তারাগঞ্জে কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা বিতরণে-এমপি আজহারুল ইসলাম
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটির নায়েবে আমির ও রংপুর-২(তারাগঞ্জ-বদরগঞ্জ)আসনের সংসদ সদস্য এটিএম আজহারুল ইসলাম তারাগঞ্জে কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ করেন।
শনিবার(১১এপ্রিল)বেলা সাড়ে ১২ টায় তারাগঞ্জ উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজও সার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে তিনি এ কর্মসূচির উদ্বোধন করেন।
২০২৫-২৬ অর্থবছরের খরিপ-১ মৌসুমে পাট ও আউশ ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধি লক্ষ্যে এ প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে উন্নতমানের ধান বীজ ও সার বিতরণ করা হয়।
এছাড়াও উপজেলা সমাজসেবা অধিদপ্তরের আওতাধীন ছয়জন প্রতিবন্ধীর মাঝে ছয়টি হুইলচেয়ার, উপজেলার ৫টি ইউনিয়নে অবস্থিত ক্যাপিটেশন গ্র্যান্ড প্রাপ্ত বে-সরকারি ১৫টি এতিমখানায় ২০২৫-২৬ অর্থবছরে প্রথম কিস্তি ১কোটি ৪ লক্ষ ৪ হাজার টাকার চেক বিতরণ করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) মোনাববর হোসেন এর সভাপতিত্বে এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-উপজেলা কৃষি কর্মকর্তা ধীবা রানী,উপজেলা প্রকৌশলী মোহাম্মদ আলী ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ বাংলাদেশ জামায়াতে ইসলামী তারাগঞ্জ উপজেলা শাখার আমির এস এম আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক ইয়াকুব আলী, সংসদ সদস্যের প্রতিনিধি প্রভাষক মো.আমিনুল ইসলাম, কাজী হুদাসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এমএসএম / এমএসএম
কুড়িগ্রামে সারের কৃত্রিম সংকট নিয়ে বিক্ষুব্ধ কৃষকঃ প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক
সখিপুরে বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ)-র ৩১ সদস্যবিশিষ্ট অ্যাডহক কমিটি গঠিত
মনপুরায় মেঘনায় ডাকাতির সময় দেশীয় অস্ত্রসহ ৬ জলদস্যু আটক, থানায় মামলা
ভাঙনের মুখে কলাতলী, আতঙ্কে মানুষ ৩৫০ জিও ব্যাগ নিয়ে পাশে রাজিব চৌধুরী
দুর্গাপুরে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ
ঘোড়াঘাটে ৫৩ পরিবারের জন্য বরাদ্দকৃত বিল শর্ত ভেঙে তৃতীয় পক্ষকে ইজারা
খুলনা সিটি কর্পোরেশনের ৬০১ কোটি টাকার বাজেট ঘোষনা
জামাত-বিএনপি দুই ভাইয়ের ক্ষমতার দাপটে সিআরবিসিতে বৃদ্ধের দোকান ভাঙচুর
নড়াইলে সর্বজনীন পেনশন মেলা অনুষ্ঠিত
কুড়িগ্রামে গোডাউন ভেঙে শতাধিক বস্তা সার লুট হওয়ার অভিযোগ
ধর্ষণ চেষ্টা মামলার আসামী জামিনে বেড়িয়ে এসে বাদীকে হত্যা চেষ্টা
কুড়িগ্রামে পুকুরে ডুবে খালাতো ভাইবোনের মৃত্যু
Link Copied