ঢাকা মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬

তারাগঞ্জে এমপি আজহারুলকে গণসংবর্ধনা


তাপস কুমার রায়, তারাগঞ্জ photo তাপস কুমার রায়, তারাগঞ্জ
প্রকাশিত: ২৮-৩-২০২৬ দুপুর ১২:৪৯

রংপুরের তারাগঞ্জ উপজেলায় রংপুর-২ (তারাগঞ্জ-বদরগঞ্জ)আসনের এমপি আজহারুল ইসলামকে সম্মান জানিয়ে ঈদ পুনর্মিলনী ও গণসংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার(২৭ মার্চ)বিকাল তারাগঞ্জ ও/এ ফাজিল মাদ্রাসা চত্বরে এই অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ জামায়াতে ইসলামী তারাগঞ্জ উপজেলা শাখা।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, সহকারি শিক্ষকবৃন্দ,সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।আগত অতিথিরা ফুলেল শুভেচ্ছার মাধ্যমে সংসদ সদস্যকে বরণ করে নেন।

গণসংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা এলাকার উন্নয়ন, শিক্ষা বিস্তার এবং সামাজিক সম্প্রীতি বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। তারা এমপি আজহারুল ইসলামের নেতৃত্বে তারাগঞ্জের সার্বিক উন্নয়নের প্রত্যাশা ব্যক্ত করেন।

প্রধান অতিথির বক্তব্যে এমপি এটিএম আজহারুল ইসলাম বলেন,“জনগণের ভালোবাসাই আমার সবচেয়ে বড় শক্তি।আমি তারাগঞ্জবাসীর কল্যাণে সবসময় কাজ করে যাবো।” তিনি শিক্ষা, স্বাস্থ্য ও অবকাঠামো উন্নয়নে তার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয় এবং শেষে উপস্থিত সবার মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে পড়ে।

এমএসএম / এমএসএম

কুড়িগ্রামে সারের কৃত্রিম সংকট নিয়ে বিক্ষুব্ধ কৃষকঃ প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক

সখিপুরে বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ)-র ৩১ সদস্যবিশিষ্ট অ্যাডহক কমিটি গঠিত

মনপুরায় মেঘনায় ডাকাতির সময় দেশীয় অস্ত্রসহ ৬ জলদস্যু আটক, থানায় মামলা

ভাঙনের মুখে কলাতলী, আতঙ্কে মানুষ ৩৫০ জিও ব্যাগ নিয়ে পাশে রাজিব চৌধুরী

দুর্গাপুরে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে ৫৩তম গ্রীষ্মকালীন  ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

ঘোড়াঘাটে ৫৩ পরিবারের জন্য বরাদ্দকৃত বিল শর্ত ভেঙে তৃতীয় পক্ষকে ইজারা

খুলনা সিটি কর্পোরেশনের ৬০১ কোটি টাকার বাজেট ঘোষনা

​জামাত-বিএনপি দুই ভাইয়ের ক্ষমতার দাপটে সিআরবিসিতে বৃদ্ধের দোকান ভাঙচুর

নড়াইলে সর্বজনীন পেনশন মেলা অনুষ্ঠিত

কুড়িগ্রামে গোডাউন ভেঙে শতাধিক বস্তা সার লুট হওয়ার অভিযোগ

ধর্ষণ চেষ্টা মামলার আসামী জামিনে বেড়িয়ে এসে বাদীকে হত্যা চেষ্টা

কুড়িগ্রামে পুকুরে ডুবে খালাতো ভাইবোনের মৃত্যু