রাকিবুজ্জামান পাপ্পুকে নড়াইল জেলা ছাত্রদলের সাধারন সম্পাদক নির্বাচিত করার দাবিতে সংবাদ সম্মেলন
জাতীয়তাবাদী ছাত্রদল কালিয়া উপজেলা শাখার সাবেক আহবায়ক স,ম রাকিবুজ্জামান পাপ্পুকে নড়াইল জেলা ছাত্রদলের সাধারন সম্পাদক নির্বাচিত করার দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার দুপুরে কালিয়া উপজেলা ছাত্রদল কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
জাতীয়তবাদী ছাত্রদল কালিয়া উপজেলা শাখার সাবেক সভাপতি আশিকুর রহমান রুবেল তার বক্তব্যে বলেন, ফ্যাসিস্ট আওয়ামীলীগ সরকারের আমলে অত্যাচার-নির্যাতনকে উপেক্ষা করে জাতীয়তাবাদী ছাত্রদলকে সুসংগঠিত করতে জেলার ইউনিয়ন, উপজেলা, পৌরসভা ও জেলা পর্যায়ে কাজ করেছেন ছাত্রদল নেতা রাকিবুজ্জামান পাপ্পু।দীর্ঘ আন্দোলন সংগ্রামে মাঠে থাকা পাপ্পুকে জেলা সেক্রেটারি পদ দেয়া হলে ছাত্রদল তৃণমূল পর্যায়ে আরও শক্তিশালী হবে।
জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস) কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মো: রাসেল রানা বলেন, তৃণমূলে ছাত্রদলকে সুসংগঠিত করতে রাকিবুজ্জামান পাপ্পু সবসময় নিজেকে নিয়োজিত রেখেছেন।ছাত্রদল করার কারণে বিগত ১৭ বছরে একাধিকবার কারবরণ করেছেন।তবু দলের নীতি আদর্শ থেকে সরে যাননি।জাতীয়তাবাদী আদর্শের পরিবারে বেড়ে ওঠা পাপ্পুকে জেলা ছাত্রদলের সেক্রেটারি করা হলে ছাত্রদল আরও বেশি শক্তিশালী হবে।
কালিয়া পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ও ছাত্রদলের সাবেক নেতা রবিউল ইসলাম রবি বলেন, ছাত্রদল নেতা রাকিবুজ্জামান পাপ্পু দলের জন্য একজন পরিক্ষীত ও ত্যাগী মানুষ।তিনি (পাপ্পু) পৌরসভার ২নং ওয়ার্ডে সদস্য হিসেবে ছাত্র রাজনীতি শুরু করেন।পরবর্তীতে কালিয়া উপজেলা ছাত্রদলের আহবায়ক নির্বাচিত হন।পাপ্পু দল করতে গিয়ে বারবার কারাবরণ করলেও দলের নীতি ও আদর্শ থেকে কখনো বিচ্যুত হননি।
জাতীয়তাবাদী ছাত্রদলের নড়াইল জেলা সেক্রেটারি পদপ্রার্থী স,ম রাকিবুজ্জামান পাপ্পু জানান, বিগত ১৭ বছরের জেল-জুলুমকে কখনো ভয় পায়নি।জাতীয়তাবাদী ছাত্রদলের আদর্শ আমার পরিবার থেকে পাওয়া।বিএনপির চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমান আমার অনুপ্রেরণা।নড়াইল জেলা বিএনপির সভাপতি বিশ^াস জাহাঙ্গীর আলম এমপির দিক নির্দেশনায় ফ্যাসিস্ট আওয়ামীলীগ সরকারের বিরুদ্ধে ছাত্রদলের একজন কর্মী হিসেবে সবাইকে নিয়ে আমি দীর্ঘদিন রাজপথে থেকে আন্দোলন সংগ্রাম করেছি।ছাত্রদল করার কারণে আমাকে ও আমার বাবা উপজেলা বিএনপির সেক্রেটারি স, ম ওয়াহিদুজ্জামান মিলুকে একসঙ্গে হাতকড়া পরিয়ে জেলখানায় পাঠানো হয়েছিল।আমাকে ক্রস ফায়ার দিয়ে হত্যার ভয় দেখানো হয়েছিল।একটানা ৬মাস কারাগারে অবস্থানকালে অসুস্থ হলে চিকিৎসা না পেয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়েছি।তবুও দলের নীতি আদর্শে ছিলাম অটল।দলের দূর্দিনে কর্মীদের ফেলে আমি কখনো পালিয়ে যায়নি। বাকি জীবনও দলের জন্য উৎস্বর্গ করতে পিছপা হবে না।আগামি দিনেও ছাত্রদলের জন্য কাজ করতে চাই বলে তিনি জানান।
এমএসএম / এমএসএম
বোয়ালখালী সাংবাদিক ফোরাম - চট্টগ্রামের আত্মপ্রকাশ
বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে এপেক্স ক্লাব অফ গোপালগঞ্জ-এর ৫ম দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত
রাজস্থলীতে এ্যাম্ভুল্যান্সের চালক ডিউটি অবহেলায় রোগীবহন ভোগান্তি স্বীকার
ভূরুঙ্গামারীতে সার্কেল এএসপি নেতৃত্বে ভারতীয় প্রাসাধনী ও বাসুমতি চাল জব্দ
নবীনগরে ছাত্রের মায়ের সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগে মাদ্রাসা প্রিন্সিপাল গ্রেপ্তার
রাজারহাটে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা ২০২৬ এর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত
ছেলের লাঠির আঘাতে বাবার মৃত্যু
জিয়ার শাহাদাত বার্ষিকী উপলক্ষে তারেক মঞ্চের মতবিনিময় সভা, ১২ জুন পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
সেচ ব্যবস্থা উন্নয়নে বড় পরিকল্পনা বিএনপির: প্রধানমন্ত্রী
চাঁদপুরে খোর্দ্দ খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
সুবর্ণচরে জামায়াত নেতার বাড়িতে ৯৯ বস্তা সরকারি চাল উদ্ধার
আমি সবার এমপি, সবার কল্যাণে কাজ করবো : প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ