ঢাকা বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬

শেরপুর-৩ আসনে বিপুল ভোটে বিএনপি প্রার্থী রুবেলের জয়: আনন্দে ভাসছেন এলাকাবাসী


দেবাশীষ সাহা রায়, শেরপুর photo দেবাশীষ সাহা রায়, শেরপুর
প্রকাশিত: ১১-৪-২০২৬ দুপুর ৪:৪
বৃহস্পতিবার অনুষ্ঠিত শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের সংসদ নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও সাবেক সংসদ সদস্য মোঃ মাহমুদুল হক রুবেল। নির্বাচনে প্রায় দেড় লক্ষাধিক ভোটের ব্যবধানে নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত প্রার্থীকে পরাজিত করে তিনি পুনরায় সংসদ সদস্য নির্বাচিত হন। প্রিয় নেতার এই বীরত্বপূর্ণ বিজয়ে বর্তমানে আনন্দের জোয়ারে ভাসছেন শ্রীবরদী ও ঝিনাইগাতীসহ স্থানীয় এলাকাবাসী।
বিজয়ের সংবাদ ছড়িয়ে পড়ার পর থেকেই নির্বাচনী এলাকার শহর থেকে শুরু করে প্রত্যন্ত গ্রাম-মহল্লায় বইছে উৎসবের আমেজ। ফলাফল ঘোষণার পর থেকেই সাধারণ মানুষ ও দলীয় নেতা-কর্মীরা আনন্দ-উল্লাসে মেতে ওঠেন। আতশবাজি ফোটানো, মিষ্টি বিতরণ ও মিছিল-শোডাউনের মাধ্যমে তাঁরা তাদের প্রিয় প্রার্থীকে অভিনন্দন জানাচ্ছেন। দীর্ঘ প্রতীক্ষার পর নিজেদের পছন্দের প্রতিনিধিকে নির্বাচিত করতে পেরে সাধারণ ভোটারদের মধ্যে এক ধরনের তৃপ্তির ছাপ লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে বিপুল ভোটের ব্যবধানে বড় জয় পাওয়ায় এই উচ্ছ্বাস এখন বাঁধভাঙা জোয়ারে পরিণত হয়েছে।
এদিকে, আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণার পর থেকেই নির্বাচনী এলাকার এক প্রান্ত থেকে অন্যপ্রান্তে বিরামহীন চষে বেড়াচ্ছেন নবনির্বাচিত সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল। সাধারণ মানুষের ভালোবাসার টানে তিনি প্রতিটি এলাকায় যাচ্ছেন এবং তাঁদের সঙ্গে কুশল বিনিময় করছেন। এ সময় যেখানেই তিনি যাচ্ছেন, সেখানেই সর্বস্তরের মানুষ নবনির্বাচিত এমপি রুবেলকে ফুলের তোড়া ও মালা দিয়ে বরণ করে নিচ্ছেন। সাধারণ মানুষের এই বিপুল সমর্থনে রুবেলও আবেগাপ্লুত হয়ে পড়েছেন। 
নিজের প্রতিক্রিয়ায় নবনির্বাচিত সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল বলেন, “এই জয় আমার নয়, এই জয় শেরপুর-৩ আসনের সর্বস্তরের আপামর জনতার। তাঁরা শত প্রতিকূলতা ডিঙিয়ে আমার ওপর আস্থা রেখেছেন, আমি তাদের সেই আস্থার মর্যাদা রাখার জন্য আমৃত্যু কাজ করে যাব।” 
তিনি জয়ের জন্য মহান আল্লাহর নিকট শুকরিয়া আদায় করেন এবং তাঁর নির্বাচনী এলাকার প্রতিটি মানুষের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। বর্তমানে পুরো এলাকা জুড়ে বিরাজ করছে এক উৎসবমুখর পরিবেশ। যা এক অনন্য আনন্দের বন্যায় রূপ নিয়েছে।

এমএসএম / এমএসএম

এসিল্যান্ডের সাথে সাটুরিয়া প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা

হাটহাজারীতে নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জনগন বিএনপির সঙ্গেই আছে : আমানউল্লাহ আমান

সান্তাহারে র‌্যাবের অভিযানে ১শ বোতল ফেয়ারডিলসহ দুই নারী আটক

মধুখালীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

দাগনভূঞায় ভাষা শহীদ সালাম কলেজে বায়োমেট্রিক হাজিরার শুভ উদ্বোধন

শতাব্দী বাঁধন ব্লাড ব্যাংকের উদ্যোগে ২৫০ শিক্ষার্থীর বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়

রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সড়ক দুর্ঘটনায় পুলিশ কনস্টেবল নিহত

মিরসরাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নেত্রকোণার কলমাকান্দায় অনুমোদনহীন ভবন ভাঙার কাজ শুরু

রৌমারীতে বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বাষির্কী পালিত

সিংড়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত