কালিয়ার পিরোলীতে দুই দিনব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
নড়াইলের কালিয়া উপজেলার পিরোলীস্থ হাবিবুল আলম বীরপ্রতীক মহাবিদ্যালয় ও ফাজেল আহম্মদ মাধ্যমিক বিদ্যালয়ের যৌথ উদ্যোগে দুইদিন ব্যাপী সম্মিলিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ-২০২৬ বুধবার ও বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে। বুধবার ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন করেন পিরোলী হাবিবুল আলম বীরপ্রতীক মহাবিদ্যালয়ের উদ্যোক্তা,বাস্তবায়ন কমিটির সদস্য সাংবাদিক গোলাম মোর্শেদ শেখ। এর আগে জাতীয় সংগীত পরিবেশনের সাথে সাথে জাতীয় পতাকা ও ক্রীড়া পতাকা উত্তোলন করেন হাবিবুল আলম বীর প্রতীক মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো: আলমগীর হোসেন। এ সময় শরীরচর্চা শিক্ষক মো: মাউদ হোসেন ও ফাজেল আহম্মদ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনি মোহন বিশ্বাস, ক্রীড়া শিক্ষক প্রতীক বৈরাগীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের প্রথম দিনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হয়ে বিভিন্ন খেলাধুলা উপভোগ করেন কালিয়া উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোঃ আসাদুর রহমান মিঠু। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কালিয়া উপজেলা বিএনপি'র সাধারণ সম্পাদক স,ম, ওয়াহিদুজ্জামান মিলু, সিনিয়র নেতা মনিরুল ইসলাম মনা, বিএনপির যুব বিষয়ক সম্পাদক মো: শহিদুল মোল্যা, পিরোলী ইউনিয়ন বিএনপি'র সাধারণ সম্পাদক একতিয়ার উদ্দিন গাজী, সহসভাপতি জামির হোসেন মোল্লা, হামিদপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আনিসুর রহমান তোতাসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এমএসএম / এমএসএম
সখিপুরে বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ)-র ৩১ সদস্যবিশিষ্ট অ্যাডহক কমিটি গঠিত
মনপুরায় মেঘনায় ডাকাতির সময় দেশীয় অস্ত্রসহ ৬ জলদস্যু আটক, থানায় মামলা
ভাঙনের মুখে কলাতলী, আতঙ্কে মানুষ ৩৫০ জিও ব্যাগ নিয়ে পাশে রাজিব চৌধুরী
দুর্গাপুরে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ
ঘোড়াঘাটে ৫৩ পরিবারের জন্য বরাদ্দকৃত বিল শর্ত ভেঙে তৃতীয় পক্ষকে ইজারা
খুলনা সিটি কর্পোরেশনের ৬০১ কোটি টাকার বাজেট ঘোষনা
জামাত-বিএনপি দুই ভাইয়ের ক্ষমতার দাপটে সিআরবিসিতে বৃদ্ধের দোকান ভাঙচুর
নড়াইলে সর্বজনীন পেনশন মেলা অনুষ্ঠিত
কুড়িগ্রামে গোডাউন ভেঙে শতাধিক বস্তা সার লুট হওয়ার অভিযোগ
ধর্ষণ চেষ্টা মামলার আসামী জামিনে বেড়িয়ে এসে বাদীকে হত্যা চেষ্টা
কুড়িগ্রামে পুকুরে ডুবে খালাতো ভাইবোনের মৃত্যু