ঢাকা সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬

লোহাগড়ায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে আউশ ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণ


নড়াইল প্রতিনিধি  photo নড়াইল প্রতিনিধি
প্রকাশিত: ১৩-৪-২০২৬ দুপুর ৪:২

জেলার লোহাগড়া উপজেলায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে আউশ ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।সোমবার (১৩ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে ২০২৫-২৬অর্থবছরে খরিপ-১ মৌসুমে আউশ ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা  কর্মসূচির আওতায় লোহাগড়া উপজেলা কৃষি অফিসের আয়োজনে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়।লোহাগড়া উপজেলা নির্বাহী অফিসার শাম্মী কায়সারের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন লোহাগড়া উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মুনমুন সাহা।উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শেখ সালমান জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লোহাগড়া উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো: হেমায়েত হোসেন, ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মো: টিপু সুলতান, নড়াইল-২ আসনের এমপির প্রতিনিধি মো: আলমগীর  হোসাইন।প্রণোদনা বিতরণ অনুষ্ঠানে উপ-সহকারি কৃষি কর্মকর্তা মো: নাজমুল হকসহ বিভিন্ন ইউনিয়নের উপ-সহকারি কৃষি কর্মকর্তাগণ, উপকারভোগী কৃষক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উদ্বোধনী দিনে লোহাগড়া পৌরসভাসহ ৮ইউনিয়নের কৃষকের মাঝে প্রণোদনার বীজ ও সার বিতরণ করা  হয়।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, লোহাগড়া উপজেলার একটি পৌরসভা ও ১২টি ইউনিয়নের মোট ১ হাজার ৭শ’ ৩০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক-কৃষাণীর মাঝে বিনামূল্যে আউশ ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হবে।উপকারভোগী  কৃষক প্রতি ৫ কেজি আউশ ধানের বীজ, ১০ কেজি ডিএপি সার এবং ১০ কেজি এমওপি সার দেয়া হবে।

এমএসএম / এমএসএম

সখিপুরে বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ)-র ৩১ সদস্যবিশিষ্ট অ্যাডহক কমিটি গঠিত

মনপুরায় মেঘনায় ডাকাতির সময় দেশীয় অস্ত্রসহ ৬ জলদস্যু আটক, থানায় মামলা

ভাঙনের মুখে কলাতলী, আতঙ্কে মানুষ ৩৫০ জিও ব্যাগ নিয়ে পাশে রাজিব চৌধুরী

দুর্গাপুরে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে ৫৩তম গ্রীষ্মকালীন  ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

ঘোড়াঘাটে ৫৩ পরিবারের জন্য বরাদ্দকৃত বিল শর্ত ভেঙে তৃতীয় পক্ষকে ইজারা

খুলনা সিটি কর্পোরেশনের ৬০১ কোটি টাকার বাজেট ঘোষনা

​জামাত-বিএনপি দুই ভাইয়ের ক্ষমতার দাপটে সিআরবিসিতে বৃদ্ধের দোকান ভাঙচুর

নড়াইলে সর্বজনীন পেনশন মেলা অনুষ্ঠিত

কুড়িগ্রামে গোডাউন ভেঙে শতাধিক বস্তা সার লুট হওয়ার অভিযোগ

ধর্ষণ চেষ্টা মামলার আসামী জামিনে বেড়িয়ে এসে বাদীকে হত্যা চেষ্টা

কুড়িগ্রামে পুকুরে ডুবে খালাতো ভাইবোনের মৃত্যু

পেকুয়ায় দুই দফা হামলার পর বৃদ্ধের মৃত্যু