আদমদীঘিতে দুই ড্রেনম্যানকে অস্ত্রের মুখে বেঁধে গভীর নলকূপের ৩ ট্রান্সফরমার চুরি
ভরা ্ইরিবোরো মৌসুমে বগুড়ার আদমদীঘিতে রাতের বেলঅ গভীর নলকূপের দুই ড্রেনম্যানকে অস্ত্রের ভয় দেখিয়ে হাত-পা বেঁধে রেখে জিম্মি করে তিনটি বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটেছে। গত বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাত ১০টার দিকে আদমদীঘি উপজেলার চাঁপাপুর ইউপির কয়াকুঞ্চি গ্রামে এই দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটে। এ বিষয়ে আদমদীঘি থানায় একটি লিখিত সাধারণ ডায়েরি (জিডি) করেন। ওই গভীর নলকূপের ম্যানেজার আব্দুস ছালাম। যারনং ৪৪২/১০-০৪-২০২৬। এ ঘটনায় ওই এলাকার ইরি-বোরো মাঠে থাকা স্কীমের জমিতে গভীর নলকুপের পানি সেচ অনিশ্চিত হয়ে পড়েছে।
জানা যায়, আদমদীঘি উপজেলার চাঁপাপুর ইউপির কয়াকুঞ্চি গ্রামে স্ক্রীমে ১৯৭৮ সালে কয়াগাড়ী কৃষক সমবায় সমিতি পরিচালিত একটি গভীর নলকূপ স্থাপন করেন গ্রামবাসী। ওই গভীর নলকূপের আওতায় প্রায় ৩১০ বিঘা কৃষি জমিতে পানি সেচ ব্যবস্থা পরিচালনা করে কৃষকরা ইরিবোরো আবাদসহ বিভিন্ন আবাদ চাষ করে আসছিলেন তারা। গভীর নলকূপের আওতায় জমিতে সেচ ব্যবস্থা নিশ্চিত করতে রক্ষণাবেক্ষণে ড্রেনম্যান ও পাহারার দায়িত্বে ছিলেন. কয়াকুঞ্চি গ্রামে জামাল হোসেন ও একাব্বর হোসেন। গত বৃহস্পতিবার দিবাগত রাত ১০টার দিকে ১০-১২ জনের একদল দুর্বৃত্ত দেশীয় অস্ত্রসহ ওই গভীর নলকূপের ঘরে হানা দেয়। এ সময় ড্রেনম্যান ও পাহারার দায়িত্বে থাকা জামাল হোসেন ও একাব্বর হোসেনকে অস্ত্রের ভয় দেখিয়ে দড়ি দিয়ে তাদের হাত-পা বেঁধে প্রাণনাশের হুমকি দিয়ে জিম্মি করে। নির্ভয়ে কয়েক ঘণ্টা ধরে নলকূপে স্থাপিত তিনটি ট্রান্সফরমার খুলে তার যন্ত্রাংশ চুরি করে নিয়ে দুবৃত্তরা। ভুক্তভোগী ড্রেনম্যান, জামাল ও একাব্বর জানান, চোরেরা ছিল অত্যন্ত সংগঠিত ও পরিকল্পিত। ভোর রাতে জিম্মি অবস্থায় থাকা জামাল হোসেন ও একাব্বর হোসেন কৌশলে তাদের বাঁধা হাত-পায়ের বাঁধন খুলে চিৎকার দিলে বিষয়টি জানাজানি হয়। খবর পেয়ে আদমদীঘি থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ইরি স্ক্রীমের ম্যানেজার কয়াকুঞ্চি গ্রামের আব্দুস ছালাম জানান, এই চক্রটি প্রতি বছর ইরি বোরো মৌসুমে মোবাইল ফোনে চাঁদা দাবী ও গ্রহন করে আসছিল। এবারও তাকে ২০ হাজার টাকা চাঁদাদবী করে। কিনত তিনি তাদের সেই চাঁদার টাকা দিতে অস্কীকৃতি জানালে এ্ঘটনাটি ঘটায়। ঘটনার সত্যতা নিশ্চিত করে আদমদীঘি থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান মিয়া জানান, বিষয়টি জানার পর পুলিশের একটি টিম ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে এই চক্রটিকে চিহ্নিত করে দ্রুত আইনি ব্যবস্থা গ্রহন করা হবে। বর্তমান ভরা ইরি-বোরো মৌসুমের গভীর নলকূপের ট্রান্সফরমার চুরির ঘটনায় স্থানীয় কৃষকদের মধ্যে চরম উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে। দ্রুত ট্রান্সফরমারগুলো উদ্ধার ও জড়িতদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন ক্ষতিগ্রস্থ ও এলাকাবাসী।
এমএসএম / এমএসএম
সুন্নী ওলামা মাশায়েখ পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি ও শাহাদাতে কারবালার তাৎপর্য শীর্ষক আলোচনা সভা
নানা আয়োজনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
জয়পুরহাটে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা
টাঙ্গাইল পৌরসভার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন অভিযান
মাদ্রাসা ছাত্রী ধর্ষণের দায়ে ধর্ষকের মৃত্যুদণ্ড
নেত্রকোণায় তিন উপজেলা ও তিন পৌর শাখার ছাত্রদলের নতুন আংশিক কমিটি অনুমোদন
বাগেরহাটের মোল্লহাটে তুচ্ছ ঘটনায় ছুরিকাঘাতে কৃষক নিহত
অভয়নগরে প্রথম জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন
বিলাইছড়িতে জনপ্রতিনিধি ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করলেন ইউএনও মো. জাকির হোসেন
মোহনগঞ্জে পল্লী উন্নয়ন দিবস উদযাপন
শালিখায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত
মান্দায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত