শেরপুরের শ্রীবরদীতে ট্রাংকের ভিতর থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার
শেরপুরের শ্রীবরদী উপজেলায় ট্রাংকের (কাপড় রাখার স্টিলের বক্স) ভিতর থেকে অজ্ঞাত নারীর অর্ধ গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার দুপুরে শ্রীবরদী পৌরসভার তাতিহাটি নয়াপাড়া এলাকার ঢালিবাড়ি মোড়ে কে বা কারা একটি ট্রাংক ফেলে রেখে যায়। পরে এ ট্রাংক নিয়ে কৌতুহল সৃষ্টি হলে হাজার হাজার মানুষ জমায়েত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ট্রাংকের তালা ভেঙ্গে লাশ দেখতে পায়।
স্থানীয়রা জানায়, বুধবার সকালে একটি পিকআপ ভ্যান থেকে কে বা কারা একটি তালাবদ্ধ ট্রাংক নামিয়ে রেখে চলে যায়। এ নিয়ে কৌতুহল সৃষ্টি হয়। টাংকের কাছে যেতেই দুর্গন্ধ পাওয়া যায়। পরে স্থানীয়রা শ্রীবরদী থানা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে ট্রাংকের তালা ভেঙ্গে লাশ দেখতে পায়। লাশটি বিছানার তোশক ও প্লাস্টিকের বস্তা দিয়ে মোড়ানো অবস্থায় ট্রাংকের ভিতরে ছিলো। তবে লাশটি অর্ধগলিত হওয়ায় চেহারা বুঝা যাচ্ছে না। ধারণা করা হচ্ছে, কয়েকদিন আগেই মেরে লাশটি ট্রাংকে ভরে ফেলে রেখে গেছে।
প্রত্যক্ষদর্শী বিনা বেগম বলেন, সকালে একটি পিকআপ ভ্যান থেকে কয়েকজন ব্যক্তি ট্রাংকটি এখানে নামায়। তাদের জিজ্ঞেস করলে বলে পরে এসে ট্রাংক নিয়ে যাবো। শ্রীবরদী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নুরুল আলম বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। তবে এখনো লাশের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
Aminur / Aminur
এসিল্যান্ডের সাথে সাটুরিয়া প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা
হাটহাজারীতে নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
জনগন বিএনপির সঙ্গেই আছে : আমানউল্লাহ আমান
সান্তাহারে র্যাবের অভিযানে ১শ বোতল ফেয়ারডিলসহ দুই নারী আটক
মধুখালীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
দাগনভূঞায় ভাষা শহীদ সালাম কলেজে বায়োমেট্রিক হাজিরার শুভ উদ্বোধন
শতাব্দী বাঁধন ব্লাড ব্যাংকের উদ্যোগে ২৫০ শিক্ষার্থীর বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়
রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সড়ক দুর্ঘটনায় পুলিশ কনস্টেবল নিহত
মিরসরাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
নেত্রকোণার কলমাকান্দায় অনুমোদনহীন ভবন ভাঙার কাজ শুরু
রৌমারীতে বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বাষির্কী পালিত