পবিপ্রবিতে ডিভিএম ডিগ্রি পুনর্বহালের দাবিতে ডিভিএম ডিসিপ্লিনের শিক্ষার্থীদের সপ্তম দিনের মতো ক্লাস-পরীক্ষা বর্জন
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) ডক্টর অব ভেটেরিনারি মেডিসিন (ডিভিএম) ডিসিপ্লিনে ভর্তি হওয়া শিক্ষার্থীরা ডিভিএম পুনর্বহালের দাবিতে গত ৪ মার্চ সকল প্রকার ক্লাস ও পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়ে বিক্ষোভ মিছিল ও বিভিন্ন কর্মসূচি পালন করে। সেই ধারাবাহিকতায় আজ (১ এপ্রিল) শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জন করে অবস্থান কর্মসূচি পালন করতে দেখা যায়।
এর পূর্বে, গত ২৬ ফেব্রুয়ারি পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) ডক্টর অব ভেটেরিনারি মেডিসিন (ডিভিএম) ডিসিপ্লিনের শিক্ষার্থীরা ডিভিএম পুনর্বহালের দাবিতে উপ-উপাচার্য বরাবর স্মারকলিপি প্রদান করেন।
যেখানে উল্লেখ করা হয়, তারা পূর্বে ডিভিএম ডিসিপ্লিনের নিয়মিত শিক্ষার্থী ছিলেন। তবে বিশ্ববিদ্যালয়ের ২০২৫ সালের ৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত ৫৪তম (জরুরি) একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্তের প্রেক্ষিতে ডিভিএম এবং অ্যানিম্যাল হাসব্যান্ড্রি ডিগ্রি বাতিল করে তাদের বি.এসসি ইন ভেটেরিনারি সায়েন্স অ্যান্ড অ্যানিম্যাল হাসব্যান্ড্রি ডিগ্রির আওতায় অন্তর্ভুক্ত করা হয়।
পরবর্তীতে মাননীয় হাইকোর্ট বিভাগে দায়ের করা রিট পিটিশন নং ১৭৩১৮/২০২৫ মামলার রায়ে পৃথকভাবে ডিভিএম ও বি.এসসি এএইচ (অনার্স) ডিগ্রি বাতিলের সিদ্ধান্তকে আইনবহির্ভূত ঘোষণা করা হয় এবং স্বতন্ত্র কোর্সসমূহ সমান্তরালভাবে চালু রাখার নির্দেশ প্রদান করা হয়।
এরপর বিশ্ববিদ্যালয় পক্ষ থেকে আপিল করা হলে গত ১১ মার্চ চেম্বার আদালতের সিদ্ধান্ত মোতাবেক ৫ মার্চ প্রদান করা স্থগিতাদেশ বাতিল করা হয় এবং শিক্ষার্থীদের স্ব স্ব ডিগ্রিতে ক্লাস কার্যক্রম চালানোর অনুমতি প্রদান করা হয়।
এ রায়ের আলোকে শিক্ষার্থীরা তাদের একাডেমিক অবস্থান স্পষ্ট হওয়ায় পূর্বের ডিভিএম ডিগ্রি পুনর্বহালের দাবি জানায়। কিন্তু এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের এখন পর্যন্ত কোনো কার্যকর পদক্ষেপ লক্ষণীয় না হওয়ায় ডিভিএম ডিসিপ্লিনের শিক্ষার্থীরা ক্লাস-পরীক্ষা বর্জন করতে বাধ্য হয় বলে জানা যায়।
এ সময় উপস্থিত এক শিক্ষার্থী বলেন, “আমরা যেহেতু ডিভিএম ডিগ্রিতে ভর্তি হয়েছি, তাই আমাদের দাবি একটাই—আমরা ডিভিএম ডিগ্রিই অর্জন করতে চাই। আন্তর্জাতিকভাবে স্বীকৃত এই ডিগ্রি আমাদের মূল ভর্তি ডিসিপ্লিনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ এবং ভবিষ্যতে কোনো আইনি জটিলতায় পড়তে না চাইলে এর পুনর্বাস্তবায়ন অপরিহার্য।”
তিনি আরও বলেন, “দুঃখজনকভাবে বিশ্ববিদ্যালয় প্রশাসন নানা অজুহাত দেখিয়ে আমাদের যৌক্তিক দাবিকে দমন করার চেষ্টা করছে। আমরা স্পষ্টভাবে জানাতে চাই, এ ধরনের ভয়ভীতি প্রদর্শন আমাদের ন্যায্য দাবি থেকে সরাতে পারবে না। আমাদের দাবি মেনে না নিলে আমরা শিক্ষার্থীদের স্বার্থ রক্ষায় আরও কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হব। আমরা শান্তিপূর্ণ ও ন্যায্য আন্দোলনে বিশ্বাসী; তবে প্রয়োজন হলে তা আরও শক্তিশালী রূপ নেবে।”
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. এস. এম. হেমায়েত জাহান বলেন, “উচ্চ আদালতে মামলাটি এখনো চলমান রয়েছে এবং এর পূর্ণাঙ্গ রায় চলে এলে পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে।”
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলামের সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।
Aminur / Aminur
নজরুল বর্ষ উপলক্ষ্যে সাংস্কৃতিক প্রতিযোগিতা সুষ্ঠুভাবে বাস্তবায়নে ময়মনসিংহে মতবিনিময় সভা
নেত্রকোণার কেন্দুয়া পৌরসভার অনুমোদন ছাড়াই বাসা নির্মাণকাজ--নির্বাহী কর্মকর্তার পরিদর্শনে কাজ বন্ধ
লোকালয় থেকে উদ্ধারকৃত অজগর কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত
উত্তরাঞ্চলের শিক্ষা ব্যবস্থায় আরেকটি মাইলফলক
সুবর্ণচরে নারী, শিশু, ব্রাককর্মীসহ ৩ মরদেহ উদ্ধার
ঠাকুরগাঁওয়ের রুহিয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে ইউএনও শিক্ষার মান উন্নয়ন ও ৪টি ক্লাব গঠনের নির্দেশ
কুড়িগ্রামে জমিজমা নিয়ে সংঘর্ষ, স্বামী-স্ত্রীসহ আহত ৫
হানিট্রাপের অভিযোগ সেনাসদস্যের সম্মানহানি তদন্ত দাবি
চাঁদপুর যাত্রী টার্মিনাল প্রকল্প নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে মায়ার লিমিটেড ও কবিরস সিন্ডিকেট জেভি
ভূরুঙ্গামারী থানা জেলার শ্রেষ্ঠ, সেরা সার্কেল এএসপি মুনতাসির ও ওসি আজিম
শাহরাস্তিতে সরকারি গাছ কাটার টাকা ফেরত দিলেন বিএনপি নেতা
মেহেরপুরে ৭০ মেধাবী শিক্ষার্থীকে জেলা পরিষদের বৃত্তি প্রদান