নৌকার মনোনয়নপ্রত্যাশী গোলাম আবু ইছাক
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকে নির্বাচনে করতে প্রত্যাশা ব্যক্ত করেছেন নেত্রকোনা জেলা পরিষদের নির্বাচিত সদস্য, জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী পর্ষদের সদস্য, খালিয়াজুরী উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম-সম্পাদক ও খালিয়াজুরী সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান গোলাম আবু ইছাক।
অত্র ইউনিয়নে গোলাম আবু ইছাকের ব্যাপক গ্রহণযোগ্যতা ও জনপ্রিয়তায় রয়েছে। তাছাড়া তিনি এলাকার মানুষের কাছে একজন সহজ-সরল, ন্যায়পরায়ণ, তরুণ রাজনীতিবিদ হিসেবে ব্যাপক পরিচিত। তিনি বিগত ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকে নাটকীয়ভাবে মাত্র ১৪ ভোটে পরাজিত হন। তারপরও তিনি হাল ছাড়েননি নৌকার। খালিয়াজুরী ইউনিয়নের প্রত্যেকটি গ্রাম চষে বেড়াচ্ছেন।
মনোনয়নপ্রাপ্তির বিষয়ে গোলাম আবু ইছাক বলেন, ছাত্রলীগ থেকে শুরু করে অদ্যাবধি বঙ্গবন্ধুর আদর্শে আদর্শিত হয়ে জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে, ভাটি বাংলার মা জননী খ্যাত সাংসদ রেবেকা মমিনের দিকনির্দেশনায় আওয়ামী লীগের পতাকাতলে আছি এবং থাকব।
তিনি আরো বলেন, বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মাণে বঙ্গবন্ধু তনয়া গণতন্ত্রের মানসকন্যা জননেত্রী শেখ হাসিনা ও সাংসদ রেবেকা মমিন আমাকে নৌকা প্রতীকে যদি মনোনয়ন প্রদান করেন তাহলে অত্র খালিয়াজুরী ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার বিজয় নিশ্চিত করতে সক্ষম হব। তার সাথে প্রধানমন্ত্র্রীর গ্রামকে শহরের আদলে গড়ে তুলতে অগ্রণী ভূমিকা পালনে বিন্দুমাত্র পিছপা হব না।
এমএসএম / জামান
মনপুরায় অতি বৃষ্টিতে হুমকির মুখে আমন চাষ, অনিশ্চয়তায় ৫ হাজার একর জমি
এনামের উদ্যোগ, ৩৮ পরিবার পেল সহায়তা
শিক্ষা জাতির মেরুদণ্ড, শিক্ষা প্রতিষ্ঠান হবে দুর্নীতিমুক্ত ও রাজনৈতিক প্রভাবমুক্ত- সেলিমুজ্জামান এমপি
বেনাপোলে মিথ্যা ঘোষণায় সাড়ে তিন টন সিলডেনাফিল সাইট্রেট (ভায়াগ্রা)-র চালান জব্দ
আত্রাই-রানীনগরে অতিবর্ষণে ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস দিলেন: এমপি রেজাউল ইসলাম
নড়াইলে বাস-মিনিবাস পরিবহণ মালিক সমিতির নবগঠিত কমিটির অভিষেক
বাউফলে বিয়ের দুই মাসেই নববধূর ঝুলন্ত লাশ উদ্ধার
সোহেল মঞ্জুরের উদ্যোগে সন্ধ্যা নদীতে সেতু নির্মাণে অগ্রগতি, সম্ভাব্য স্থান পরিদর্শনে সেতু সচিব
নিষিদ্ধ কারেন্ট জাল দিয়ে মাছ ধরায় খালিয়াজুরীতে একজনের কারাদণ্ড, অপরজনকে জরিমানা
বাঁশখালীতে বন্যার্তদের মাঝে হাদীর পাড়া স্বেচ্ছাসেবী সংগঠনের ত্রাণ বিতরণ
সিংড়ায় খাতুন জান্নাত মহিলা মাদ্রাসার সূধি সমাবেশ অনুষ্ঠিত
আদমদীঘি গৃহশ্রমিক ইউনিয়নের তরুনদের মাঝে ফুটবল বিতরণ