ভোজ্য তেলের কৃত্রিম সংকটের প্রতিবাদে শেরপুরে ক্যাবের মানববন্ধন অনুষ্ঠিত
বাজারে ভোজ্য তেলের কৃত্রিম সংকট সৃষ্টি করে সাধারণ ভোক্তাদের ভোগান্তিতে ফেলার অভিযোগে শেরপুরে প্রতিবাদী মানববন্ধন কর্মসূচি পালন করেছে ভোক্তা অধিকার সংগঠন কনজ্যুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)। বুধবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত ঘন্টাব্যাপী শহরের রঘুনাথ বাজার থানা মোড়ে ক্যাব শেরপুর জেলা শাখার উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, কিছু অসাধু ব্যবসায়ী সিন্ডিকেটের মাধ্যমে বাজার থেকে ভোজ্য তেল গায়েব করে কৃত্রিম সংকট তৈরি করছে। ফলে বাজারে তেলের সরবরাহ কমে গিয়ে দাম বাড়ছে এবং সাধারণ ভোক্তারা চরম দুর্ভোগের মুখে পড়ছেন। মানববন্ধনে ক্যাব শেরপুর জেলা শাখার সভাপতি সাংবাদিক সুশীল মালাকারের সভাপতিত্বে বক্তব্য দেন জনউদ্যোগ শেরপুর কমিটির আহবায়ক মো. আবুল কালাম আজাদ, বাংলাদেশ মহিলা পরিষদ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক আইরীন পারভীন, ওয়েব ডেভেলপার মিনহাজ উদ্দিন, ক্যাব জেলা শাখার সাধারণ সম্পাদক হাকিম বাবুল প্রমুখ।
বক্তারা অবিলম্বে বাজারে ভোজ্য তেলের সরবরাহ স্বাভাবিক করা, মজুতদারি ও কৃত্রিম সংকট সৃষ্টিকারী অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান। একইসাথে ভোজ্যতেলের জন্য ফুড-গ্রেড পাত্র ব্যবহার বাধ্যতামুলক করাসহ নন ফুড-গ্রেড ড্রামে তেল সংরক্ষণ ও বিক্রী বন্ধ করারও দাবী জানান। মানববন্ধনে ক্যাবের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেনী-পেশার স্থানীয় সচেতন নাগরিকরা অংশ নেন।
Aminur / Aminur
এসিল্যান্ডের সাথে সাটুরিয়া প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা
হাটহাজারীতে নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
জনগন বিএনপির সঙ্গেই আছে : আমানউল্লাহ আমান
সান্তাহারে র্যাবের অভিযানে ১শ বোতল ফেয়ারডিলসহ দুই নারী আটক
মধুখালীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
দাগনভূঞায় ভাষা শহীদ সালাম কলেজে বায়োমেট্রিক হাজিরার শুভ উদ্বোধন
শতাব্দী বাঁধন ব্লাড ব্যাংকের উদ্যোগে ২৫০ শিক্ষার্থীর বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়
রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সড়ক দুর্ঘটনায় পুলিশ কনস্টেবল নিহত
মিরসরাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
নেত্রকোণার কলমাকান্দায় অনুমোদনহীন ভবন ভাঙার কাজ শুরু
রৌমারীতে বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বাষির্কী পালিত