চাঁদা না দেওয়ায় বসতবাড়িতে ভাংচুরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে
গাজীপুরের কোনবাড়ী আমবাগ এলাকায় চাঁদা না
দেওয়ায় বসতবাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছে
কোনাবাড়ী থানা ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী
রায়হান হোসেন হৃদয়ের বিরুদ্ধে। এ ঘটনায় প্রধানমন্ত্রীর কাছে ন্যায় বিচার প্রার্থনা করে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী বাড়ির মালিক এম এ হান্নান।
বুধবার (১৫ এপ্রিল) দুপুরে কোনাবাড়ী আমবাগ এলাকায় ভুক্তভোগী বাড়ির মালিকের নিজ বসতবাড়িতে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে ভুক্তভোগী বাড়ির মালিক বলেন, তিনি দীর্ঘদিন ধরে কোনাবাড়ী আমবাগ এলাকায় টিন সেটের বসতবাড়ি তৈরি করে তা ভাড়া দেন এবং তিনি নিজে ঢাকা দক্ষিণ বাড্ডা এলাকায় বসবাস করেন।
কিন্তু গত ১১ এপ্রিল শনিবার দুপুরে একই এলাকার বাসীন্দা রেজাউল করিম ও তাইজুদ্দিনের মদদে রায়হান হোসেন হৃদয় (কোনাবাড়ী থানা ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী) ও সাবিক হোসেনের নেতৃত্বে ৩০ থেকে ৩২ জন রমদা, লোহার রড, বাঁশের লাঠি ও দেশীয় অস্ত্র নিয়ে তার বসতবাড়িতে ভাঙচুর চালায় এবং ভাড়াটিয়াদের কে মারধর করে। হামলায় বাসার গুরুত্বপূর্ণ জিনিস ভাংচুর করে। এতে আনুমানিক ২ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে সংবাদ সম্মেলন দাবী করেন ভুক্তভোগী বাড়ির মালিক।
এ সময় ভাড়াটিয়া রবিউল আলম রুবেল জাতীয় জরুরী সেবা ৯৯৯ ফোন দিলে কোনাবাড়ী থানা পুলিশ এসে তাকে উদ্ধার করে।
উক্ত ঘটনায় ভুক্তভোগী বাড়ির মালিক এম এ হান্নান কোনাবাড়ী থানায় জিডি করেছেন এবং ভুক্তভোগী ভাড়াটিয়া রবিউল আলম রুবেল অভিযোগ দিয়েছেন।
এমএসএম / এমএসএম
নড়াগাতিতে গণঅধিকার পরিষদের বৃক্ষরোপণ অভিযান ২০২৬ উদ্বোধন
কুমিল্লায় আবারও কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৭৯
কুমিল্লায় ১৩ চোরাই মোবাইল ও নগদ টাকা উদ্ধার, ৫ নারী গ্রেপ্তার
পেকুয়ায় ব্র্যাকের উদ্যোগে মাছের পোনা বিতরণ
নোয়াখালীতে ব্ল্যাকমেইল ও সম্পত্তির বিরোধে প্রবাসীর আত্মহত্যার অভিযোগ
আদমদীঘিতে দুই মাদক কারবারির জেল-জরিমানা
টাঙ্গাইলে এলজিইডি'র ১০ কোটি টাকার আধুনিক ব্রিজে উঠতে হয় বাঁশের সাঁকো দিয়ে
দুর্গাপুরে আইন-শৃঙ্খলা কমিটির সভা, গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা
পিরোজপুরে বাংলা কিউআর বাস্তবায়নে মতবিনিময় সভা
রৌমারীতে গাভিন গরু জবাই করে বিক্রি'র অভিযোগ মাংস বিক্রেতার বিরুদ্ধে, মৃত বাছুর উদ্ধার
অপরাধ যে করবেন, তাকে আইনের আওতায় আনা হবে-প্রতিমন্ত্রী মীর হেলাল
নাগরপুরে চোরের ছুরিকাঘাতে গৃহস্থ নিহত, আহত ২, ঘাতক আটক
গলাচিপায় মাদ্রাসার সুপারের অপসারণ দাবিতে মানববন্ধন, চাকরির প্রলোভনে ৮ লক্ষ টাকা ঘুষের অভিযোগ
Link Copied