ঢাকা শুক্রবার, ২৬ জুন, ২০২৬

শেরপুর-৩ আসন: দুর্গ পুনরুদ্ধারে সপরিবারে মাঠে হক পরিবার, চ্যালেঞ্জ ছুড়ছেন জামায়াত প্রার্থী


দেবাশীষ সাহা রায়, শেরপুর photo দেবাশীষ সাহা রায়, শেরপুর
প্রকাশিত: ৭-৪-২০২৬ দুপুর ১২:৩১

আগামী ৯ এপ্রিল বৃহস্পতিবার শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনে জাতীয়
সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দুই উপজেলায় নির্বাচনি উত্তাপ এখন তুঙ্গে।
এক  সময়ের অপরাজেয় বিএনপির দুর্গ হিসেবে পরিচিত এই আসনটিতে হারানো গৌরব
পুনরুদ্ধারে এবার সর্বশক্তি নিয়োগ করেছে প্রখ্যাত ‘হক পরিবার’। তিনবারের
সাবেক সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মাহমুদুল হক
রুবেল এবার শুধু দলীয় নেতাকর্মীদের ওপর ভরসা না করে সপরিবারে নির্বাচনী
ময়দানে নেমেছেন। দীর্ঘ দুই দশক ক্ষমতার বাইরে থাকার পর আসনটি
পুনরুদ্ধারে পারিবারিক কৌশলী প্রচারণায় সরগরম হয়ে উঠেছে দুই উপজেলার
জনপদ। তবে এই চড়াই-উতরাইয়ের পথে তাদের প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছেন
জামায়াতে ইসলামীর শক্ত অবস্থানের প্রার্থী মৃত নূরুজ্জামান বাদলের ছোট
ভাই মাসুদুর রহমান মাসুদ। ভোটাররা আশা করছেন এই আসনের নির্বাচনে বিএনপি
বনাম জামায়াতের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হবে।

শেরপুর-৩ আসনের রাজনৈতিক প্রেক্ষাপট পর্যালোচনায় দেখা যায়, ১৯৭৯ থেকে
১৯৯১ সাল পর্যন্ত এখানে একচ্ছত্র আধিপত্য ছিল বিএনপির প্রবীণ কাণ্ডারি
মরহুম ডা. সেরাজুল হকের। তাঁর মৃত্যুর পর ১৯৯৪ সালে রাজনীতিতে অভিষেক ঘটে
তাঁর ছেলে মো. মাহমুদুল হক রুবেলের। বাবার জনপ্রিয়তাকে পুঁজি করে ১৯৯৪,
১৯৯৫ ও ১৯৯৬ সালে টানা সংসদ সদস্য নির্বাচিত হয়ে চমক দেখিয়েছিলেন তিনি।
তবে ২০০৮ সালের নির্বাচনে রাজনৈতিক মেরুকরণ ও পারিবারিক কোন্দলের কারণে
আসনটি বিএনপির হাতছাড়া হয়। দীর্ঘদিনের সেই রাজনৈতিক ক্ষত মুছে ফেলে
এবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ের জন্য মরিয়া হয়ে উঠেছেন
সাবেক এমপি রুবেল।

এবারের নির্বাচনে জয়ের লক্ষ্য অর্জনে ভোটারদের বিশাল এক অংশকে টার্গেট
করেছে হক পরিবার। আসনের ৪ লাখ ১৩ হাজার ৩৭৭ জন ভোটারের মধ্যে অর্ধেকই
নারী ভোটার। এই বিশাল নারী ভোটব্যাংক দখলে নিতে বিএনপির ধানেরশীষ
প্রতীকের প্রার্থী রুবেলের স্ত্রী ফরিদা হক এবং মেয়ে আইন বিষয়ের ছাত্রী
রুবাইদা হক দিনরাত প্রত্যন্ত অঞ্চলের পাড়ায় পাড়ায় উঠান বৈঠক করছেন।
অন্যদিকে, অস্ট্রেলিয়া পড়ুয়া ছেলে রাফিদুল হক শিক্ষিত ও তরুণ প্রজন্মের
ভোটারদের উদ্বুদ্ধ করতে মাঠ চষে বেড়াচ্ছেন। পারিবারিক এই বিশেষ প্রচারণা
সাধারণ ভোটার এবং তৃণমূল নেতাকর্মীদের মধ্যে বাড়তি উদ্দীপনা সৃষ্টি
করেছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, আমিনুল ইসলাম বাদশার মতো
প্রভাবশালী বিদ্রোহী প্রার্থী রুবেলের সমর্থনে নির্বাচন থেকে সরে
দাঁড়ানোয় বিএনপি এখন অনেকটাই সুসংহত।

তবে নির্বাচনী এলাকার সুস্থ বিবেক সম্পন্ন চিন্তাশীল মহল মনে করছেন জয়ের
পথ মোটেও মসৃণ নয়। ২০ দলীয় জোটের সমীকরণ পাল্টে যাওয়ায় এবার
জামায়াতে ইসলামীর প্রার্থী মাসুদুর রহমান মাসুদ বড় চ্যালেঞ্জ হয়ে
দাঁড়িয়েছেন। জামায়াতের সুসংগঠিত দলীয় কর্মী এবং নির্দিষ্ট ভোটব্যাংক
রুবেলের জন্য দুশ্চিন্তার কারণ হতে পারে। জামায়াত প্রার্থীও জয়ের
বিষয়ে দৃঢ় সংকল্প নিয়েই প্রচার চালিয়ে যাচ্ছেন। অন্যদিকে, মাহমুদুল
হক রুবেল জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী। তিনি বলেন, 'স্বৈরাচারবিরোধী
আন্দোলন থেকে শুরু করে বন্যা ও করোনার দুর্যোগে আমি সবসময় সাধারণ
মানুষের পাশে ছিলাম। শ্রীবরদী-ঝিনাইগাতীর মানুষ বরাবরের মতোই হক পরিবারের
পাশে থাকবে এবং ধানের শীষের বিজয় নিশ্চিত করবে।'

শেষ পর্যন্ত এই মর্যাদাপূর্ণ আসনে হক পরিবারের দুর্গ পুনরুদ্ধার হবে নাকি
জামায়াত নতুন ইতিহাস গড়বে, তা নিয়ে এখন সর্বত্রই চলছে জল্পনা-কল্পনা।

এমএসএম / এমএসএম

বাতিল কমিটি পুনর্বহালের চেষ্টা ঘিরে লোহাগড়ার হাজরাখালীতে উত্তেজনা

পত্নীতলা বিজিবি কর্তৃক মাদক জাতীয় ২৭০ পিচ মাদক জাতীয় ট্যাবলেটসহ ২ মাদক কারবারি আটক। 

ধামইরহাটে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত 

শেরপুরের শ্রীবরদীতে সিএনজি ও মাইক্রোবাসের সংঘর্ষে ডিবি পুলিশের ৮ সদস্য আহত

কুমিল্লায় ট্রেনে অভিযান: ১ কোটি ৩১ লাখ টাকার ভারতীয় চোরাচালানী মালামাল আটক

নোয়াখালীতে আবাসিক হোটেলে ডিবির অভিযান, আটক ১৪

আদমদীঘিতে দুই মাদক কারবারির জেল-জরিমানা

কাউনিয়ায় পাট উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

কাপ্তাই জোনের সহায়তা বাঙ্গালহালিয়া আর্মি ক্যাম্প ,সেনাবাহিনীর উদ্যােগের বৃক্ষরোপণ অভিযান

ডাক্তারদের কর্মবিরতিতে জিম্মি রোগীরা: এনাম মেডিকেলে চিকিৎসা নিতে আসা রোগীদের ভোগান্তি

লামার পৌরসভার ১১ কোটি ২৩ লক্ষ টাকার বাজেট ঘোষণা

শান্তিগঞ্জে ১৯৩ কেন্দ্রে অনুষ্ঠিত হবে জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন

তেঁতুলিয়ায় ২ হাজার কৃষক মাঝে উফশি আমন ধানের বীজ ও সার বিতরণ