ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

আদমদীঘিতে হামীম পেট্রল পাম্পের ৩০ হাজার টাকা জরিমানা


আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি photo আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি
প্রকাশিত: ২৯-৩-২০২৬ দুপুর ৪:৪১

বগুড়ার আদমদীঘিতে ফিলিং স্টেশনে তেল মজুদ থাকা সত্বেও বিক্রি না করার অভিযোগে হামীম ফিলিং স্টেশন (পেট্রল পাম্প) এর ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালতের নির্বাহি ম্যাজিষ্ট্রেট মাহমুদা সুলতানা। গত শনিবার (২৮ মার্চ) বিকেলে আদমদীঘির অদুরে পশ্চিম ঢাকারোড এলাকায় অবস্থিত ওই ফিলিং স্টেশনে অভিযান চালিয়ে এ জরিমানা করেন। 
ভ্রাম্যমান আদালত সুত্রে জানাযায়, গত শনিবার বিকেলে আদমদীঘি উপজেলায় ফিলিং স্টেশনে পেট্রল মজুদ থাকা সত্বেও পেট্রল সরবরাহ না করে বন্ধ রাখা হয়েছে। ফলে তেল নিতে আসা যানবাহন মালিকরা চরম দুর্ভোগে পড়েন। এ নিয়ে হৈচৈ ও প্রশাসনকে অবহিত করেন। বিকেলে আদমদীঘির সহকারি কমিশনার ও নির্বাহি ম্যাজিষ্ট্রেট মাহমুদা সুলতানার নেতৃত্বে ভ্রাম্যমান আদালত বিভিন্ন ফিলিং স্টেশনে অভিযান চালান। অভিযানে পশ্চিম ঢাকারোড এলাকায় অবস্থিত হামীম ফিলিং স্টেশনের তেল মজুদ বহি পরিদর্শন করে দেখেন ওই পাম্পে জ¦ালানি তেল মজুত রয়েছে। তথাপিও গ্রাহকের নিকট পেট্রল সরবরাহ করা হয়নি। এসময় ভ্রাম্যমান আদালত হামীম ফিলিং স্টেশন-এর ভোক্তা সংরক্ষন আইন ২০০৯ মোতাবেক মালিকের ৩০ হাজার টাকা জরিমানা আদায় করেন।#

এমএসএম / এমএসএম

দুর্গাপূজা ঘিরে সম্প্রীতির আহ্বান, সাংবাদিকদের সঙ্গে কল্যাণ ফ্রন্টের মতবিনিময়

চাঁদপুরে দুই আড়তদারের জরিমানা, ইলিশ ও নিষিদ্ধ কারেন্টজাল জব্দ

কালকিনিতে ১৫০ পিস ইয়াবাসহ একাধিক মামলার আসামি গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে তীব্র ভাঙন, ফসলী জমি ও বসতবাড়ি রক্ষায় বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন

চন্দনাইশে চুরি-ডাকাতি ও ছিনতাইয়ের দাপট: কিশোর গ্যাংয়ের উৎপাতে চরম নিরাপত্তাহীনতায় বাসিন্দারা

টুঙ্গিপাড়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে ৫২ মাঠকর্মীকে প্রশিক্ষণ

অটোরিকশাচালক সুমনই তাজমিনকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেন

দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা

বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড

টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই

আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি

কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর

ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ