ঢাকা মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬

শেরপুর-৩ আসনের নির্বাচন সংশ্লিষ্ট কমিটির মত বিনিময় সভা অনুষ্ঠিত


দেবাশীষ সাহা রায়, শেরপুর photo দেবাশীষ সাহা রায়, শেরপুর
প্রকাশিত: ২৯-৩-২০২৬ দুপুর ৪:১০

আগামী ৯ এপ্রিল শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের স্থগিতকৃত নির্বাচন উপলক্ষে নির্বাচন সংশ্লিষ্ট কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

রোববার দুপুরে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন অফিসার এর কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 

জেলা রিটার্নিং অফিসার ও নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় শেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্দুর রউফ, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান ভূঁঞা, এনএসআই এর উপপরিচালক মাহমুদ ইফতেখারুল হক, ‌ শেরপুর সেনা ক্যাম্পের ক্যাপ্টেন জাহিদ আল ইমরান, শ্রীবরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মনীষা আহমেদ, ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আল-আমিন, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার শুভাগত সরকার বর্ণ, বিজিবির সহকারী পরিচালক মোঃ মিজানুর রহমান চৌধুরী, আনসার ভিডিপির সহকারী জেলা কমান্ডেন্ট মোঃ আব্দুল্লাহ আল মামুদ, সহকারী রিটার্নিং অফিসার ও শ্রীবরদী উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ কামরুল হাসান, সহকারী রিটার্নিং কর্মকর্তা ও ঝিনাইগাতী উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ জহিরুল হক, র‍্যাব-১৪ প্রতিনিধি মাসুদ আলম ভূঁইয়া, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ রেজুয়ান, বিশিষ্ট সমাজসেবক রাজিয়া সামাদ ডালিয়া, শেরপুর প্রেসক্লাবের কার্যকরী সভাপতি রফিক মজিদসহ নির্বাচন সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও প্রার্থীদের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

মত বিনিময় সভায় আগামী ৯ এপ্রিলের নির্বাচন অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক করতে যা যা করা দরকার তা করা হয়েছে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান। 

৯ এপ্রিল যেহেতু শেরপুরে একটি মাত্র নির্বাচন অনুষ্ঠিত হবে তাই স্টাইকিং ফোর্স এর বিচারিক ক্ষমতাসহ ম্যাজিস্ট্রেট ও সেনাবাহিনীর পাশাপাশি বিজিবি, র‍্যাব, আনসার ব্যাটালিয়ন, পুলিশ, আনসারসহ আইন-শৃঙ্খলা সংশ্লিষ্ট বাহিনী সার্বিক প্রস্তুতি নিয়ে মাঠে থাকবে বলে সভায় জানানো হয়।

উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি সারা দেশে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনের আগে ৪ ফেব্রুয়ারি শেরপুর-৩ আসনের জামায়াতের দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী নুরুজ্জামান বাদল ইন্তেকাল করায় ওই আসনের নির্বাচন স্থগিত করা হয়।

এই আসনে এবার বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী মাহমুদুল হক রুবেল, জামায়াতের দাঁড়িপাল্লা প্রতীকের মাসুদুর রহমান এবং বাসদ (মার্কসবাদী) দলের কাঁচি প্রতীকের মোহাম্মদ মিজানুর রহমান নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এই আসনের দুই উপজেলার মোট ১৭ টি ইউনিয়ন ও ১টি পৌরসভার ১২৮ টি ভোট কেন্দ্রে মোট ৪ লক্ষ ১৩ হাজার ৩৭৭ জন ভোটার ভোট প্রদান করবেন।

এমএসএম / এমএসএম

এসিল্যান্ডের সাথে সাটুরিয়া প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা

হাটহাজারীতে নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জনগন বিএনপির সঙ্গেই আছে : আমানউল্লাহ আমান

সান্তাহারে র‌্যাবের অভিযানে ১শ বোতল ফেয়ারডিলসহ দুই নারী আটক

মধুখালীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

দাগনভূঞায় ভাষা শহীদ সালাম কলেজে বায়োমেট্রিক হাজিরার শুভ উদ্বোধন

শতাব্দী বাঁধন ব্লাড ব্যাংকের উদ্যোগে ২৫০ শিক্ষার্থীর বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়

রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সড়ক দুর্ঘটনায় পুলিশ কনস্টেবল নিহত

মিরসরাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নেত্রকোণার কলমাকান্দায় অনুমোদনহীন ভবন ভাঙার কাজ শুরু

রৌমারীতে বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বাষির্কী পালিত

সিংড়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত