ঢাকা বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬

মিরসরাইয়ে প্রকাশ্যে জবাই হচ্ছে হরিণ,হয়নি মামলা নেই গ্রেফতারও


সৈয়দ আককাস উদদীন, সাতকানিয়া  photo সৈয়দ আককাস উদদীন, সাতকানিয়া
প্রকাশিত: ১৫-৪-২০২৬ দুপুর ১:২১

চট্টগ্রামের মিরসরাইয়ের নদীর উপকূলীয় এলাকায় প্রকাশ্যে চিতা হরিণ জবাই করার একটি ভিডিও ভাইরাল করেছে ওই এলাকায় ঘুরতে যাওয়া এক যুবক।

ভিডিওতে দেখা যায়, এপ্রিলের ১১তারিখ এক কন্টেন্ট ক্রিয়েটর ওই এলাকায় ঘুরতে গেলেই রাস্তার ধারে নদীর তীরবর্তী এলাকায় ২জন যুবক চিতা হরিণকে প্রকাশ্যে জবাই করেন এবং পাশে আরেক যুবক দাঁড়িয়ে থাকতেও দেখা যায়। 

জানা যায়, বেশকিছুদিন ধরে চট্টগ্রাম উপকূলীয় বনবিভাগের আওতাধীন এলাকা সমূহে বন্যপ্রাণীরা নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানিয়েছেন পরিবেশবাদী অনেক সংগঠন। সংগঠনের অভিযোগ, চট্টগ্রাম উপকূলীয় বন বিভাগে বর্তমানে যারা কর্মরত তাদের বন্যপ্রাণী সম্পর্কে কোন ধারণা নেই বলে তাদের মন্তব্য। 

এদিকে গত ১১ই এপ্রিলের ঘটনায় মিরসরাই উপকূলীয় রেঞ্জ কর্তৃপক্ষ এখনো কোন ধরনের মামলা মোকদ্দমা কিংবা দোষীদের শনাক্ত করতে না পারায় মিরসরাই উপকূলীয় এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে। 

এদিকে চট্টগ্রাম  উপকূলীয় বন বিভাগের ডিএফও এম এ হাসান চট্টগ্রাম সংবাদকে জানান-মিরসরাইয়ের সংশ্লিষ্ট রেঞ্জ কর্মকর্তাকে আইনগত ব্যবস্থা নেয়া সহ বিস্তারিত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেয়া হয়েছে।

এই বিষয়ে মিরসরাই উপকূলীয় রেঞ্জ কর্মকর্তা শাহেন শাহ নওশাদ বলেন-এটা জনবিচ্ছিন্ন একটি নদীর তীরবর্তী এলাকা এটাকে মুহুরী প্রজেক্টের  জিরোপয়েন্ট এলাকা বলা হয় এখানে কোন ঘরবাড়ি নেই।তবে যারা জবাই করছে তারা স্থানীয় নয় তারা উপজাতীয় । আমি এখনি ওই স্পটে যাচ্ছি এবং দোষীদের বিরুদ্ধে শনাক্তপূর্বক  ব্যবস্থা নেয়া হবে অবশ্যই আইনগত ব্যবস্থা নেয়া হবে। তিনি আরো বলেন কুকুরের ধাওয়া খেয়ে হরিণটি লোকালয়ে চলে আসাতেই বিপদ ঘটেছে। 

তবে ঘটনার বিষয়ে দোষীদের বিরুদ্ধে  দ্রুত এ্যাকশন নিবেন বলে নিশ্চিত করেছেন চট্টগ্রাম অঞ্চলের বন সংরক্ষক মিহির কুমার দো।

বন সংরক্ষক মিহির কুমার দো আরো বলেন,বিষয়টি আমি এখনো শুনিনি যেহেতু আপনি জানায়ছেন আমি এখনি সংশ্লিষ্ট ডিএফওকে বলতেছি।

এমএসএম / এমএসএম

তাড়াশে ব্যাংক এশিয়ার গাফিলতি তিন মাস ধরে ভাতা বন্ধ ১৫ হাজার ভাতাভোগীর

রায়গঞ্জে চাঁদা না দেওয়ায় ইউনিয়ন পরিষদে ইউপি সদস্যকে বিএনপি নেতার মারধর, ভিডিও ভাইরাল

ধনবাড়ী বলিভদ্র ইউনিয়নে মাদকবিরোধী সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত

যশোরে মাদকবিরোধী অভিযানে আটক, ডোপ টেস্টের টাকা পুলিশের পকেট থেকে

শরণখোলায় ইয়াবা ও গাঁজাসহ মাদক কারবারি আমিনুল গ্রেপ্তার

কিশোর গ্যাং আটকের কৃতিত্ব নিতে হোটেল কর্মচারীদের ছবি ব্যবহারের অভিযোগ পুলিশের বিরুদ্ধে

কালিয়ায় বিশ্ব হাতধোয়া দিবস পালিত

মুকসুদপুরে শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে ধর্ষণ মামলা করলেন সাবেক শিক্ষিকা

নেত্রকোণায় স্ত্রীর যৌতুকের মামলায় ইউপি সচিব কারাগারে

যশোরে স্কুল চলাকালে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, পলাতক শিক্ষক

বিলাইছড়িতে ২৮ অক্টোবর থেকে শুরু হচ্ছে মাসব্যাপী দানোত্তম কঠিন চীবর দান

পেকুয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে হাত ধোয়া প্রদর্শনী

পানির খোঁজে টিউবওয়েল খনন, বেরিয়ে এলো প্রাকৃতিক গ্যাস