ঢাকা সোমবার, ১৮ মে, ২০২৬

বাঘা থানায় এএসপি প্রণব কুমারের পূজা কমিটির সাথে মতবিনিময়


বাঘা প্রতিনিধি photo বাঘা প্রতিনিধি
প্রকাশিত: ৪-১০-২০২১ রাত ৮:৫৬
হিন্দু সম্প্রদায়ের বড় উৎসব শারদীয় দুর্গাপূজার উৎসব। এবার বাঘা উপজেলায় ৪৪টি পূজামণ্ডপে দুর্গাপূজা উদযাপন হবে। উপজেলার প্রতিটি পূজামণ্ডপে পূজা উদযাপন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকদের নিয়ে সোমবার (৪ অক্টোবর) দুপুরে রাজশাহীর বাঘা থানা চত্বরে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বাঘা থানার ওসি সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে ‍উপস্থিত ছিলেন সিনিয়র এএসপি (সার্কেল) প্রণব কুমার।
 
প্রধান অথিতি এএসপি প্রণব কুমার বলেন, শারদীয় দুর্গাপূজা ‍উপলক্ষে বাংলাদেশ পুলিশ সচেষ্ট রয়েছে। উপস্থিত ৪৪টি পূজামণ্ডপ কমিটির সভাপতি-সেক্রেটারির উদ্দেশে বলেন, আমরা সজাগ আছি, আপনারাও সজাগ থাকবেন। পূজামণ্ডপ নিয়ে আমরা অলরেডি সিনিয়র স্যার (পুলিশ কর্মকর্তার) সঙ্গে আলোচনা করেছি। যেহেতু পূজামণ্ডপে সন্ধ্যায় হিন্দু সম্প্রদায়ের আনন্দঘন অনুষ্ঠান আরতি  হয়, পরিবারের সকল সদস্য আরতি উনুষ্ঠানের সময় উপস্থিত হওয়ার জন্য উপচেপড়া ভিড় সৃষ্টি হয়। আনসার, ভিডিপির সঙ্গেও পুলিশের নিরাপত্তা টহল জোরদার করা হবে। কমেটির সভাপতি-সেক্রেটারি হিসেবে আপনারা অনুষ্ঠানের সময় আলাদাভাবে ভলান্টিয়ার নিয়োগ দেবেন। তাদের একই রকমের টিশার্ট বা  মাথায় ক্যাপ থাকলে ভালো হয়। সেই সাথে পূজার আনন্দ উপভোগের পর কোনোভাবেই করোনায় আক্রান্ত না হই। সামাজিক দূরত্ব বজায় ও মুখে মাস্ক ব্যবহারসহ হাত ধোয়ার অথবা হ্যান্ড স্যানিটাইজার ব্যবহারের ব্যবস্থা করে দেবেন পূজামণ্ডপের পাশে। 
 
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন- বাঘা থানা অফিসার ইনচার্জ (ওসি) সাজ্জাদ হোসেন, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি সুজিত কুমার বাকু পান্ডে, সাধারণ সম্পাদক অপূর্ব কুমার, পূজা উদযাপন কমিটির সভাপতি রাম গোপাল সাহা, উপজেলার ৪৪টি পূজামণ্ডপের সভাপতি ও সাধারন সম্পাদক এবং সংবাদকর্মীগণ।

এমএসএম / জামান

এমপি আলমগীর ফরিদের প্রচেষ্টায় মহেশখালীর বৃহৎ ৫টি ইউনিয়ন ভেঙ্গে নতুন ৫ ইউনিয়ন গঠনের প্রক্রিয়া শুরু

চাঁদপুরে খাবার তৈরি কারখানা সহ দুই প্রতিষ্ঠানের জরিমানা

চৌগাছার সফল লিচু চাষি আশাদুল ৬বিঘা জমির ৭৫টি গাছ হতে এ বছর ১৫ লাখ টাকার লিচু বিক্রির আশা

আইফোন ১৬ প্রো ম্যাক্সসহ আরও এক অনলাইন জুয়াড়ি গ্রেফতার

ঝিনাইদহ জেলা বিএনপি'র সভাপতিকে ফুলেল শুভেচ্ছা জানালেন ছাত্রদলের নবগঠিত কমিটি'র নেতৃবৃন্দ

আত্রাইয়ে আঞ্চলিক মহাসড়কে যানবাহন আটকিয়ে গণডাকাতি

ঝিনাইদহে বিদ্যুৎ স্পৃষ্ট স্বামীকে বাঁচাতে গিয়ে ঘটনাস্থলে স্বামী-স্ত্রী উভয়েই নিহত

ঈদুল আজহা উপলক্ষে ১২ দিনের ছুটিতে যাচ্ছে ডিআইইউ

নওগাঁ বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য মনোনীত হলেন এমপি রেজাউল ইসলাম রেজু

নেত্রকোণার কেন্দুয়ায় নারীকে ধর্ষণের চেষ্টার ঘটনায় অভিযুক্তকারি গ্রেপ্তার

পশ্চিমবঙ্গে উগ্র হিন্দুত্ববাদী কর্তৃক মুসলিমর উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

অটোরিকশার ধাক্কায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু , চালক গ্রেপ্তার

শরীয়তপুরে চিকিৎসকের ওপর হামলার প্রতিবাদে নওগাঁয় মানববন্ধন