ঢাকা বৃহষ্পতিবার, ৬ আগস্ট, ২০২৬

আদমদীঘিতে হাউজি খেলার সময় সরঞ্জামসহ ১৩জন জুয়াড়ি গ্রেপ্তার


আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি photo আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি
প্রকাশিত: ১২-৪-২০২৬ দুপুর ৪:৪১

বগুড়ার আদমদীঘিতে মুরগি সেডে আসর বসিয়ে বৃহৎ হাউজি খেলার সময় সরঞ্জামানসহ ১৩জন জুয়াড়িকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় জুয়া খেলায় আসা জুয়াড়িদের নিকট থেকে ২৫ হাজার টাকা অধিক , খেলার সরঞ্জাম, একটি মোটরসাইকেল ও ৬টি মাইক্রোবাস জব্দ করা হয়। গত শনিবার (১১ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ১২ টায় আদমদীঘির নসরতপুর কলেজপাড়ার জনৈক হারুনুর রশিদের বাড়ির পাশে মুরগি সেডে থানা পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার ও উল্লেখিত সরঞ্জাম জব্দ করেন। গ্রেপ্তারকৃতরা হলো, বগুড়ার শিবগঞ্জ উপজেলার বেলঘরিয়া গ্রামের আব্দুল মজিদের ছেলে রমজান আলী (৪০), পুরাহার গ্রামের মোতরাজের ছেলে মোজাফ্ফর আলী (৪৫), লক্ষীপুর গ্রামের আয়েজ উদ্দিনের ছেলে মাসুদ রানা (৪৯), পীরব গ্রামের ইয়াছিন আলীর ছেলে মোসলেম উদ্দিন (৫৮), দক্ষিন বেলাই গ্রামের ফরিদ আকন্দের ছেলে ফারুক হোসেন (২৪), বানাইল গ্রামের দীপ নারায়নের ছেলে বিজয় গুপ্ত (৫৫) ও পীরব বাজারের বুল মন্ডলের ছেলে খায়রুল ইসলাম (৩৭), গাইবান্ধা জেলার পলাশবাড়ি উপজেলার জামালপুর গ্রামের আব্দুল গনির ছেলে শাহজাহান আলী (৩৫) ও বগুড়া সদরের নিশিন্দারার বশারত উল্লার ছেলে ইসরাইল ফকির (৫৯), গোকুল এলাকার শহিদুল ইসলামের ছেলে লিছান প্রামানিক (২৪), পলাশবাড়ি এলাকার আতাউর রহমানের ছেলে রাখু মিয়া (৩২), জয়পুরহাট জেলার কালাই উপজেলার পূর্বকুজাইল গ্রামের নুরুল ইসলামের ছেলে সাজ্জাদুল রহমান (৩২) এবং ক্ষেতলাল উপজেলার খলসাগাড়ী গ্রামের আবু সাইদ মন্ডলের ছেলে বাবু মন্ডল (৫০)। 
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান মিয়া জানান, গত শনিবার রাতে আদমদীঘি উপজেলার নসরতপুর কলেজপাড়ার জনৈক হারুনুর রশিদের বাড়ির পাশে মুরগি সেডে একটি প্রভাবশালি মহলের ছত্রছায়ায় বিভিন্ন স্থান থেকে আসা পেশাদারি জুয়াড়িরা মাইক্রোবাস নিয়ে সেখানে এসে ডাইসের মাধ্যমে অবৈধ ভাবে হাউজি খেলা চালিয়ে আসছে। এমন গোপন সংবাদের ভিক্তিতে থানা পুলিশের একটি টিম সেখানে অভিযান চালান। অভিযানে হাউজি খেলার সাথে উল্লেখিত ১৩জনকে গ্রেপ্তার করা হলেও অপর বেশ কিচু জুয়ারি পালিয়ে যায়। এসময় হাউজি খেলার ব্যবহৃত লোহার খাজার ডাইস, ১-৯০টি বর্নমালা খচিত কাঠের বোর্ড, ৮০টি প্লাষ্টিকের গুটি, বিভিন্ন রংয়ের হাউজি খেলার সিট, বোর্ডে থাকা মোট ২৫ হাজার ৫৫০ টাকা, একটি মোটরসাইকেল, ৬টি মাইক্রোবাস মোবাইল ফোনসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়। এ ব্যাপারে জুয়া আইনে মামলা রুজু করে পরদিন রোববার দুপুরে গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে বলে ওসি কামরুজ্জামন মিয়া জানান।

এমএসএম / এমএসএম

কুমিল্লা বার্ডে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উদযাপিত

আদমদীঘিতে গৃহবধুর শ্লীলতাহানির চেষ্টা মামলার আসামী গ্রেফতার

রায়গঞ্জ উপজেলা সদরে টিটিসি স্থাপনের দাবিতে বিক্ষোভ- সমাবেশ, ইউএনওকে স্মারকলিপি প্রদান

বাগেরহাটে কলেজ ছাত্র জাহিদুল হত্যা ঘটনার সাথে জড়িতদের ফাঁসির দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন

শেরপুরে বিএনপির উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

চাঁদপুরে প্রবাসীকে হত্যার অভিযোগ, চার যুবকের বিরুদ্ধে মামলা

কুমিল্লায় সোহান হত্যা মামলায় বৃদ্ধের যাবজ্জীবন কারাদণ্ড

নেত্রকোণা বিশ্ববিদ্যালয়ে জুলাই গণ‌অভ্যূ‌ত্থান ২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

জুলাই গণহত্যার বিচার না হলে জনগণকে সঙ্গে নিয়ে মাঠে নামবো - সাবেক মেয়র সাক্কু

গজারিয়ায় ৩৬জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ইং উপলক্ষ্যে আলোচনা সভা

ঢাকা থেকে অনুসরণ করে নওগাঁয় স্বর্ণ ছিনতাই;চক্রের এক সদস্য গ্রেপ্তার

বড়লেখায় গণঅভ্যুত্থান দিবস ও জুলাই শহীদদের স্মরণে নিসচা'র মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

তিরমিজি শরিফের ব্যাখ্যায় ইতিহাস গড়লেন মাওলানা আব্দুল মতিন