ঢাকা বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬

শেরপুরে উৎসাহ উদ্দীপনার সাথে বাংলা নববর্ষ উদযাপন


দেবাশীষ সাহা রায়, শেরপুর photo দেবাশীষ সাহা রায়, শেরপুর
প্রকাশিত: ১৫-৪-২০২৬ দুপুর ১:১৫
শেরপুরে বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পহেলা বৈশাখ বাংলা নববর্ষ উদযাপিত হয়েছে। এ উপলক্ষে জেলা প্রশাসনসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে আনন্দ শোভাযাত্রা, আলোচনা সভা, গ্রামীণ লোকজ মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মঙ্গলবার বাংলা ১৪৩৩ এর বর্ষবরণ উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে আনন্দ শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়। এরপর ডিসি উদ্যানে আয়োজিত তিন দিনব্যাপী লোকজ মেলা উদ্বোধন করা হয়। মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক (ডিসি) তরফদার মাহমুদুর রহমান। 
আনন্দ শোভাযাত্রায় বিভিন্ন প্রতিষ্ঠান থেকে ঘুড়ি, ময়ূর, পাখি, বাঘসহ বিভিন্ন ফেস্টুন ও মুখোশ প্রদর্শন এবং বাংলার ঐতিহ্যবাহী গরুর গাড়ি ও পালকি অংশ নেয়।
এ সময় জেলা পরিষদের প্রশাসক মামুনুর রশিদ পলাশ, পুলিশ সুপার মোঃ কামরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ শাকিল আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান ভুঁঞা, পৌর প্রশাসক আরিফা সিদ্দিকা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবা হক, শেরপুর প্রেসক্লাবের সভাপতি কাকন রেজা, কার্যকর সভাপতি রফিক মজিদ, বিএনপি নেতা আওয়াল চৌধুরীসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তরের কর্মকর্তা, স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবক এবং বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।
পহেলা বৈশাখ বাংলা নববর্ষ উপলক্ষে জেলার বিভিন্ন উপজেলা এবং শিক্ষা প্রতিষ্ঠান ও বিভিন্ন সংগঠনের আয়োজনে পহেলা বৈশাখ ও বর্ষবরণের বিভিন্ন অনুষ্ঠানমালা অনুষ্ঠিত হয়। এছাড়া জেলার শতাধিক গ্রামের হাট-বাজার ও স্কুল মাঠে লোকজ ও গ্রামীণ বৈশাখী মেলার আয়োজন করা হয়।

এমএসএম / এমএসএম

এসিল্যান্ডের সাথে সাটুরিয়া প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা

হাটহাজারীতে নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জনগন বিএনপির সঙ্গেই আছে : আমানউল্লাহ আমান

সান্তাহারে র‌্যাবের অভিযানে ১শ বোতল ফেয়ারডিলসহ দুই নারী আটক

মধুখালীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

দাগনভূঞায় ভাষা শহীদ সালাম কলেজে বায়োমেট্রিক হাজিরার শুভ উদ্বোধন

শতাব্দী বাঁধন ব্লাড ব্যাংকের উদ্যোগে ২৫০ শিক্ষার্থীর বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়

রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সড়ক দুর্ঘটনায় পুলিশ কনস্টেবল নিহত

মিরসরাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নেত্রকোণার কলমাকান্দায় অনুমোদনহীন ভবন ভাঙার কাজ শুরু

রৌমারীতে বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বাষির্কী পালিত

সিংড়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত