ঢাকা মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬

তারাগঞ্জে পহেলা বৈশাখ ১৪৩৩ উদযাপন


তাপস কুমার রায়, তারাগঞ্জ photo তাপস কুমার রায়, তারাগঞ্জ
প্রকাশিত: ১৪-৪-২০২৬ দুপুর ১১:৪১

রংপুরের তারাগঞ্জ উপজেলায় বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হলো বাংলা নববর্ষ পহেলা বৈশাখ ১৪৩৩।মঙ্গলবার(১৪ এপ্রিল) উপজেলা প্রশাসনের উদ্যোগে এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোনাববর হোসেনের নেতৃত্বে দিনব্যাপী এ আয়োজন অনুষ্ঠিত হয়।
সকালে পান্তা ভাত খাওয়ার মধ্য দিয়ে দিনের কর্মসূচির শুভ সূচনা করা হয়।এ সময় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উৎসবের আমেজে অংশ নেন এবং বাংলা সংস্কৃতির ঐতিহ্যকে ধারণ করেন।
পরে তারাগঞ্জ ও/এ সরকারি ডিগ্রি কলেজ মাঠ থেকে এক বর্ণাঢ্য র‍্যালি ও শোভাযাত্রা বের হয়। র‍্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে গিয়ে শেষ হয়।শোভাযাত্রায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সাংস্কৃতিক সংগঠন এবং স্থানীয় জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো।
র‍্যালিতে অংশগ্রহণকারীরা বাঙালির ঐতিহ্যবাহী পোশাকে সজ্জিত হয়ে নানা রঙের ব্যানার, ফেস্টুন ও মুখোশ নিয়ে উৎসবকে আরও প্রাণবন্ত করে তোলেন। পুরো আয়োজনজুড়ে ছিল আনন্দ-উচ্ছ্বাস ও সম্প্রীতির বার্তা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) মোনাববর হোসেন বলেন, বাংলা নববর্ষ আমাদের জাতীয় সংস্কৃতির অন্যতম গুরুত্বপূর্ণ অংশ।এ ধরনের আয়োজনের মাধ্যমে নতুন প্রজন্মের মাঝে বাঙালির ঐতিহ্য ও সংস্কৃতি তুলে ধরা সম্ভব।
উৎসবমুখর পরিবেশে দিনটি উদযাপনের মধ্য দিয়ে তারাগঞ্জবাসী নতুন বছরকে বরণ করে নেয় আনন্দ ও আশাবাদের বার্তা নিয়ে।

Aminur / Aminur

কুড়িগ্রামে সারের কৃত্রিম সংকট নিয়ে বিক্ষুব্ধ কৃষকঃ প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক

সখিপুরে বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ)-র ৩১ সদস্যবিশিষ্ট অ্যাডহক কমিটি গঠিত

মনপুরায় মেঘনায় ডাকাতির সময় দেশীয় অস্ত্রসহ ৬ জলদস্যু আটক, থানায় মামলা

ভাঙনের মুখে কলাতলী, আতঙ্কে মানুষ ৩৫০ জিও ব্যাগ নিয়ে পাশে রাজিব চৌধুরী

দুর্গাপুরে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে ৫৩তম গ্রীষ্মকালীন  ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

ঘোড়াঘাটে ৫৩ পরিবারের জন্য বরাদ্দকৃত বিল শর্ত ভেঙে তৃতীয় পক্ষকে ইজারা

খুলনা সিটি কর্পোরেশনের ৬০১ কোটি টাকার বাজেট ঘোষনা

​জামাত-বিএনপি দুই ভাইয়ের ক্ষমতার দাপটে সিআরবিসিতে বৃদ্ধের দোকান ভাঙচুর

নড়াইলে সর্বজনীন পেনশন মেলা অনুষ্ঠিত

কুড়িগ্রামে গোডাউন ভেঙে শতাধিক বস্তা সার লুট হওয়ার অভিযোগ

ধর্ষণ চেষ্টা মামলার আসামী জামিনে বেড়িয়ে এসে বাদীকে হত্যা চেষ্টা

কুড়িগ্রামে পুকুরে ডুবে খালাতো ভাইবোনের মৃত্যু