মঠবাড়িয়ায় আদালতের আদেশ উপেক্ষা করে বসতঘর নির্মাণের অভিযোগ
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার দক্ষিণ মিঠাখালী গ্রামের রুস্তম মীর (৭৫) তার ক্রয়কৃত দীর্ঘ ৬৩ বছর ধরে ভোগ-দখলীয় জমিতে স্থানীয় মোসলেম মীরের বিরুদ্ধে রাতের আঁধারে লোকজন ও দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে ঘর নির্মাণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় রুস্তম মীর স্থানীয় থানায় মোসলেম মীরকে তার জমিতে গায়ের জোরে জমি দখলের অভিযোগ এনে একঠি লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগের ভিত্তিতে থানা পুলিশ সরেজমিন পরিদর্শনপূর্বক জমিতে নতুন ঘর উত্তোলনের প্রমানসহ প্রতিপক্ষকে ঘায়েল করার উদ্দেশ্যে মোসলেমের দখল করা ঘরের পেছন থেকে ৪টি টেঁটা ও ৩টি কোচ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় এএসআই জাহিদ অভিযুক্তদের নাম উল্লেখ করে একটি সাধারণ ডায়েরি করেন।
জানা গেছে, গত রোববার সন্ধ্যায় মোসলেম ও তার অভিভাবকদের নিয়ে থানা পুলিশের সামনে উভয়পক্ষের দাবিকৃত বিরোধীয় সম্পত্তির সুষ্ঠু ফয়সালা না হওয়া পর্যন্ত প্রতিশ্রুতি দেয়ার পরও সোমবার সকালে মোসলেমের লোকজন ওই জমিতে থাকা সুপারি গাছ থেকে পাকা-কাঁচা সুপারি পাড়ার ঘটনা ঘটেছে। এ ঘটনাকে কেন্দ্র করে উভয় গ্রুপের লোকজনের মধ্যে যে কোনো সময় বড় ধরনের সংঘর্ষ হতে পারে।
রুস্তম মীর বলেন, মোসলেম মীরের লোকজন অস্ত্রসহ দখলকৃত লোকজন সর্বদা আমাদের ওপর হামলা করতে প্রস্তুত থাকে। তাদের ভয়ে আমরা প্রতিনিয়ত শংকিত রয়েছি। কথায় কথায় তারা আমিসহ আমার সন্তানদের হত্যার হুমকি দিয়ে আসছে।
এ বিষয় মোসলেম মীর বলেন, সালিশ বৈঠকের মাধ্যমে কাগজপত্র পর্যালোচনার পর আমি যদি ওই জমির মূল দাবিদার না হই তাহলে আমি ওই জমির কোনোদিনই দাবি করব না। সন্ত্রাসী কর্মকাণ্ডে আমি বিশ্বাসী নই। কিছু সুপারি আমার বাড়ির ছেলেরা গাছ থেকে পেড়েছিল। এজন্য আমি দুঃখিত। চূড়ান্ত ফয়সালা ছাড়া ওই জমিতে আর কোনো ধরনের কাজ করা হবে না।
এমএসএম / জামান
বারহাট্টায় যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস-২০২৬ পালিত
গাজীপুরে ঐতিহ্যবাহী মানিক্য মাধবের রথযাত্রা শুরু
রাণীশংকৈলে জুলাই শহীদ দিবস-২০২৬ পালিত
জুলাই শহীদ দিবস উপলক্ষে পটুয়াখালীতে শ্রদ্ধাঞ্জলি ও আলোচনা সভা অনুষ্ঠিত
রায়পুরে ‘জুলাই শহিদ দিবস ২০২৬’ উদযাপিত
জয়পুরহাট জেলা ছাত্র শিবিরের নতুন কমিটি গঠনঃ সভাপতি আশরাফুল, সেক্রেটারি তারেক
জুলাই শহীদ দিবস ২০২৬: বাঘায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
মাদারীপুরে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহিদ দিবস উদযাপিত
ভূরুঙ্গামারীতে মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
মানিকগঞ্জে 'জুলাই শহীদ দিবস' পালিত
নড়াইলে পাতিয়ার বিলে দেশীয় প্রজাতির মাছের পোনা অবমুক্তকরণ
কর্মহীন কালামের বাঁচার আকুতি; সুস্থ হয়ে করতে চায় কাজ