাবে কথা বলতেও পারতাম না। জুলাইয়ের সেই ঐতিহাসিক ঘটনাপ্রবাহের কারণেই আজ আমরা একত্রিত হওয়ার এবং নিজেদের মত প্রকাশ করার সুযোগ পেয়েছি। আমাদের এই ভূখণ্ডের ইতিহাস অনেক পুরোনো। ১৯৪৭, ১৯৭১ কিংবা ২০২৪—এই সময়গুলো ছাড়াও আমাদের ইতিহাসে রয়েছে অনেক ত্যাগ ও বেদনার অধ্যায়। শাপলা চত্বরে সংঘটিত গণহত্যা কিংবা সাঈদী সাহেবের রায়কে কেন্দ্র করে প্রায় ৭০ জন মানুষের শহীদ হওয়ার ঘটনাও সেই ইতিহাসের অংশ। এই সব ঘটনাগুলো আমাদের মনে করিয়ে দেয়, অন্যায় ও জুলুমের বিরুদ্ধে এই জাতি বারবার সংগ্রাম করেছে।
তৌহিদ আহমেদ আশিক বলেন, আমরা দেখতে পাচ্ছি জুলাইয়ে পরাজিত শক্তির মধ্যে কোনো অনুশোচনা নেই। প্রায় ২হাজার শহীদ এবং ৩০ হাজার আহত যোদ্ধা, এতকিছুর পরেও তারা এই ঘটনাকে তাদের ভুল মনে করেন, স্বাভাবিক মনে করে। তাদের মধ্যে কোনো অনুশোচনা নেই। তারা বরাবরই বাংলাদেশের জাতীয় স্বার্থে বাইরে কাজ করেছে। এখনো টেরোরিস্ট কার্যক্রম চালিয়ে যাচ্ছে, আমি মনে করি জাতীয় স্বার্থে সকল দল মত নির্বিশেষে এদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে মোকাবিলা করতে হবে।

আসাদুল্লাহ বলেন, এইযে সকল ছাত্রসংগঠন একসঙ্গে কাজ করতেছে এইটা আমাদের জন্য আসার বাণী, এই পরিবেশটা অনেকদিন ছিল না, অন্তত আমরা ক্যাম্পাসে আসার পর দেখিনি যা আমরা গত দেড় দুই বছর যাবৎ দেখছি। আমি বিশ্বাস করি এইরকম ভবিষ্যতেও থাকবে।

কামরুল ইসলাম সজল বলেন, জুলাইয়ে স্বৈরাচার বিরোধী আন্দোলনে যারা সক্রিয় ছিল সকল নেতৃবৃন্দকে আজকে ইসলামী ছাত্রশিবির একত্রিত করেছে,  এখানে যারাই উপস্থিত আছে সকলেই জুলাইয়ের যোদ্ধা, এমডি সাংবাদিক সমিতির সদস্য ভাইরাও ক্যাম্পাস যতদিন খোলা ছিল ক্যাম্পাসে কাজ করেছে, যখন ক্যাম্পাস বন্ধ হয়ে গেছে তখন নিজ নিজ এলাকায় কাজ করেছেন।

ইসলামী ছাত্রশিবির শেকৃবি শাখার সাবেক সভাপতি আবুল হাসান বলেন, ফ্যাসিস্ট হাসিনা আমাদেরকে একসাথে ইফতার করতে দেয় নাই। এক সাথে এইরকম প্রোগ্রাম আয়োজন করার স্পেস দেয় নাই। এখন আমরা সে সুযোগ পেয়েছি। আমাদের মধ্যে মতবিরোধ থাকতে পারে, নিজেদের মধ্যে দ্বন্দ্ব থাকতে পারে তবে ফ্যাসিস্ট এর প্রশ্নে সবাই এক। আমরা এমন প্রোগ্রাম আয়োজনের মাধ্যমে একটা মেসেজ ফ্যাসিস্ট এর কাছে দিতে চাই যে তার বিরুদ্ধে আমরা এখনো ঐক্যবদ্ধ আছি।

এমএসএম / এমএসএম

ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি মোঃ আনোয়ারুল ইসলাম

বগুড়ায় ৪ হাজার পিস ইয়াবাসহ স্বামী–স্ত্রী গ্রেফতার

গজারিয়ায় ১০০০ পিস ইয়াবাসহ আটক ১, পলাতক ২

ধুলায় ধুসর কুড়িগ্রামের জনজীবন, বিভিন্ন রোগে আক্রান্ত সাধারণ মানুষ

কামারখন্দ জামতৈল রেলস্টেশনে অবৈধ ৬০টি দোকান উচ্ছেদ

শান্তিগঞ্জে জলবায়ু সহনশীল ধান বীজের কৃষি মেলা

মুকসুদপুরে সিসিডিবি আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস ও হাঁস খামারীদের চেক প্রদান অনুষ্ঠান

জিরায় ভেজাল: বগুড়ায় ব্যবসায়ীকে ৩ লাখ টাকা জরিমানা

মান্দায় পুলিশের সহায়তায় বসতবাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ

সিংড়ায় ইভটিজিংয়ের প্রতিবাদ করায় মেয়ের বাবাকে মারধর, জখম

উলিপুরে ভিজিএফ কার্ড বিতরণে সর্বোচ্চ স্বচ্ছতা নিশ্চিত করতে হবে- এমপি মাহবুব আলম

নেত্রকোনায় শহীদ জিয়ার তিলকখালি খাল পুনঃখননের উদ্বোধন

নিরাপদ রেল ভ্রমণের স্বার্থে দক্ষতার সহিত কাজ করার আহবান এমআর মনজুর