বিরামপুরে অগ্নি নির্বাপণ মহড়া অনুষ্ঠিত
অগ্নিকাণ্ড ও যে কোনো দুর্ঘটনা থেকে সাধারণ মানুষের যানমাল ও রাষ্ট্রীয় সম্পদ রক্ষায় দিনাজপুরের বিরামপুর ফায়ার সার্ভিস স্টেশনের উদ্যোগে অগ্নি নির্বাপণ মহড়া অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৪ অক্টোবর) সকাল ১০টায় উপজেলার পলিপ্রয়াগপুর ইউনিয়ন পরিষদ চত্বরে এ অগ্নি নির্বাপণ মহড়া অনুষ্ঠিত হয়।
মহড়ার পূর্বে অগ্নি দুর্ঘটনার কারণ ও প্রতিকার বিষয়ে সচেতনতামূলক বক্তব্য রাখেন- ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আনোয়ার হোসেন, উপজেলা আনসার ভিডিপি ট্রেনিং ইন্সপেক্টর মাহাবুবার রহমান, খাদিজা খাতুন প্রমুখ। বক্তব্য শেষে ঘণ্টাব্যাপী প্রত্যক্ষভাবে অগ্নি নির্বাপণের বিভিন্ন মহড়া প্রদর্শন করা হয়।
এ সময় ইউপি সচিব মনিরুজ্জামান, ইউনিয়ন লিডার আরাফাত হোসেন, ফায়ার ফাইটার মীর কাশেম, আব্দুল করিম, রফিকুল ইসলাম, রবিউল ইসলাম, ছানোয়ার হোসেনসহ নারী ও পুরুষ ৬৪ জন প্রশিক্ষণার্থী এবং স্থানীয় সাংবাদিকবৃন্দসহ অনেকে উপস্থিত ছিলেন।
এমএসএম / জামান
মান্দায় অনিয়মের অভিযোগে সড়ক থেকে সরিয়ে নেওয়া হচ্ছে নিম্নমানের ইটের খোয়া
ধনবাড়ীতে পুলিশের গাড়ির চাপায় মানসিক ভারসাম্যহীন নারী গুরুতর আহত
ঝিনাইদহে বাসর ঘরে তরুণীর ঝুলন্ত মরদেহ; পরিকল্পিত হত্যা দাবি করে স্বজনদের মানববন্ধনের প্রস্তুতি
টুঙ্গিপাড়ায় ৮৯ পূজামণ্ডপে নিরাপত্তার প্রস্তুতি, মাঠে ৫৫৪ আনসার
নুরনাহারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ, মানববন্ধনে উত্তাল মনপুরা
রাজশাহী প্রেসক্লাব'কে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদ ও প্রতিক্রিয়া
মান্দায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত মকছেদ আলীর পাশে বিএনপি নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধি
দৃষ্টিহীন ইয়াসমিনের স্বপ্নপূরণে পাশে মনোহরদীর ইউএনও মাহমুদুল হাসান
মান্দায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত মকছেদ আলীর পাশে বিএনপি নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধি
মানবিক সহায়তায় প্রাণ ফিরে পেলেন অসহায় জয়গুন
হাটহাজারীতে কাজে আসছেনা কয়েক লাখ টাকায় নির্মিত ব্রিজ
ঘিওর-জাবরা ও ঘিওর-সিংজুরী রোডে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্ধোধন