শেরপুরে রং মিশিয়ে খাবার বিক্রির অভিযোগে ঢাকা কাচ্চি ডাইন বিরিয়ানি হাউসকে জরিমানা
শেরপুরে ভোক্তা অধিকার ও শেরপুর পৌরসভার সহযোগিতায় বুধবার বিকেলে শেরপুর পৌর শহরের খোয়ারপাড় এলাকায় নিত্য প্রয়োজনীয় দ্রব্যসামগ্রীর প্রতিষ্ঠান, হোটেল রেস্টুরেন্ট এবং অন্যান্য দোকানে মনিটরিং ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেছে।
এসময় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি, রং মিশ্রিত খাবার ও মেয়াদোত্তীর্ণ খাদ্যসামগ্রী পরিবেশনসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে ঢাকা কাচ্চি ডাইন বিরিয়ানি হাউসকে ৫০ হাজার টাকা জরিমানা করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযানকালে উপস্থিত ছিলেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, শেরপুর জেলার সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান, স্থানীয় জনগণসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, শেরপুর জেলার সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান বলেন, খোয়ারপাড়ের ‘ঢাকা কাচ্চি ডাইন বিরিয়ানি হাউসে’ অপরিষ্কার পরিবেশ, রং মিশ্রিত খাবার ও মেয়াদোত্তীর্ণ খাদ্যসামগ্রী পাওয়া গেছে। এসময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং ভবিষ্যতে এ ধরনের অনিয়ম থেকে বিরত থাকার জন্য কঠোরভাবে সতর্ক করা হয়। তিনি আরও বলেন, নিত্য প্রয়োজনীয় দ্রব্যসামগ্রী ন্যায্য মূল্যে প্রাপ্তি নিশ্চিত করার লক্ষ্যে এবং ভোগ্যপণ্যের দাম যেন কেউ অনৈতিকভাবে বাড়াতে না পারে, ভোক্তাকে মানহীন খাবার যেন পরিবেশন না করে সেই লক্ষ্যে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বাজার মনিটরিং কার্যক্রম অব্যাহত থাকবে।
Aminur / Aminur
এসিল্যান্ডের সাথে সাটুরিয়া প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা
হাটহাজারীতে নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
জনগন বিএনপির সঙ্গেই আছে : আমানউল্লাহ আমান
সান্তাহারে র্যাবের অভিযানে ১শ বোতল ফেয়ারডিলসহ দুই নারী আটক
মধুখালীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
দাগনভূঞায় ভাষা শহীদ সালাম কলেজে বায়োমেট্রিক হাজিরার শুভ উদ্বোধন
শতাব্দী বাঁধন ব্লাড ব্যাংকের উদ্যোগে ২৫০ শিক্ষার্থীর বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়
রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সড়ক দুর্ঘটনায় পুলিশ কনস্টেবল নিহত
মিরসরাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
নেত্রকোণার কলমাকান্দায় অনুমোদনহীন ভবন ভাঙার কাজ শুরু
রৌমারীতে বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বাষির্কী পালিত